Dhaka University Students Association of Pekua - DUSAP

Call Directions

Dhaka University Students Association of Pekua - DUSAP ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পেকুয়া উপজেলা শিক্ষার্থীদের সংগঠন।আপনার যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন/পারবেন।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী পেকুয়া উপজেলার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে DUSAP-(Dhaka University Students Association of Pekua) এর মহৎ প্রচেষ্টা

মিজানুর রহমান:01840857993
সাইদুল ইসলাম:01886411990

প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, পেকুয়ায় বন্যায় অত্যধিক ক্ষতিগ্রস্তদের অবকাঠামোগত পুনর্বাসনের জন্য আপনাদের কাছে Dhaka University St...
24/07/2026

প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ,
পেকুয়ায় বন্যায় অত্যধিক ক্ষতিগ্রস্তদের অবকাঠামোগত পুনর্বাসনের জন্য আপনাদের কাছে Dhaka University Students Association of Pekua - DUSAP ও চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পেকুয়া এর যৌথ উদ্যোগে ক্রাউড ফান্ডিং করেছিলাম।যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতায় আমরা মোট ৫ টি পরিবারকে পুনর্বাসনে সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

০১। পেকুয়ার টৈটং ইউনিয়নে পাহাড় ধ্বসে ছোট্ট আদরের সন্তান নিহত হওয়ার খবর শুনে চট্টগ্রাম থেকে দ্রুত ছুটে এসেছেন বাবা। কিছুদিন পর জানতে পারলো তার চকরিটাও নেই। এমন অসহায়ত্বের মধ্যেও কোম্পানি তাকে চাকরিচ্যুত করেছে। আমরা এই পরিবারকে নগদ অর্থ সহায়তা করেছি।

০২। বন্যার পানিতে ডুবে একইসাথে দুইভাইয়ের পরিবার চরম অসহায়ত্বে বসবাস করে যাচ্ছে। ছোট্ট বাড়িটি পড়ে যায় যায় অবস্থা। বাড়ির পেছনে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে কোনোমতে আটকে রাখা হয়েছে, সেই বাড়িটা আবারো নতুনভাবে উঁচু করে দাড়িয়ে যাবে আমাদের সহায়তায় ইনশাআল্লাহ।

০৩। বাড়ির সামনে খাল, পেছনে খোলা বিস্তৃত বিল। বন্যায় বাড়িটি ডুবে বসবাসের অযোগ্য হয়ে পড়ছিল। পানি নেমে যাওয়ার পরও বাড়িটির উঠোন আর ভিতরে ভেজা কাঁদার কারণে চরম দূর্ভোগে ভোগছিল। ট্রাকভর্তি বালিই তাদের স্বস্তি ফিরে পেয়েছে।

০৪। চারপাশে টীন দিয়ে ঘেরা ছোট্ট বাড়ি। স্বামী নেই। তিন সন্তান নিয়ে কোনোভাবে বসবাস করতেন।সেই বাড়িটিও বন্যার পানিতে শেষ করে দিল। ফ্লোরের বিছানা পরিণত হলো কাঁদায়। বেড বালিসসহ যাবতীয় আসবাব পত্র নষ্ট হয়ে গেল। আমরা তাদেরকে কিছু নগদ অর্থ দিয়ে বাড়িটি পুননির্মাণের জন্য সহযোগিতা করতে পেরছি আলহামদুলিল্লাহ।

সর্বোপরি যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা

🌧️ সপ্তাহব্যাপী ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় পেকুয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানসাম্প্রতিক সপ্তাহব্যাপী ভারী বর্ষণে সৃষ্ট বন্য...
11/07/2026

🌧️ সপ্তাহব্যাপী ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় পেকুয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ান

সাম্প্রতিক সপ্তাহব্যাপী ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় পেকুয়া উপজেলার অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। অনেকের ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে তলিয়ে গেছে। এই দুর্যোগে আমাদের সম্মিলিত সহযোগিতাই হতে পারে তাদের জন্য আশার আলো।

Dhaka University Students Association of Pekua - DUSAP এবং চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পেকুয়া - চুসাপ যৌথভাবে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অবকাঠামো নির্মাণ সামগ্রী বিতরণ সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।

এজন্য চুসাপ ও ডুসাপের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক আবেদন, আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার ছোট্ট সহযোগিতাও একটি পরিবারের মুখে হাসি ফোটাতে সাহায্য করতে পারে।

💳 সাহায্য পাঠানোর মাধ্যম (নগদ/বিকাশ):
01602-841147 (Delowar: President,CUSAP)
01886-411990 (Saidul: G.S, DUSAP)
আসুন, মানবতার পাশে দাঁড়াই। একসাথে আমরা পেকুয়ার বন্যাদুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারি।

প্রিয় A***n Mofiz পাহাড়-সমুদ্রের সুনিপুণ সম্মিলন অতুল সৌন্দর্যের লীলাভূমি ঐতিহ্যবাহী জনপদ পেকুয়া থেকে প্রাচ্যের অক্সফোর্...
15/05/2026

প্রিয় A***n Mofiz
পাহাড়-সমুদ্রের সুনিপুণ সম্মিলন অতুল সৌন্দর্যের লীলাভূমি ঐতিহ্যবাহী জনপদ পেকুয়া থেকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ সেশনে ভর্তিযুদ্ধে বিজয়ী হওয়ায় Dhaka University Students Association of Pekua - DUSAP পরিবারের পক্ষ থেকে তোমাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

ডুসাপ (DUSAP) পরিবার তোমার এ সফলতায় অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

Cox's Bazar Students' Forum, Dhaka University- কক্সবাজার স্টুডেন্টস ফোরাম কতৃক আয়োজিত আজ ০৯ মে ২০২৬, শনিবার অনুষ্ঠিতব্য ...
09/05/2026

Cox's Bazar Students' Forum, Dhaka University- কক্সবাজার স্টুডেন্টস ফোরাম কতৃক আয়োজিত আজ ০৯ মে ২০২৬, শনিবার অনুষ্ঠিতব্য সংবর্ধনা,মেজ্জান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে Dhaka University Students Association of Pekua - DUSAP এর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

অঁলা,আঞ্চলিক গান ও মেজ্জানের মধ্য দিয়ে কক্সবাজারের সংস্কৃতি ও ঐতিহ্যের চমৎকার মিশ্রণের সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সুন্দর আয়োজনের জন্য কক্সবাজার স্টুডেন্টস ফোরামকে ডুসাপের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

জন্মদিনের শুভেচ্ছা  Nosrat Akhi আপুসম্মানিত উপদেষ্টাDhaka University Students Association of Pekua - DUSAP
05/05/2026

জন্মদিনের শুভেচ্ছা Nosrat Akhi আপু
সম্মানিত উপদেষ্টা
Dhaka University Students Association of Pekua - DUSAP

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পেকুয়া (ডুসাপ) এর সম্মানিত উপদেষ্টা জনাব Mohammad Inzamamul Hoque Mahadi  ভাইয়ে...
04/05/2026

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পেকুয়া (ডুসাপ) এর সম্মানিত উপদেষ্টা জনাব Mohammad Inzamamul Hoque Mahadi ভাইয়ের সিনিয়র অফিসার (আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক) এ চাকরি হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা🥰

শুভ জন্মদিন Saidul Islam সাধারণ সম্পাদককার্যকরি কমিটি-২০২৫-২৬Dhaka University Students Association of Pekua - DUSAP
04/05/2026

শুভ জন্মদিন Saidul Islam
সাধারণ সম্পাদক
কার্যকরি কমিটি-২০২৫-২৬
Dhaka University Students Association of Pekua - DUSAP

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পেকুয়া (ডুসাপ) এর সম্মানিত ...
14/04/2026

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পেকুয়া (ডুসাপ) এর সম্মানিত উপদেষ্টা নুসরাত আঁখির সম্মানিত পিতা আজ ১৪ এপ্রিল ২০২৬ ইং, সকাল ৬টা ২২ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ঈদ মোবারক🥰
20/03/2026

ঈদ মোবারক🥰

আলহামদুলিল্লাহ! Dhaka University Students Association of Pekua - DUSAP কর্তৃক ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এই...
03/03/2026

আলহামদুলিল্লাহ!
Dhaka University Students Association of Pekua - DUSAP কর্তৃক ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনকে সার্থক করে তুলতে যাঁরা সহযোগিতা করেছেন,সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়সহ উপস্থিত সকল অতিথি এবং সিনিয়র-জুনিয়রদের প্রতি। আপনাদের উপস্থিতি ও অনুপ্রেরণাই আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করেছে।

পরিশেষে ডুসাপের সকল উপদেষ্টা মণ্ডলির প্রতি
কৃতজ্ঞতা জানাচ্ছি।

Address

Dhaka

Telephone

+8801879514387

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Students Association of Pekua - DUSAP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share