18/10/2026
নার্সারী পুঞ্জিতে পানগাছ কেটে ফেলার প্রতিবাদে KSU-এর সংহতি প্রকাশ ও পাশে থাকার অঙ্গীকার।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী পুঞ্জিতে দুর্বৃত্তদের দ্বারা ৮ হাজারেরও অধিক ফলবান পানগাছ কেটে ফেলার ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও পুঞ্জিবাসীর প্রতি সংহতি প্রকাশ করেছে "খাসি স্টুডেন্টস্ ইউনিয়ন (KSU)।"
গত ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, KSU কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং শ্রীমঙ্গল শাখার প্রতিনিধিদের অংশগ্রহণে নার্সারী পুঞ্জির মন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় KSU-এর প্রতিনিধিগণ পুঞ্জিবাসীর ওপর সংঘটিত এই পান গাছ হত্যার নিন্দনীয় ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, অধিকার, জীবিকা ও স্বার্থ রক্ষার আন্দোলনে পূর্ণ সংহতি জানান। পাশাপাশি তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, পুঞ্জিবাসীর ন্যায্য দাবি আদায় এবং যেকোনো গণতান্ত্রিক আন্দোলন, লড়াই-সংগ্রামে খাসি স্টুডেন্টস্ ইউনিয়ন সব সময় পুঞ্জিবাসীর পাশে থাকবে।
ফলবান পানগাছ শুধু জীবিকার উৎস নয়; এটি পুঞ্জিবাসীর শ্রম, স্বপ্ন ও জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়ের পক্ষে সংহতি—পুঞ্জিবাসীর অধিকার ও ন্যায্য দাবির সংগ্রামে KSU সর্বদা ঐক্যবদ্ধ।
নার্সারী পুঞ্জিবাসীর প্রতি আমাদের সংহতি ও সমর্থন অব্যাহত থাকবে।
— খাসি স্টুডেন্টস্ ইউনিয়ন (KSU)
STUDENT'S UNION, BANGLADESH