Clean River Bangladesh

Clean River Bangladesh Clean River Bangladesh is biggest platform of River and Environmental Movement in Bangladesh.

ক্লিন রিভার বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান। আজ ১৫ মার্চ ২০২৬ রবিবার (২৫ রমজান) ক্লিন রিভার ব...
15/03/2026

ক্লিন রিভার বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান।

আজ ১৫ মার্চ ২০২৬ রবিবার (২৫ রমজান) ক্লিন রিভার বাংলাদেশ এর ঝালকাঠি জেলা শাখার আয়োজনে সিটি রিভার ভিউ পার্কে সুগন্ধা নদীর পারে ইফতার ও দোয়া অনুষ্ঠান করা হয়।

ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মঈন তালুকদার, আল-আমিন বাকলাই, সাবেক কাউন্সিলর ৫-৮-৯ নং ওয়ার্ডের নাছিমা কামাল, সমাজ সেবক ইলিয়াস সিকদার ফরহাদ, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক আল-আমিন তালুকদার, কবি জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগীয় ক্যাপ্টেন মো: শাকিল হাওলাদার রনি, সাবেক জেলা ক্যাপ্টেন উজ্জ্বল রহমান।

ঢাকা বিভাগের বিভাগীয় ক্যাপ্টেন নুর নাহার মিলির অকাল মৃত্যুতে তার জন্য দোয়া করা হয়

ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লিন রিভার ঝালকাঠীর জেলা ক্যাপ্টেন মোঃ হাসান মাহমুদ, দোয়া ও মোনাজাত করেন শিক্ষক ফিরোজ আহমেদ।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লিন রিভারের সদস্য সৈয়দ হান্নান, রাহাত মাঝি, উজ্জ্বল দুয়ারী, চাঁদনী আক্তার, কনা মিরাজ, হাবিবা হিরা, মুনিয়া আক্তার, শাহরিয়ার সিমান্ত, এস এম জুয়েল, ফাতেমা আক্তার মুক্তা, নাজমুন নাহার বিথি, জুথী আক্তার, শাহীন আলম, সুমন চন্দ্র, মুবিন ইসলাম, মোঃ রাকিব, নিশান মাহাদী, মোঃ রাফি, রুহুল আমীন, তাহেরা তাবাচ্ছুম, পৃথিবী সহ আরো অনেকেই...

অভিনন্দন জনাব মির্জা আব্বাস স্যার।✌️🇧🇩💐মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কতৃর্ক বাংলাদেশের খাল,নদী,জলাশয় রক্ষা ও খনন...
25/02/2026

অভিনন্দন জনাব মির্জা আব্বাস স্যার।✌️🇧🇩💐মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কতৃর্ক বাংলাদেশের খাল,নদী,জলাশয় রক্ষা ও খননের যে গুরু দ্বায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে,ইন্সাল্লাহ আপনার সুদৃঢ় নেতৃত্বে নদীমার্তৃক বাংলাদেশ ফিরে পারে তার হারানো জৌলুশ ও প্রান।

#ক্লিন_রিভার_বাংলাদেশ

আহলান সাহালান🌙মোবারক হো মাহে রামাদান 🤲সবাইকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা
18/02/2026

আহলান সাহালান🌙
মোবারক হো মাহে রামাদান 🤲
সবাইকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা

ক্লিন রিভার বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন জনাব ফাওজুর রহমান সাবিতের মমতাময়ী মা বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাস...
06/02/2026

ক্লিন রিভার বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন জনাব ফাওজুর রহমান সাবিতের মমতাময়ী মা বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষিকা আজ সকালে জাতীয় নিউরোসাইন্সে মৃত্যুবরন করেছেন ,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন গত দুদিন আগে ব্রেন স্টোক করেন।
মহান আল্লাহ তায়ালার নিকটে মায়ের মাগফিরাত কামনা করছি।

প্রিয় ঝালকাঠিবাসী ক্লিন রিভার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি রইল নদীময় শুভেচ্ছা 🌊💚ঝালকাঠির সামাজিক সংগঠন ক্লিন রিভার ব...
03/02/2026

প্রিয় ঝালকাঠিবাসী ক্লিন রিভার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি রইল নদীময় শুভেচ্ছা 🌊💚

ঝালকাঠির সামাজিক সংগঠন ক্লিন রিভার বাংলাদেশ – ঝালকাঠি শাখার উদ্যোগে আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহেদী জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝালকাঠি।

আরো উপস্থিত ছিলেন জনাব আল আমিন বাঁকলাই উপদেষ্টা ক্লিন রিভার ঝালকাঠি। জনাব শাকিল হাওলাদার রনি বিভাগীয় ক্যাপ্টেন ক্লিন রিভার বাংলাদেশ। জনাব উজ্জ্বল রহমান, সাবেক ক্যাপ্টেন, লিন লিভার ঝালকাঠি।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লিন রিভার পরিবারের সকল সদস্যবৃন্দ।

সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন এবং পৌর প্রশাসক জনাব কাওসার হোসেন।

📍 স্থান: ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার, সময় :বিকাল ৪ ঘটিকা।

ক্লিন রিভার পরিবার নদী ও খাল দখলমুক্ত রাখা, দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো সামাজিক ও মানবিক কার্যক্রমে সবসময় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। বিগত দিনগুলোতে জেলা প্রশাসন ও পৌরসভার সাথে নিঃস্বার্থভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ তারই প্রমাণ।

ইনশাআল্লাহ, ভবিষ্যতেও ঝালকাঠির নদী ও খাল রক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সকল সামাজিক ও মানবিক উদ্যোগে ক্লিন রিভার পরিবার সদা প্রস্তুত থাকবে।
🤝🌿 একসাথে গড়ে তুলুন পরিচ্ছন্ন পরিবেশ, মানবিক সমাজ।

সাফল্যের দ্বার উন্মোচিত করে নতুন বছর আপনাদের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি-এই প্রত্যাশায় আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই...
31/12/2025

সাফল্যের দ্বার উন্মোচিত করে নতুন বছর আপনাদের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি-এই প্রত্যাশায় আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।


#ক্লিন_রিভার_বাংলাদেশ
#দূষণমুক্ত_বাংলাদেশ_গড়ার_প্রত্যয়ে
#বদলে_যাবো_বদলে_দেবো
#আগে_আমি_বদলাব_আমার_এই_বদলে_যাওয়াই_একদিন_বদলে_দেবে_বাংলাদেশ
#পরিচ্ছন্ন_দেশ_পরিচ্ছন্ন_নদী


দেশবাসীকে মহান বিজয় দিবসে শুভেচ্ছা ✌️🇧🇩স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল,স্বাধীনতা একটি শব্দ এ শব্দটি শুধু শব্দই নয় ...
16/12/2025

দেশবাসীকে মহান বিজয় দিবসে শুভেচ্ছা ✌️🇧🇩

স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল,স্বাধীনতা একটি শব্দ এ শব্দটি শুধু শব্দই নয় এটি অহংকার একটি জাতির গর্ব স্বাধীনতা অর্জন করতে একটি জাতিকে দীর্ঘ লড়ায় এবং রক্তের বিনিময়ে অর্জন করতে হয়।শোষকদের হাত থেকে নিজেদের রক্ষা করে একটি জাতি যখন নিজেকে পরিচালনা করে তখন তারা স্বাধীন।তাই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু ত্যাগ তিতিক্ষা প্রয়োজন।

বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে।১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান একে রাষ্ট্র তৈরি হয়।এই রাষ্ট্রে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের বাঙালি জাতির ওপর নানা ধরনের অত্যাচার এবং শোষণ করতো।বাঙালি জাতির অর্থনৈতিক রাজনৈতিক এবং প্রশাসনিক সকল কিছুই নিয়ন্ত্রণ করত পশ্চিম পাকিস্তান।তাই পূর্ব পাকিস্তান নানাভাবে শোষিত হতো পশ্চিম পাকিস্তানের হাতে।এমনকি পূর্ব পাকিস্তানের মুখের ভাষা মাতৃভাষা বাংলা ভাষাকে তারা প্রত্যাখ্যান করে উর্দু ভাষা চালুর জন্য নানা ধরনের কর্মসূচি পালন করে গেছে।কিন্তু বাঙালি জাতি ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য সালাম বরকত রফিক আরো অনেকেই জীবন দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করেছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদের প্রথম পদক্ষেপ।বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ১৯৫২ সাল থেকেই শুরু করেছে নানা ধরনের প্রতিবাদ তারা প্রদেশিক নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন প্রত্যেকটি পর্যায়ে বিপুল ভোটে জয়লাভ করে পূর্ব পাকিস্তানের শাসনভার গ্রহণ করতে চাইলে পশ্চিম পাকিস্তান খাজা নাজিমউদ্দিন এবং আরো অনেকেই তা প্রত্যাখ্যান করে এবং বাঙালি জাতিকে নানাভাবে শোষণ করে।আইয়ুব খান ইয়াহিয়া খান প্রত্যেকেই যেন বাঙালি জাতির রক্ত চুষে বাঙালি জাতিকে নিঃস্ব করে দিতে চেয়েছিল।কিন্তু পারিনি ৬৬ সালের ৬ দফা আন্দোলন ১৯৬৯ এর গণঅভ্যুত্থান আন্দোলন এবং ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বাঙালি জাতির জাতীয়তাবাদের বাঙালি জাতির স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে।তারই পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালে ২৫ শে মার্চ ইয়াহিয়া খান ভোট এবং রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট এর মত নৃশংস হত্যাকাণ্ড বাঙালি জনগণের উপর ২৫ শে মার্চ কাল রাতে চালিয়েছেন।কিন্তু বাঙালি জাতি ভয়-ভীতি হয়ে পালায়নি।

১৯৭১ সালে ৭ ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের পরে স্বাধীনতার ঘোষনার অপেক্ষায় জাতি অপেক্ষায় প্রহর গুনতে থাকে ২৫ মার্চের কালো রাত্রিতে দিসেহারা জাতির ত্রান কর্তা হিসেবে সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা করেন।তারই পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালে সশস্ত্র আন্দোলন ঝাপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে।এরপর থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠে নানা ধরনের আন্দোলন।মুজিবনগর অস্থায়ী সরকার গঠন করে বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য ১১ টি সেক্টরের বিভক্ত করা হয়।প্রত্যেকটি সেক্টরে একজন সেক্টর কমান্ডার থাকে এবং সম্পূর্ণ বাংলাদেশের মোট ৬৪ টি সাব সেক্টরে অন্তর্ভুক্ত করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তি বাহিনী।দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে।৩০ লক্ষ শহীদের বিনিময়ে হাজারও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আজ এই স্বাধীনতা অর্জন করেছে বাঙালি জাতি।১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের সৈন্যদের নিয়ে আত্মসমর্পণ করে সোহরাওয়ার্দী উদ্যানে।তাই বাঙালি জাতি তাদের বিজয় উপলক্ষে ১৬ই ডিসেম্বর নানা ধরনের আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে দিনটি মহান বিজয় দিবস হিসেবে পালন করে।


#ক্লিন_রিভার_বাংলাদেশ
#বদলে_যাবো_বদলে_দেবো
#আগে_আমি_বদলাব_আমার_এই_বদলে_যাওয়াই_একদিন_বদলে_দেবে_বাংলাদেশ
#দূষণমুক্ত_বাংলাদেশ_গড়ার_প্রত্যয়ে
#পরিচ্ছন্ন_দেশ_পরিচ্ছন্ন_নদী

আমরা শোকাহতঅতন্ত্য দুঃখের সাথে জানাচ্ছি যে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ এর খুলনা বিভাগীয় এম্বাসেডর ও ক্লিন রিভার বাংলাদেশের...
13/11/2025

আমরা শোকাহত
অতন্ত্য দুঃখের সাথে জানাচ্ছি যে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ এর খুলনা বিভাগীয় এম্বাসেডর ও ক্লিন রিভার বাংলাদেশের খুলনা বিভাগীয় ক্যাপ্টেন জনাব ইস্রাফিল বয়াতীর স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত এক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নাল ইলাইহি ওয়া ইন্নাল ইলাইহি রাজিউন।
আমরা মরহুমার আত্নার মাগফেরাত কামনা করছি।

27/10/2025

আজ ২৭ অক্টোবর ২০২৫ সোমবার
বগুড়া জেলার সরকারী
আজিজুল হক কলেজের লেক পরিস্কার অভিযান পরিচালনা করেন ক্লিন রিভার বাংলাদেশ বগুড়া জেলার স্বেচ্ছাসেবকবৃন্দ।অভিযানে নেতেত্ব দেন ক্লিন রিভার বাংলাদেশের বগুড়া জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন জনাব মিজানুর রহমান।

#দূষণমুক্ত_দেশ_দূষণমুক্ত_নদীর_প্রত্যয়ে
#আগে_আমি_বদলাব_আমার_এই_বদলে_যাওয়াই_একদিন_বদলে_দেবে_বাংলাদেশ
#ক্লিন_রিভার_বাংলাদেশ
#বদলে_যাবো_বদলে_দেবো

আজ ২৭ অক্টোবর ২০২৫ সোমবার বগুড়া জেলার সরকারীআজিজুল হক কলেজের লেক পরিস্কার অভিযান পরিচালনা করেন ক্লিন রিভার বাংলাদেশ বগুড়...
27/10/2025

আজ ২৭ অক্টোবর ২০২৫ সোমবার
বগুড়া জেলার সরকারী
আজিজুল হক কলেজের লেক পরিস্কার অভিযান পরিচালনা করেন ক্লিন রিভার বাংলাদেশ বগুড়া জেলার স্বেচ্ছাসেবকবৃন্দ।অভিযানে নেতেত্ব দেন ক্লিন রিভার বাংলাদেশের বগুড়া জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন জনাব মিজানুর রহমান।

Address

07 Samsabad Lane Naya Bazar Dhaka 1100
Dhaka
1215

Telephone

+8801936122230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Clean River Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Clean River Bangladesh:

Share