Jamiatul Minan Bangladesh

Jamiatul Minan Bangladesh A world-class educational and research institution

‘উদ্দেশ‌্যহীন মাদরাসা প্রতিষ্ঠা করা খেদমত নয়, বরং ক্ষ‌তিকর’-মাওলানা খা‌লেদ সাইফুল্লাহ রাহমানী, ভারত“আজকাল যেভা‌বে যততত্র...
27/03/2026

‘উদ্দেশ‌্যহীন মাদরাসা প্রতিষ্ঠা করা খেদমত নয়, বরং ক্ষ‌তিকর’

-মাওলানা খা‌লেদ সাইফুল্লাহ রাহমানী, ভারত

“আজকাল যেভা‌বে যততত্র মাদরাসা প্রতিষ্ঠা হ‌চ্ছে, আশঙ্কা হ‌চ্ছে খোদা-নাখাস্তা সাধারণ মানু‌ষের ম‌নে আলিম‌দের প্রতি বি‌রূপ ম‌নোভাব সৃ‌ষ্টি হ‌য়ে যাবে।
এজ‌ন্যে কিছু বু‌নিয়া‌দি কথা পেশ কর‌া জরু‌রি ম‌নে কর‌ছি।

বর্তমানে যেসব নতুন মাদরাসা প্রতিষ্ঠা হ‌য়ে‌ছে, ম‌নে হয় অ‌তিরঞ্জন হ‌বে না তার ৭৫ভাগই অপ্রয়োজ‌নে হ‌য়ে‌ছে, উল্লেখ‌যোগ‌্য কো‌নো ল‌ক্ষ্য নি‌য়ে প্রতি‌ষ্ঠিত হয়‌নি। দেখা যায় শহ‌রের একই মহল্লায় অ‌নেকগু‌লো মাদরাসা, একই গ‌লি‌তে একা‌ধিক প্রতিষ্ঠান। অথচ বাস্তবতা হল সবগু‌লো মাদরাসার ছাত্রছা‌ত্রীদের য‌দি এক‌টি মাদরাসায় একত্র ক‌রা হয়, তারপর এটি ছোটখাট মাদরাসা বলার উপযুক্ত হ‌বে।

অপ্রয়োজ‌নে এত মাদরাসা হওয়ার কার‌ণে অ‌তি‌রিক্ত শিক্ষকমণ্ডলী, ব‌্যবস্থাপক কর্মচা‌রির ব‌্যয়ভার মুস‌লিম সমাজ‌কে বইতে হ‌চ্ছে। কোথাও কোথাও তো ‘যত ভাই তত মাদরাসা’ গ‌ড়ে ও‌ঠে‌ছে। এখন আবার ম‌হিলা মাদরাসার ক্ষে‌ত্রে ‘যত‌বোন তত মাদরাসা’ গ‌ড়ে উঠ‌তে শুরু ক‌রে‌ছে।
এ সমস‌্যা কেবল শহ‌রে নয়, গ্রা‌মেও দেখা দি‌তে শুরু ক‌রে‌ছে। ‌কিন্তু যেসব গ্রা‌মে অর্থবিত্ত কম এবং মকতব মাদরাসার প্রয়োজন বে‌শি, তাদের নি‌য়ে ভাবার মত কেউ নেই। অথচ সেদি‌কে ম‌নো‌নি‌বেশ করার সব‌চে বে‌শি প্রয়োজন ছিল।
অনুরূপভা‌বে বহু এলাকায় প্রাথ‌মিক স্কু‌লের খুব প্রয়োজন। অথচ সে‌দি‌কেও কারও মনোযোগ নেই।

ম‌নে রাখ‌তে হ‌বে, অপ্রয়োজ‌নে মাদরাসা প্রতিষ্ঠা করা খেদমত নয়, বরং ক্ষ‌তিকর। কারণ, এস‌বের কার‌ণে দীনী শিক্ষার প্রতি, উলামা‌য়ে কেরাম ও মাদরাসার ওপর মানু‌ষের আস্থা-ভ‌ক্তি দিন‌দিন হ্রাস পা‌চ্ছে। লো‌কেরা একে মৌলভী‌দের ব‌্যবসা-ধান্ধা ম‌নে করে। এমন দৃষ্টান্তও দুর্লভ নয়, কেউ ব‌্যবসা বা দোকান খু‌লে সফল না হওয়ায় এখন ‘মাদরাসা-ব‌্যবসা’ শুরু ক‌রে‌ দি‌য়েছে। ‌চিন্তা ক‌রে বলুন- মাদরাসা ‌কি শিক্ষাদীক্ষার জ‌ন্যে, না‌কি জীবিকা উপার্জনের জ‌ন্যে? এসব নি‌য়ে আমা‌দের গভীরভা‌বে ভাব‌তে হ‌বে।“

অনুবাদঃ মাওলানা সাইফুদ্দীন গাযী

03/03/2026

سفیر کی تذلیل سے عذابِ دُنیوی کا اندیشہ!

عموماً اھلِ مدارس کے سفراء رمَضانُ المُبارک میں چندہ وصول کرنے آتے ھیں ، وہ بے چارے روزہ کی حالت میں در بدر پھر کر شام کے تھکے ماندے مسجد میں آتے ھیں ، ان میں شیوخِ حدیث اور بڑے بڑے علماء بھی ھوتے ھیں ، جن کا اپنے حلقہ میں خاص مقام ھوتا ھے ، بعض علماء صاحبِ نسبت بھی ھوتے ھیں ، ایسے ذِی وقار اھلِ علم کو مسجد میں قیام کرنے سے روکنا دھکے دے کر باھر کرنا بہت بُرا ھے ۔ اللہ تعالیٰ کے عذاب سے ڈرنا چاھیئے ۔
حضرت مولانا مفتی محمد شفیع صاحب رحمۃ اللہ علیہ نے اپنے دارالعلوم کراچی کے لئے محصل چندہ کسی عالم کو کبھی مقرر نھیں فرمایا ، ایسا کیوں ؟ اس کی وجہ خود وھاں کے ناظم (حضرت مولانا سحبان محمود صاحب رحمۃ اللہ علیہ) تحریر فرماتے ھیں ان ھی کے الفاظ میں :
"آپؒ نے (مراد حضرت مفتی محمد شفیع صاحبؒ) دارالعلوم کے لئے چندہ وصول کرنے والا سفیر کبھی کسی عالم یا حافظ کو مقرر نھیں کیا ، فرمایا کرتے تھے کہ اھلِ علم کی تذلیل و تحقیر میں ایک طرف تو علماء کی دنیوی رُسوائی ھے اور دوسری طرف ذلیل سمجھنے والے کے دین و ایمان کے لئے بھی بڑا خطرہ ھے ، بعض اوقات علماء کی تذلیل کفر تک پہنچادیتی ھے اور پتہ بھی نھیں چلتا ، اور اس سے بھی بڑا خطرہ یہ ھے کہ اگر وہ عالم اللہ والا بھی ھے تو ذلیل سمجھنے والے پر دنیا میں بھی عذاب کا اندیشہ ھے ، آخرت کا معاملہ اللہ تعالیٰ جانے ، اس طرح آپ نے علماء کی عزت کی تحفظ کے ساتھ عام مسلمانوں کے دین و ایمان کو بھی محفوظ کردیا "۔
(البلاغ خصوصی اشاعت ص : 892) (محمودالرسائل ص 510)

10/02/2026

Address

Helal Market, Uttarkhan
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Jamiatul Minan Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share