Mugda Community • মুগদা কমিউনিটি

Mugda Community • মুগদা কমিউনিটি হাতে হাত ও কাঁধে কাঁধ রেখে
মুগদাকে এগিয়ে যাবার প্রত্যয়ে।
🌐 [email protected]
http://Mugda.net
(1)

23/01/2026

শিশু শাসন এর নামে শিক্ষকদের অত্যাচার - শারমিন একাডেম তে: থানায় মামলা

তীব্র কৃত্রিম গ্যাস সংকটে কে কে সিলিন্ডার ছেড়ে বিকল্প নিয়েছিলেন?31% লাইনের গ্যাস এই ভরষা রেখেছেন৫০% ইনফ্রারেড/ইন্ডাকশান ...
22/01/2026

তীব্র কৃত্রিম গ্যাস সংকটে কে কে সিলিন্ডার ছেড়ে বিকল্প নিয়েছিলেন?

31% লাইনের গ্যাস এই ভরষা রেখেছেন

৫০% ইনফ্রারেড/ইন্ডাকশান এ চলে গিয়েছেন

19% মানুষ ডবল /৩ গুন দাম দিয়েও সিলিন্ডার রিফিল করেছেন

12/01/2026

আমাদের ছবি যারা যারা ইউজ করেন, স্ট্রাইক দেওয়া শুরু করেছি...
সো যারা গ্রুপের নাম সহ ছবি চুরি করেন, সাবধান!!

ট্রাফিক সহায়তাকারী (ট্যাগ)হিসেবে নিয়োগ পরীক্ষা আগ্রহীদের ফর্ম
07/01/2026

ট্রাফিক সহায়তাকারী (ট্যাগ)হিসেবে নিয়োগ পরীক্ষা আগ্রহীদের ফর্ম

ভোক্তা পর্যায়ে ১২কেজি সিলিন্ডারের মূল্য 1253 টাকা।বেশি নিলেই কল করে অভিযোগ করুনঃ 01777 753668১২৫৩ থেকে অতিরিক্ত টাকা দা...
03/01/2026

ভোক্তা পর্যায়ে ১২কেজি সিলিন্ডারের মূল্য 1253 টাকা।
বেশি নিলেই কল করে অভিযোগ করুনঃ 01777 753668

১২৫৩ থেকে অতিরিক্ত টাকা দাবি করলে,
প্রয়োজনে ভোক্তা অধিকারে কল দিবেন।

জাতীয় ভোক্তা অধিকারের হটলাইন নম্বর হলো ১৬১২১ (১৬১২১), যা ২৪/৭ চালু থাকে এবং ভোক্তা-অভিযোগ কেন্দ্রে অভিযোগ জানানোর জন্য ব্যবহৃত হয়।
হটলাইন: ১৬১২১ (২৪/৭)
মোবাইল (অফিস সময়ে): ০১৭৭৭-৭৫৩৬৬৮
(সরকারি ছুটির দিন ব্যতীত)

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই নম্বরের মাধ্যমে ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও প্রতিকার করে থাকে, যেখানে পণ্য বা সেবার মান, পরিমাণ বা মূল্য নিয়ে প্রতারিত হলে অভিযোগ করা যায়।

গ্যাস কমানোর সহজ ৮ টি উপায়১. খাওয়ার পর পরই পানি খাবেন না। ১-২ ঘণ্টা পর পানি খান।২. ভরপেট খেয়েই শুয়ে পড়বেন না।৩. রাতে ঘুম...
02/01/2026

গ্যাস কমানোর সহজ ৮ টি উপায়
১. খাওয়ার পর পরই পানি খাবেন না। ১-২ ঘণ্টা পর পানি খান।
২. ভরপেট খেয়েই শুয়ে পড়বেন না।
৩. রাতে ঘুমের অন্তত ২ ঘণ্টা আগে সব ধরনের খাওয়া শেষ করুন। (এশার নামাজের আগেই খেয়ে ফেলতে চেষ্টা করুন)।
৪. রাত জাগবেন না। যত রাত জাগবেন, এসিডিটি বাড়বে। (১০-১১টার ভিতর ঘুমিয়ে পড়ুন)। ঘুম গভীর করার জন্য ঘুমের আগে ওজু করুন, ডিভাইস চার্জে লাগিয়ে দূরে রাখুন।
৫. স্ট্রেস এসিডিটি বাড়ায়। টাইপ-বি ব্যক্তিত্ব ডেভলপ করুন। ধীরস্থির, মেনে-নেয়া, শান্ত। নামাজ-জিকির-তিলওয়াতে অভ্যস্ত হোন, স্ট্রেস কমবে। খেলাধুলা করুন।
৬. চা-কফি কমান। বিড়ি, পান, ভাজাপোড়া খাবার বন্ধ করুন। তেল কম রান্নায় অভ্যস্ত হোন।
৭. এসিডিটি হলেই এসব ওষুধ খাবেন না। এন্টাসিড জাতীয় ওষুধ খান, যা স্রেফ এসিড নিউট্রালাইজ করবে। এতেই অধিকাংশ সমস্যার কাজ হয়ে যাবে।
৮. সময়মত খাবারটা খান। পেটকে খালি ফেলে রাখবেন না। বিশেষ করে সকালের খাবারটা।

আপাতত এই ক'টাই... অনেক কোটি টাকা সেভ করতে পারবেন।

কোথাও বর্জ্য পোড়ানোর দৃশ্য চোখে পড়লে তার ছবি তুলে পাঠালেই মিলতে পারে পুরস্কার—এমন ঘোষণা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর...
01/01/2026

কোথাও বর্জ্য পোড়ানোর দৃশ্য চোখে পড়লে তার ছবি তুলে পাঠালেই মিলতে পারে পুরস্কার—এমন ঘোষণা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

প্রেস বিজ্ঞপ্তিতে কোথাও বর্জ্য পোড়ানোর ঘটনা দেখা গেলে সেই ছবি [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। ছবির সঙ্গে প্রেরকের নাম, মুঠোফোন নম্বর, ঘটনার স্থান, এলাকার ঠিকানা ও সময় উল্লেখ করতে হবে।

প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলো যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে উপযুক্ত পুরস্কার।

বিজ্ঞপ্তিতে এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ক্লিয়ারিং দ্য এয়ার: অ্যাড্রেসিং বাংলাদেশ’স এয়ার পলিউশন ক্রাইসিস’ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর অবদান ১১ শতাংশ।

কেমন দেখায় মুগদা'র এই মিনিয়েচার
14/12/2025

কেমন দেখায় মুগদা'র এই মিনিয়েচার

12/12/2025

ময়লার উলটোপথে গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত ডেমরায়
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহী দুইজন শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে শুক্রবার ভোরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন-ইরাম রেদওয়ান ও অপু আহমেদ। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন
আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু তাওসিফ গণমাধ্যমকে বলেন, ইরাম ও অপু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে প্রথমে অপু ও তার কিছুক্ষণ পর ইরামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে, নিহত দুই শিক্ষার্থী ডেমরা থানাধীন চিটাগাং রোড এলাকায় থাকতেন। এ ঘটনায় ঘাতক গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) আটক করেছে পুলিশ। মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

11/12/2025

ছিনতাই ৬.১২.২৫
ইতালি প্রবাসিকে দিন দুপুরে খিলগাও তে এই ঘটনা ঘটে, যা ঢাকার এখন কমন ঘটনা

10/12/2025

বরিশাল থেকে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা
মোহাম্মদপুরে মা-মেয়ে মা*র্ডার

হাতে ব্যান্ডেজ নিয়ে শ্বশুর বাড়িতে আত্মগোপনে যান গৃহকর্মী আয়েশা

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে বরিশালের ঝালকাঠির নলছিটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে চাঞ্চল্যকর হ*ত্যার ঘটনায় ওই বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাতে ব্যান্ডেজ নিয়ে ঝালকাঠির নলছিটিতে দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন সে।

গৃহকর্মী আয়েশা

পুলিশ জানায়, আজ বুধবার বেলা ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার, এডিসি এবং এসির সরাসরি তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ওসমান মাসুম ও এস আই খোরশেদ আলমসহ এই অভিযানে নেতৃত্ব দিয়ে তাকে গ্রেপ্তার করে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি জেলার নলছিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নলছিটিতে তার দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন।

এদিকে গ্রেপ্তারের সময় আয়েশার হাতে ব্যান্ডেজ দেখা গেছে। তার বাম হাতের কব্জিসহ তালু পর্যন্ত ব্যান্ডেজ রয়েছে। পুলিশের ধারণা, হত্যার সময় আঘাত পেয়েছেন আয়েশা। পরে তিনি কোথাও থেকে চিকিৎসা নিয়ে হাতে ব্যান্ডেজ করিয়েছেন।

গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম

আবারো ৪/৫ মাসের জন্য একটা রাস্তা কাটা পড়তেছে!DSIP প্রকল্পসোর্স: গ্রুপ পোস্ট
07/12/2025

আবারো ৪/৫ মাসের জন্য একটা রাস্তা কাটা পড়তেছে!
DSIP প্রকল্প
সোর্স: গ্রুপ পোস্ট

Address

Mugda
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Mugda Community • মুগদা কমিউনিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share