Darunnazat Business Community

Call Directions Website

Darunnazat Business Community আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লা?

10/08/2026

আলহামদুলিল্লাহ!
বরাবরের ন্যায় এবারও দাখিল ২০২৬ এর ফলাফলে সর্বোচ্চ সংখ্যক পাশ ও জিপিএ-৫ নিয়ে সারাদেশে ১ম হয়েছে প্রিয় প্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা।
মোট পরীক্ষার্থী: ১,২৯৯ জন
মোট উত্তীর্ণ শিক্ষার্থী: ১,২৬৮ জন
মোট জিপিএ-৫.০০: ৬১৭ জন
পাশের হার: ৯৭.৬১%
শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ।

24/07/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

দারুন্নাজাত পরিবারের যাঁরা বর্তমানে ব্যবসা, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং বা যেকোনো উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন, আপনাদেরকে আমাদের Managers Group-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ রইলো।

এই কমিউনিটির মাধ্যমে আমরা একসাথে—

✅ পরিচিত হবো
✅ নেটওয়ার্কিং করবো
✅ অভিজ্ঞতা ও আইডিয়া শেয়ার করবো
✅ ব্যবসায়িক সহযোগিতার সুযোগ তৈরি করবো
✅ দারুন্নাজাত উদ্যোক্তাদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

🔗 DSKM UDDOKTA group https://m.me/j/AbZMhOFZ1bnmAAJE/?send_source=gc%3Acopy_invite_link_t

অনুগ্রহ করে শুধুমাত্র যারা উদ্যোক্তা বা ব্যবসার সঙ্গে যুক্ত, তারাই গ্রুপে যোগ দিন।

জাযাকুমুল্লাহু খাইরান

🕌 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِএকটি নতুন যাত্রার সূচনা...আলহামদুলিল্লাহ।দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার ...
23/07/2026

🕌 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

একটি নতুন যাত্রার সূচনা...

আলহামদুলিল্লাহ।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে দারুননাজাত উদ্যোক্তা কমিউনিটি (DSKM UDDOKTA)-এর আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হতে যাচ্ছে।

📅 ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) আমরা আয়োজন করেছি আমাদের প্রথম পরিচিতিমূলক Meet-Up, যেখানে দারুননাজাত পরিবারের উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন সেক্টরে কর্মরত সদস্যরা একত্রিত হবেন।
দারুননাজাত আমাদের শুধু শিক্ষা দেয়নি; শিখিয়েছে নৈতিকতা, দায়িত্ববোধ, নেতৃত্ব এবং সমাজের জন্য কাজ করার মানসিকতা। আজ সেই মূল্যবোধকে সামনে রেখেই আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছি, যেখানে একজন সদস্যের সাফল্য হবে পুরো কমিউনিটির শক্তি।

🎯 আমাদের উদ্দেশ্য
একটি শক্তিশালী, বিশ্বস্ত ও কল্যাণমুখী নেটওয়ার্ক গড়ে তোলা, যেখানে দারুননাজাতের সদস্যরা—
• পরস্পরের সঙ্গে পরিচিত হবেন
• ব্যবসা, চাকরি ও পেশাগত সহযোগিতা করবেন
• জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবেন
• নতুন উদ্যোক্তা ও পেশাজীবীদের পাশে দাঁড়াবেন
• দারুন্নাজাত এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করবেন

🌍 আমাদের ভিশন
ইসলামী মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে দারুননাজাতের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি আন্তর্জাতিক মানের উদ্যোক্তা ও পেশাজীবী কমিউনিটি গড়ে তোলা, যা আগামী প্রজন্মের জন্যও একটি কার্যকর নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

🤝 ২৪ জুলাই ২০২৬ এর Meet-Up
এই আয়োজন শুধু একটি সভা নয়; এটি একটি দীর্ঘমেয়াদি যাত্রার সূচনা।

এই Meet-Up-এ সদস্যদের পরিচিতি, কমিউনিটির ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম, সহযোগিতার ক্ষেত্র এবং আগামী দিনের রোডম্যাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
আমরা বিশ্বাস করি, একসাথে সংযুক্ত হলে নতুন সুযোগ সৃষ্টি হয়, সহযোগিতা বৃদ্ধি পায় এবং সম্মিলিতভাবে আরও বড় পরিবর্তন সম্ভব হয়।

আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন এই উদ্যোগে বরকত দান করেন, আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেন এবং এই কমিউনিটিকে দারুননাজাত, সমাজ ও উম্মাহর কল্যাণের একটি কার্যকর মাধ্যম হিসেবে কবুল করেন।

দারুননাজাত উদ্যোক্তা কমিউনিটি (DSKM UDDOKTA)

সংযোগে শক্তি • সহযোগিতায় সমৃদ্ধি • অবদানে পরিবর্তন
Connection • Collaboration • Contribution

অবিবাহিত যুবক যুবতীদের সময়ের একটা বড় অংশই কাটে বিপরীত মানুষের চিন্তা ও ফ্যান্টাসিতে। অপরদিকে কেউ যদি ছাত্র অবস্থায় বিয়ে ...
06/03/2023

অবিবাহিত যুবক যুবতীদের সময়ের একটা বড় অংশই কাটে বিপরীত মানুষের চিন্তা ও ফ্যান্টাসিতে। অপরদিকে কেউ যদি ছাত্র অবস্থায় বিয়ে করে ফেলে, তাহলে তার এই সময় অপচয় হবে না, প্রোডাক্টিভিটি বাড়বে। ছেলেটি নিজেকে আর অবিবাহিত কেয়ারলেস ভাববে না। সে ভাল করে পড়াশোনা করতে চাইবে, উপার্জন করে স্ত্রীকে নিজ খরচে ভালভাবে ভরণপোষণ করতে চাইবে।

অভিভাবকদের উচিত এই ব্যাপারটি খেয়াল করা। ছেলেকে কয়েক বছর অর্থনৈতিক সাপোর্ট দিলেই তার জীবনটি সুন্দর গোছালো হতে পারে। একইভাবে যুবকদের উচিত ছাত্র অবস্থাতেই অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হওয়ার চেষ্টা করা।

কথাটি আমার নয়,,,,
জ্ঞানী রা ই বলেছেন,,,

29/11/2022

If you are 18+, Start making money.

দারুননাজাত উদ্যোক্তা গ্রুপের প্রথম ক্রেতা হওয়ায় (Redwan Siddiki) মুহতারাম রহমতপুরী হুজুরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
06/09/2022

দারুননাজাত উদ্যোক্তা গ্রুপের প্রথম ক্রেতা হওয়ায় (Redwan Siddiki) মুহতারাম রহমতপুরী হুজুরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ♥️

03/09/2022

Life is the moment living right now.
বর্তমানে আমরা যেটা করছি সেটাই আমাদের জীবন। অর্থাৎ অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভেবে সময় নষ্ট করা উচিত নয়।

আমরাই ক্রেতা আমরাই বিক্রেতাআমাদের "দারুন্নাজাত  উদ্যোক্তা–Darunnazat Uddokta" গ্রুপের সবাইকে অনুরুধ করছি,আপনারা আপনাদের ...
03/09/2022

আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা

আমাদের "দারুন্নাজাত উদ্যোক্তা–Darunnazat Uddokta" গ্রুপের সবাইকে অনুরুধ করছি,
আপনারা আপনাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিষগুলো আমাদেরই গ্রুপের উদ্যোক্তা বা ব্যবসায়ীদের কাছ থেকে কিনবেন এবং কোন গুরুতর কমপ্লেইন পেলে গ্রুপে জানাবেন।

কারণ কাল যখন আপনিও উদ্যোক্তা হবেন, তখন অন্যরাও আপনাকে সাহায্য করবে আপনার বিক্রয় বাড়াতে।

আর আমাদের গ্রুপের উদ্যোক্তা বা ব্যবসায়ীদের অনুরুধ করছি, আমাদের প্লাটফর্মের যারা আপনাদের পণ্য বা সেবা কিনবে তাঁদেরকে সবসময় ৫-১০% ছাড় দিবেন এবং সবচেয়ে ভাল পণ্য বা সেবাটা দিবেন, যাতে সবাই আপনার প্রশংসা করে।

আপনি উদ্যোক্তা হউন ও ভালোমানুষ হউন,
কারণ আমরা শিখে গেছি - কেউ একা বড় হতে পারে না, সবাইকে নিয়ে বড় হতে হয়। আর আমরা সব সময় অন্যের ভালো চাই তাতে আপনার ভালও অন্যজন চাইবে। কারণ আমরা যে ভালোমানুষ !

"দারুন্নাজাত উদ্যোক্তা–Darunnazat Uddokta" গ্রুপে নিয়মিত সেল পোস্ট করুন। এই জন্য কাউকে কোন টাকা দেয়া লাগবে না বা কোন মার্কেটিং খরচ নেই।সেল পেতে আপনার নিজেকে ব্যান্ডিং করতে হবে এবং ভাল পণ্য সঠিক দামে দিতে হবে।

১ টা বা ১০ টা পণ্য থেকে বেশী লাভ নয়, হাজারো পণ্য কম লাভে বিক্রি করে বেশী লাভ করুন !

#দারুন্নাজাত_উদ্যোক্তা_Darunnazat_Uddokta

22/08/2022

সামনে ফুটবল বিশ্বকাপ আপনি চাইলে সুযোগটা কাজে লাগাতে পারেন 😊
#জার্সি #ফুটবল #পতাকা

18/08/2022

প্রসিদ্ধ আলিম মাওলানা আহমাদুল্লাহ সাহেবের সম্মানিত পিতা জনাব দেলোয়ার হোসেন সাহেব (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ النَّارِ.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Darunnazat Business Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share