Shamsun Nahar Hall Debating Club - SNDC

Shamsun Nahar Hall Debating Club - SNDC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shamsun Nahar Hall Debating Club - SNDC, Nonprofit Organization, Dhaka.

শতবর্ষের আলোয় দীপ্ত, আমাদের অহংকার আর আবেগের ঠিকানা - ঢাকা বিশ্ববিদ্যালয়। ​আজ ১লা জুলাই, মুক্তবুদ্ধি চর্চা আর গৌরবময় ইতি...
01/07/2026

শতবর্ষের আলোয় দীপ্ত, আমাদের অহংকার আর আবেগের ঠিকানা - ঢাকা বিশ্ববিদ্যালয়।

​আজ ১লা জুলাই, মুক্তবুদ্ধি চর্চা আর গৌরবময় ইতিহাসের সাক্ষী আমাদের এই প্রিয় প্রাঙ্গণের ১০৫তম প্রতিষ্ঠা দিবস। শত বাধা পেরিয়ে জ্ঞান, প্রগতি আর যুক্তির আলো ছড়িয়ে যাক প্রতিটি কোণায়।

​ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এই বিশেষ ক্ষণে "শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব (SNDC)" - এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ​যুক্তির আলোয় কাটুক আঁধার, গৌরবের এই পথচলা হোক অবিরাম।

শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের আয়োজনে "বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬" - এর ফাইনাল বিতর্ক এবং সম...
01/07/2026

শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের আয়োজনে "বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬" - এর ফাইনাল বিতর্ক এবং সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গত ২৮ শে জুন, ২০২৬ তারিখে ।

উক্ত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির আসন অলংকৃত করেছেন শামসুন নাহার হলের সম্মানিত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা, শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের সম্মানিত মডারেটর সঞ্চারী প্রতিভা এবং উপস্থিত ছিলেন শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের কো-মডারেটরবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক রাগীব আনজুম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের সভাপতি মোছাদ্দেকা আফরিন দোলা।
তাছাড়াও ট্যাব রাউন্ড, সেমিফাইনাল এবং ফাইনালে বিচারকের ভূমিকায় আমাদের সাথে উপস্থিত ছিলেন শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের সম্মানিত এলামনাইবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক জগতের দক্ষ বিতার্কিকগণ। কৃতজ্ঞতা ও ধন্যবাদ সেই সকল মানুষদের যাদের সদয় উপস্থিতি আমাদেরকে আনন্দিত করেছে এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে।

ফাইনাল পর্বের বিতর্কে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হবার গৌরব অর্জন করেছে:
মুনতাহা হুসাইন- চ্যাম্পিয়ন
নামিরা কবির - ১ম রানার আপ
নাবা আহমেদ ইশতিমাম - ২য় রানার আপ
সায়মা বিনতে কাদের - ৩য় রানার আপ
মেহরাক মাহিরা মাধূর্য্য - ৪র্থ রানার আপ
তাসনিমা তাপসী রাইসা- ৫ম রানার আপ

এছাড়াও সনদ প্রাপ্ত হয়েছেন ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেয়া প্রত্যেকেই। বিজয়ীদের অভিনন্দন এবং শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের সাথে পরবর্তী পথ চলার জন্য শুভকামনা নিরন্তর।

বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা -  ২০২৬ এর জমজমাট ট্যাব রাউন্ড শেষে ফাইনালে বিতর্ক করছে "টিম অপরাজিতা" ...
28/06/2026

বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা - ২০২৬ এর জমজমাট ট্যাব রাউন্ড শেষে ফাইনালে বিতর্ক করছে "টিম অপরাজিতা" ও "টিম বনলতা"।

*সময়সূচি*
২৮ জুন, ২০২৬ (রবিবার)
স্থান: শামসুন নাহার হল অডিটোরিয়াম

টিম রিপোর্টিং: বিকাল ৪.০০ টা
মোশন রিলিজ: ৪.৩০ টা
বিতর্ক শুরু: ৫.০০ টা

পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান: সন্ধ্যা ৭.০০ টা।

সকলে আমন্ত্রিত।

বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর টিম লিস্ট দেওয়া হলো। রিপোর্টিং এর তারিখ ও সময়: ২৭ জুন, শনিবার ২...
26/06/2026

বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর টিম লিস্ট দেওয়া হলো।
রিপোর্টিং এর তারিখ ও সময়: ২৭ জুন, শনিবার ২০২৬ ( সকাল ৮.৩০)
স্থান: শামসুন নাহার হল অডিটোরিয়াম
*সবাইকে অবশ্যই সময়মতো ভেন্যুতে পৌঁছাতে হবে।

"বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা - ২০২৬" এর প্রাথমিক পর্বের বাছাইকৃত বিতার্কিকদের তালিকা দেওয়া হলো। রিপ...
25/06/2026

"বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা - ২০২৬" এর প্রাথমিক পর্বের বাছাইকৃত বিতার্কিকদের তালিকা দেওয়া হলো।

রিপোর্টিং টাইম : ২৭জুন, ২০২৬ (সকাল ৮.৩০)
স্থান: শামসুন নাহার হল অডিটোরিয়াম

*সকল অনাবাসিক শিক্ষার্থীদের অবশ্যই অনাবাসিক হল আইডি কার্ড নিয়ে রেজিস্ট্রেশন করে প্রবেশ করতে হবে।
*লটারির মাধ্যমে টিম করে দেওয়া হবে। টিমের লিস্ট দ্রুত ইভেন্ট, পেইজ এবং গ্রুপে দিয়ে দেয়া হবে।

শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত "বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬" এর বাছাই পর্ব আগামীক...
24/06/2026

শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত "বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬" এর বাছাই পর্ব আগামীকাল অর্থাৎ ২৫ শে জুন, ২০২৬ রোজ বৃহস্পতিবার হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সকল রেজিষ্ট্রেশনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। বক্তব্য প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ২৪ জন বিতার্কিক ২৭ জুন, শনিবার মূল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

সময়: ২৫ জুন, বৃহস্পতিবার
স্থান: শামসুন নাহার হল অডিটোরিয়াম
রিপোর্টিং টাইম: দুপুর ২:০০ টা

বক্তব্যের বিষয়:
১.এই সংসদ বিশ্বাস করে যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপস্থিতি বাধ্যতামূলক হওয়া উচিত নয়।
২.এই সংসদ বিশ্বাস করে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শিক্ষার্থীদের শেখার দক্ষতা বৃদ্ধি করছে।
৩.এই সংসদ বিশ্বাস করে, সরকারি চাকরির চেয়ে উদ্যোক্তা হওয়াকে বেশি উৎসাহিত করা উচিত।
৪.এই সংসদ মনে করে, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার শিক্ষার্থীদের জন্য উপকারের চেয়ে অপকার বেশি করছে।

*প্রত্যেক প্রতিযোগী বক্তব্যের জন্য ৩ মিনিট সময় পাবেন। যেকোনো ১টি বিষয়ের পক্ষে বা বিপক্ষে বক্তব্য দেওয়া যাবে।

*অনাবাসিক শিক্ষার্থীদের হল আইডি কার্ড প্রদর্শন করে রেজিস্ট্রেশন খাতায় স্বাক্ষর করে হলে প্রবেশ করবেন।

22/06/2026

বাকি আছে আর মাত্র ১ দিন!

শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব আয়োজিত (২০২৫-২৬, ২০২৪-২৫, ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের জন্য) বিতার্কিক অনুসন্ধান ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা - ২০২৬ এ রেজিস্ট্রেশন করার শেষ দিন কিন্তু ২৩ জুন রাত ১২:০০ টা পর্যন্ত।
অংশগ্রহণকারী সকল বিতার্কিক ও ভলান্টিয়ারদের জন্য থাকছে সার্টিফিকেট, সেরা ছয় জনের জন্য থাকছে সার্টিফিকেট ও ক্রেস্ট। এছাড়াও ঢাবির সেরা বিতার্কিকদের মেন্টরশিপে সরাসরি হাতে কলমে বিতর্ক শেখার সুযোগ তো থাকছেই!
ঝটপট রেজিষ্ট্রেশন করে ফেলুন এই লিংকে:

https://forms.gle/ax936UPCg4G93qes7

*কোনো রেজিস্ট্রেশন ফী নেই!

ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে নিয়ে আসুক আত্মশুদ্ধি ও ত্যাগের পরম শিক্ষা। কোরবানির মহান আদর্শে দূর হয়ে যাক মনের...
27/05/2026

ঈদ মোবারক।
পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে নিয়ে আসুক আত্মশুদ্ধি ও ত্যাগের পরম শিক্ষা। কোরবানির মহান আদর্শে দূর হয়ে যাক মনের সব কলুষতা, প্রতিটি হৃদয়ে ছড়িয়ে পড়ুক পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা।
শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে ​সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।

এক ঝাঁক নবীন বিতার্কিকদের পদচারণায় মুখরিত হলো শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব। অত্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দী...
12/05/2026

এক ঝাঁক নবীন বিতার্কিকদের পদচারণায় মুখরিত হলো শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব। অত্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনায় শেষ হলো শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব আয়োজিত "নবীন বরণ ও বিতর্ক কর্মশালা-২০২৬"।

নবীন বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুন নাহার হলের সম্মানিত হাউস টিউটর পায়েল ব্যানার্জি ম্যাম, মমতাজ সুলতানা ম্যাম এবং সাউদা সুলতানা মিমি ম্যাম। উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সম্মানিত সভাপতি জুবায়ের হোসেন এবং সম্মানিত সাধারণ সম্পাদক রাগিব আনজুম, শামসুন নাহার হল সংসদ এর সাধারণ সম্পাদক সামিয়া মাসুদ মম। আরও ছিলেন শামসুন নাহার হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি নুসরাত জাহান শামামা এবং সাধারণ সম্পাদক হামিদা আক্তার নিসা।

উক্ত অনুষ্ঠানে সংসদীয় বাংলা বিতর্কের প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে ছিলেন মিফতাহুল জান্নাত রিফাত, বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। ব্রিটিশ পার্লামেন্টারি ইংরেজি বিতর্কের প্রশিক্ষক হিসেবে ছিলেন মো: রহমতুল্লাহ, বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। বাংলা বারোয়ারী বিতর্কের প্রশিক্ষক হিসেবে ছিলেন হামিদা আক্তার নিসা, সাবেক সাধারণ সম্পাদক, শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব।

সকল প্রশিক্ষক, অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী বিতার্কিকদের অসংখ্য ধন্যবাদ এবং নবীন বিতার্কিকদের জন্য শুভকামনা। যুক্তির সাথে হোক আগামীর পথচলা।

12/05/2026

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত Beyond the Classroom সিরিজের তৃতীয় ক্লাসে আলোচনার বিষয়— “কীভাবে পড়তে হয়?”

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

পড়া কেবল তথ্য গ্রহণের মাধ্যম নয়; এটি চিন্তা, বিশ্লেষণ ও বোঝাপড়ার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। কীভাবে একটি লেখা পাঠ করতে হয়, পাঠের ভেতর দিয়ে কীভাবে ভাবনার গভীরে পৌঁছানো যায়, এসব বিষয় নিয়েই হবে এই বিশেষ আলোচনা।

১৩ মে ২০২৬, বুধবার
বিকেল ৪:১৫–৫:৩০টা
ডিইউডিএস কক্ষ, টিএসসি ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়

সকল আগ্রহী শিক্ষার্থীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamsun Nahar Hall Debating Club - SNDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shamsun Nahar Hall Debating Club - SNDC:

Shortcuts

Share