Shufia Hanef Foundation, Bangladesh

Shufia Hanef Foundation, Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shufia Hanef Foundation, Bangladesh, Non-Governmental Organization (NGO), Eastern Trade Centre, Level-4, Room No. 5 & 6, VIP Road, Purana Paltan Line, Dhaka.

সুফিয়া হানিফ ফাউন্ডেশন এর পক্ষ থেকে রিক্সা ওয়ালাদের মাঝে ইফতার বিতরণ। আজ ২৪ মার্চ ২০২৩ শুক্রবার ১ম রমজানে গরীব, দুস্থ্য ...
25/03/2023

সুফিয়া হানিফ ফাউন্ডেশন এর পক্ষ থেকে রিক্সা ওয়ালাদের মাঝে ইফতার বিতরণ।

আজ ২৪ মার্চ ২০২৩ শুক্রবার ১ম রমজানে গরীব, দুস্থ্য অসহায় রিক্সা ওয়ালাদের মাঝে সুফিয়া হানিফ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।

সম্মানিত সকলের নিকট আকুল আবেদন উক্ত ইফতার বিতরণ প্রোগ্রামটি যেন মাসব্যাপী করতে পারি সেজন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের সাথে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে উপস্থিত থাকার জন্য সকলকে সাদরে আমন্ত্রিত।

আজকের পথচারী, গরীব, দুস্থ ও অসহায় মানুষের জন্য ইফতারীর আইটেম ঘি ভোগ চাল দিয়ে সবজি খিচুড়ি সাথে সয়া নাগেটস, মসুরের ডাল এবং খেজুর, শশা ও পানি।
আয়োজনেঃ সুফিয়া হানিফ ফাউন্ডেশন

Iftar distribution among rickshaw pullers on behalf of Shufia Hanef Foudation

Today, 24th March 2023, Friday, 1st Ramadan, iftar was distributed among the poor, helpless rickshaw pullers on behalf of Shufia Hanef Foudation

An urgent request to all the respected ones to extend their hand of cooperation so that the Iftar distribution program can be done throughout the month. All are welcome to join us in various service activities.

Iftar items for today's pedestrians, poor, needy and destitute people are vegetable khichuri with ghee bhog rice along with soya nuggets, lentils and dates, cucumber and water.
Organized by: Shufia Hanef Foundation, Bangladesh

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী " সুফিয়া হানিফ ফাউন্ডেশন" এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি-২০২৩السلام عليكم...
23/03/2023

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী " সুফিয়া হানিফ ফাউন্ডেশন" এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি-২০২৩
السلام عليكم ورحمة الله،

হযরত যায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সম পরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।”[ তিরমিযি (৮০৭), সুনানে ইবনে মাজাহ (১৭৪৬), ইবনে হিব্বান তাঁর সহিহ গ্রন্থ (৮/২১৬)।

পবিত্র রমজান মাস সমাগত; দুয়ারে কড়া নাড়ছে। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানাবিধ সমস্যায় জর্জরিত মুসলিম উম্মাহর এক বিশাল অংশ।
উম্মাহর এ ক্রান্তিলগ্নে আকাশ ছোঁয়া স্বপ্ন, কিন্তু সীমিত সামর্থ্য নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী ইফতার বিতরণের এক মহতী উদ্যোগ নিয়েছে " সুফিয়া হানিফ ফাউন্ডেশন"। আপনাদের বাড়িয়ে দেয়া সাহায্যের হাতই পারে কেবল এ উদ্যোগের সফল বাস্তবায়ন করতে। এই উদ্যোগের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের লক্ষ্যে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

★ বর্ণিত উদ্যোগের লক্ষ্য, সমগ্র উম্মাহর জন্য না হোক অন্ততপক্ষে আমাদের সমাজের কিছু লোক যেন ইফতারের সময়সহ পবিত্র মাহে রমজানে অভুক্ত না থাকে।
★ আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা রমজান মাসে ৬০০০ গরীব দুস্থ অসহায় পথচারী মানুষের মাঝে ইফতার ইফতার বিতরণ করা।
★ আপনার প্রদানকৃত অর্থের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
★ এমনকি আপনার এক বেলার নাস্তা টাকা দিয়েও একজন রোজাদারের ইফতারের ব্যবস্থা হয়ে যেতে পারে।
★ আপনার প্রদত্ত যেকোনো পরিমাণ অর্থ সাদরে গৃহীত হবে।
★ হতে পারে আপনার সামর্থ্য নেই; কিন্তু আপনার নিকটস্থ আশপাশের পরিজনদের কাছ থেকেও ফান্ড সংগ্রহ করে আপনি অপরিসীম সওয়াবের অংশীদার হতে পারেন।
★রোজাদারদের ইফতার করানোর এ সুযোগকে আশা করি আপনি কোনোক্রমেই হাতছাড়া করবেন না।
★ আর্থিক কার্যক্রমে স্বচ্ছতার অংশ হিসেবে এ সংক্রান্ত যাবতীয় আয়-ব্যয়ের হিসাব ফাউন্ডেশন এর ফেসবুক পেজে জানানো হবে ইনশাআল্লাহ।

ফান্ড সংগ্রহের প্রক্রিয়া:
★ সরাসরি হাতে-হাতে অথবা বিকাশ ও নগদ এর মাধ্যমেও ফান্ড প্রদান করা যাবে।
★ আর্থিক সহায়তা ছাড়াও ইফতার সম্পর্কিত যেকোনো সামগ্রী প্রদান করতে পারেন।

সরাসরি/ হাতে হাতে পৌঁছানোর মাধ্যমঃ
সুফিয়া হানিফ ফাউন্ডেশন
প্রধান কার্যালয়ঃ ইষ্ট্রার্ন ট্রেড সেন্টার, লেভেলঃ ৪, রুম নং-৫ ও ৬, ভিআইপি রোড, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
মোবাইল 01710913157, 01715884414

বিকাশ নাম্বার:
BKash (Personal ) 01918141318, 01918165027
Nagod (Personal) 01710913157, 01715061852

Account Name : Shufia Hanef Foudation
Account No. 1402949894001
Bank Name: City Bank Ltd.
Branch Name: Zinzira Branch, Dhaka.

পরিশেষে, ভোগ নয়; ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক মহিমান্বিত মাহে রমজান। মহান আল্লাহ তায়ালা রমজানসহ সারাবছরই আমাদেরকে বেশি বেশি দান-সদকা করার তাওফীক দান করুন, আমিন।

২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেইসকল ভাষা...
21/02/2023

২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেইসকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

21 February, International Mother Language Day.
Humble respect to those language martyrs who gave their lives for Bengali language on 21st February 1952

https://dailymirrorofbangladesh.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e...
08/01/2023

https://dailymirrorofbangladesh.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%ab%e0%a6%be/

মিরপুরে সুফিয়া হানিফ ফাউন্ডেশনের সহস্রাধিক শীতকালীন পোশাক বিতরণ করা হয়েছে। আজ (৮ই জানুয়ারি) রবিবার বেশীনগর, নওদা...

08/12/2022

Address

Eastern Trade Centre, Level-4, Room No. 5 & 6, VIP Road, Purana Paltan Line
Dhaka
1000

Telephone

+8801710913157

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shufia Hanef Foundation, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shufia Hanef Foundation, Bangladesh:

Share