25/02/2026
M.M.Nurul Haque Foundation কর্তৃক ইফতারের খাদ্যসামগ্রী বিতরণ।
সামান্য এইটুকু খাদ্যসামগ্রী দিয়ে কি সবার মন ভরানো যায়? হয়তো যায় না।
তবুও প্রতি বছর আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বলতে আমি আর আমার স্বামী।
নিজেদের ইনকামের টাকা তিলেতিলে জমিয়ে, অনেক চাওয়া-পাওয়ার হিসাব কমিয়ে, মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। যখন কারও হাতে খাবারের প্যাকেটটা তুলে দিই, মনে হয়—ইশ! যদি আরও একটু বেশি দিতে পারতাম! কিন্তু সাধ আর সাধ্যের বাইরে যাওয়া যে সহজ নয়।
তারপরও বিশ্বাস করি, ছোট ছোট হাত একসাথে হলে বড় পরিবর্তন সম্ভব।
তাই সমাজের প্রতিটি বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে বিনীত অনুরোধ- আসুন, আমরা সবাই মিলে ক্ষুধামুক্ত একটি পৃথিবী গড়ার অঙ্গীকার করি।
একসাথে পথ চললে, অল্পটুকুও একদিন অনেক হয়ে উঠবে।