19/09/2026
পাবলিক স্পিকিং অফিসিয়ালের রেজিস্টার্ড স্টুডেন্ট মেম্বারদের জন্য ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ।
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জন্য বাস্তব কর্মক্ষেত্রে সুযোগ তৈরির লক্ষ্যে 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 𝗦𝗽𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 এবং 𝗝𝗼𝗯 𝗜𝗻𝗳𝗼𝗿𝗺𝗮𝘁𝗶𝗼𝗻 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 এর মধ্যে একটি পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় এখন থেকে 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 𝗦𝗽𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 এর দক্ষ ও যোগ্য Student Members দের জন্য Internship এবং Job Opportunity তৈরিতে সহযোগিতা করবে 𝗝𝗼𝗯 𝗜𝗻𝗳𝗼𝗿𝗺𝗮𝘁𝗶𝗼𝗻 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পারস্পরিক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন Public Speaking Official এর প্রতিষ্ঠাতা মোঃ সোলায়মান আহমেদ জীসান এবং Job Information Bangladesh এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: রফিকুল ইসলাম মাহিম।
এই উদ্যোগের মাধ্যমে Public Speaking Official এর শিক্ষার্থী সদস্যরা তাদের অর্জিত দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করার পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে দক্ষ তরুণদের ক্যারিয়ার উন্নয়নে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।
Public Speaking Official বিশ্বাস করে, একজন শিক্ষার্থীর দক্ষতা অর্জনের প্রকৃত সাফল্য তখনই আসে, যখন সেই দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ তৈরি হয়। নতুন এই উদ্যোগ সেই সুযোগ তৈরির পথকে আরও সুগম করবে।