FORUM - বিজিএমইএ

FORUM - বিজিএমইএ ফোরাম পর্ষদ মানে গতিশীল বিজিএমইএ, সমৃদ্ধ পোশাক খাত। ফোরামের মূলমন্ত্র সেবা, সততা, সাহস, সমৃদ্ধি।

"সাসটেইনেবল স্মার্ট বিজিএমইএ'

বিজিএমইএ'র ২০২৪-২৬ নির্বাচনে ফোরাম দলনেতা ফয়সাল সামাদ নেতৃত্বাধীন FORUM-এর পূর্ন প্যানেল (ব্যালট ০১-৩৫) কে আপনার মূল্যবান ভোট ও সমর্থন দিয়ে জয়যুক্ত করুন।

শোকবার্তা!বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে আমরা গভীরভাবে ...
30/12/2025

শোকবার্তা!
বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তাঁর নেতৃত্ব, সংগ্রাম ও সাহসিকতা বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে থাকবে।
ফোরাম পরিবার তার অবদানকে স্মরণ করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমাদের প্রার্থনা, মহান আল্লাহ তাকে জান্নাত বাসী করুন এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক শক্তি তাঁর স্বপ্ন অনুযায়ী এগিয়ে যাক।

বিজিএমইএ এর সকল সম্মানিত সদস্য এবং পোশাক শিল্পের সকল শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের ফোরাম এর পক্ষ থেকে মহান বিজয় দিবস এর শ...
16/12/2025

বিজিএমইএ এর সকল সম্মানিত সদস্য এবং পোশাক শিল্পের সকল শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের ফোরাম এর পক্ষ থেকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।

এম এ সালাম।
সভাপতি -ফোরাম

ড: রশিদ আহমেদ হোসাইনী
মহাসচিব -ফোরাম

ফোরাম ও বিজিএমইএ এর সাবেক সভাপতি এবং ঢাকা উত্তরের সফল মেয়র প্রয়াত আনিসুল হক-এর ৮ম মৃত্যুবার্ষিকীতে, গভীর শ্রদ্ধা ও ভালোব...
30/11/2025

ফোরাম ও বিজিএমইএ এর সাবেক সভাপতি এবং ঢাকা উত্তরের সফল মেয়র প্রয়াত আনিসুল হক-এর ৮ম মৃত্যুবার্ষিকীতে, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি। পোশাক শিল্পে তাঁর অবদান এবং ঢাকার রাজধানীকে পরিচ্ছন্ন রাখার প্রশংসনীয় উদ্যোগ তাঁকে স্মরণীয় করে রাখবে সবার মাঝে।

এম এ সালাম
সভাপতি, ফোরাম

ডঃ রশীদ আহমেদ হোসাইনী
মহাসচিব, ফোরাম

26/08/2025

সুদীর্ঘ একটা সময় বাংলাদেশের পোশাক শিল্পকে লড়াই করতে নানান প্রতিকূলতার সাথে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে দৃঢ়তার সাথে আগামীর পথে এগিয়ে নিতে ফোরাম অংশ নেয় বিজিএমইএ এর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে এবং সফলভাবে বিজয়ী হয়ে তাঁর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করে।
চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেই, বিজিএমইএ এর ২০২৫-২৭ নির্বাচনে দৃঢ়তার পথে ফোরামের জয়যাত্রা।

20/08/2025

বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭ এ ফোরামের সমর্থনে আস্থার সাথে পাশে থাকার জন্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেই, সম্ভাবনা থেকে বাস্তবতায় ফোরামের সাফল্যযাত্রার কিছু অংশ।

বিজিএমইএ এর ২০২৫-২৭ নির্বাচনে ফোরামের বিজয় উদযাপন উপলক্ষ্যে সবাই মিলে একসাথে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে গতকাল ঢাকার...
17/08/2025

বিজিএমইএ এর ২০২৫-২৭ নির্বাচনে ফোরামের বিজয় উদযাপন উপলক্ষ্যে সবাই মিলে একসাথে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে গতকাল ঢাকার এক অভিজাত হোটেলে আয়োজন করা হয় “আড্ডা-গানে ফোরাম সন্ধ্যা” নামে এক আনন্দঘন সন্ধ্যার। যেখানে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর প্রেসিডেন্ট জনাব মাহমুদ হাসান খান (বাবু) এবং নির্বাচিত সকল পরিচালকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফোরাম-এর সভাপতি জনাব এম এ সালাম, ফোরাম-এর মহাসচিব জনাব ডঃ রশিদ আহমেদ হোসাইনী, প্রধান সমন্বয়ক জনাব ফয়সাল সামাদ, ফোরাম থেকে নির্বাচিত বিজিএমইএ এর সাবেক প্রেসিডেন্টবৃন্দ এবং বিজিএমইএ এর সম্মানিত সকল সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সংগীত আয়োজন, জাদুর মুগ্ধতার পাশাপাশি ফোরাম-এর প্রতি সকলের আস্থা ও সমর্থনের জন্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে নবনির্বাচিত...
17/06/2025

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে নবনির্বাচিত অফিস বেয়ারারগন ২০২৫-২০২৭ মেয়াদের জন্য বাণিজ্য সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছেন।
১৬ জুন ২০২৫ উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব গ্রহন, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী বিজিএমইএ প্রশাসক মোঃ আনোয়ার হোসেন, নবনির্বাচিত বোর্ডের সভাপতি মাহমুদ হাসান খানের কাছে আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ এর দায়িত্ব হস্তান্তর করেন।
সভায় বিজিএমইএ এর সাবেক সভাপতিবৃন্দ – খন্দকার রফিকুল ইসলাম, ফারুক হাসান, ড. রুবানা হক, এস এম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান, আনিসুর রহমান সিনহা সহ বিজিএমইএ এর শীর্ষ স্থানীয় নেতারা এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
নতুন পরিচালনা পর্ষদের অফিস বেয়ারাররা হলেন ১ম সহ-সভাপতি সেলিম রহমান,সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী।
ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকগন হলেন- শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মোঃ হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস- উদ- দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, এ.বি.এম. সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল,পরিচালক সামিহা আজিম।
চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকগন হলেন এমডি এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মোঃ সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, পরিচালক এস এম আবু তৈয়ব, পরিচালক রাকিবুল আলম চৌধুরী।
সভার শেষে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি, চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আবুল কালাম বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ঐক্য পরিষদের পক্ষ থেকে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন (সিআইপি) নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিকেএমইএ এর পক্ষ থেকে নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং নন-বন্ডেড এসএমইএদের পক্ষ থেকে আরএল অ্যাপারেল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রোকনুজ্জামান নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

গত ৩১ মে বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭ সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার (১৪ জুন), উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে ২০২৫...
17/06/2025

গত ৩১ মে বিজিএমইএ নির্বাচন ২০২৫-২৭ সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় আজ শনিবার (১৪ জুন), উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে ২০২৫-২৭ মেয়াদের নতুন অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আটটি অফিস বেয়ারার পদে আটজন প্রার্থী তাদের নমিনেশন জমা দেন এবং বোর্ড কর্তৃক তা যাচাইবাছাই করা হয়। পরে এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত তালিকায় কোনো পক্ষ আপিল না করায় নির্বাচন বোর্ড নমিনেশন দাখিল করা প্রার্থীদের অফিস বেয়ারার পদে নির্বাচিত ঘোষণা করে। ফলাফল ঘোষনা করেন বিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান, মোহাম্মদ ইকবাল। এসময় তার সঙ্গে ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন এবং সদস্য আশরাফ আহমেদ।
অফিস বেয়ারার নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান। এ ছাড়াও বাকি পদে নির্বাচিত হয়েছেন প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী।
বিজিএমইএ প্রশাসক মোঃ আনোয়ার হোসেন নব-নির্বাচিত অফিস বেয়ারারস ও পরিচালকদের আন্তরিক অভিনন্দন এবং বিজিএমইএ নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ১৬ জুন ২০২৫ বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএ এর নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করবে।

Congratulations to the newly elected office bearers of BGMEA Bangladesh for the term 2025–27!
15/06/2025

Congratulations to the newly elected office bearers of BGMEA Bangladesh for the term 2025–27!

We are deeply saddened by the passing of Abdullah Hil Rakib, Managing Director of Team Group and former Senior Vice Pres...
09/06/2025

We are deeply saddened by the passing of Abdullah Hil Rakib, Managing Director of Team Group and former Senior Vice President of BGMEA.

A visionary leader and passionate advocate for the RMG industry in Bangladesh. His contributions will be remembered and his absence deeply felt.

Our heartfelt condolences to his family, colleagues, and everyone impacted by his legacy.

ত্যাগের এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধি। ফোরামের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।
06/06/2025

ত্যাগের এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধি।

ফোরামের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।

বিজিএমইএ নির্বাচনে বিজয় উপলক্ষ্যে ফোরাম এর সকল সদস্যদের অংশগ্রহণে গতকাল এক আনন্দ সন্ধ্যার আয়োজন করে। যেখানে ছিলো প্রাণখো...
02/06/2025

বিজিএমইএ নির্বাচনে বিজয় উপলক্ষ্যে ফোরাম এর সকল সদস্যদের অংশগ্রহণে গতকাল এক আনন্দ সন্ধ্যার আয়োজন করে। যেখানে ছিলো প্রাণখোলা আড্ডা, মঞ্চ মাতানো সংগীত, মজার সব মুহূর্তের পাশাপাশি নৈশভোজের আয়োজন।

Address

House No: 133, Road No: 21, Mohakhali DOHS
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when FORUM - বিজিএমইএ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to FORUM - বিজিএমইএ:

Share