Dhaka University Jumma Students Family

Dhaka University Jumma Students Family This is the official page of the Jumma students studying at the University of Dhaka from CHT

Bangladesh is a country full of diversity in terms of culture, nature, language, and ethnicity. It is home to more than 50 indigenous communities, including the Tripura, Mro, Marma, Oraon, and Garo, among others. Of these 50 indigenous communities, 14 of them live in the south-eastern part of Bangladesh known as the Chittagong Hill Tracts (CHT). These 14 communities, collectively known as Jumma, i

nclude the Pangkua, Khumi, Lusai, Bawm, Tanchangya, Tripura, Chakma, Marma, Mro, Chak, Ahamia, Santal, Gurkha, and Khiyang communities. Since the establishment of the University of Dhaka (DU) in 1921, many Jumma students have enrolled for higher education at the university. "Dhaka University Jumma Students Family" is the official page for current Jumma students studying at the University of Dhaka.

২০২৫-২০২৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ভর্তিকৃত আদিবাসী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী ...
04/05/2026

২০২৫-২০২৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ভর্তিকৃত আদিবাসী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Introductory Meet-up: DU Indigenous Students Batch 104 and 105.
03/05/2026

Introductory Meet-up: DU Indigenous Students Batch 104 and 105.

আলীকদমে হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসুনসম্প্রতি গত কয়েকদিন আগে বান্দরবান জেলার আলীকদম উপজেলার কু...
23/04/2026

আলীকদমে হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসুন

সম্প্রতি গত কয়েকদিন আগে বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নের প্রেন্নই শিক্ষালয় ও আশেপাশের দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে ভয়াবহভাবে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং আক্রান্ত শিশুদের বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
এপর্যন্ত কুরুকপাতা ইউনিয়নের রিংলত পাড়ায় ২ জন শিশু এবং প্রেন্নই শিক্ষালয়ের ১ জনসহ মোট ৩ জন শিশু মারা গেছে। আক্রান্ত শত শত শিশুদের চিকিৎসা সেবার জন্যে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। কিন্তু রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় হাসপাতালের বেড সংকট দেখা দিয়েছে এবং অস্থায়ী বেডের ব্যবস্থা করতে হচ্ছে। আক্রান্ত শিশুদের অনেক জনকে বাধ্য হয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হচ্ছে। আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, পেটব্যথা ও ডায়রিয়াসহ নানা উপসর্গ পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় স্থানীয় স্বেচ্ছাসেবক টিম তাদের সীমিত সামর্থ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে, স্থানীয়ভাবে রোগটির প্রকৃতি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় চিকিৎসা কার্যক্রম নানাভাবে ব্যাহত হচ্ছে। হামের উপসর্গকে জলবসন্তের লক্ষণ ধরে কার্যকর ব্যবস্থা না নেয়ার কারণে ইতিমধ্যে ৩ জন শিশুর প্রাণহানি হয়েছে। দ্রুত সঠিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এবং পরিস্থিতি নিয়ে স্থানীয় ও অভিভাবকদের মধ্যে উৎকন্ঠা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা সেবাসহ রোগের বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহের দিকে যেতে পারে।

স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আক্রান্ত শিশুদের চিকিৎসা খরচসহ প্রয়োজনীয় বিভিন্ন মেডিকেল সাপোর্টের কথা বলেন। এজন্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীবৃন্দ সেখানকার ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে আপনাদের সকলের নিকট আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন পরামর্শ ও সাপোর্ট দিয়ে এ দুঃসময়ে আলীকদমের শিশুদের পাশে থাকার জন্যে বিনীত প্রার্থনা করছি। সকলের প্রতি অনুরোধ—মানবিক সহায়তায় এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতা অনেক প্রাণ বাঁচাতে সহায়ক হতে পারে।
ধন্যবাদান্তে,
রিবেক চাকমা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীবৃন্দ
পাতলাই ম্রো,
ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার
কুর্নিকোভা চাকমা,
ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ

আর্থিক সহযোগিতা পাঠাবেন:
রিবেক চাকমা: 01571229368 (বিকাশ/নগদ)
পাতলাই ম্রো: 01577203259 (বিকাশ)

ব্যাংক একাউন্ট:
Bank account holder name: PATLAY MRO
Account no.- 4405701033693 (Sonali Bank, Dhaka University Corporate Branch)

সার্বিক যোগাযোগ:

সাকনাও ম্রো (আলীকদম) – 01820886395,
উথোয়াংগ্য মারমা (পরিচালক, প্রেন্নই শিক্ষালয়) - 01856710035।
01623275600 (সেথং ম্রো, আলীকদম)
01623275600 (মেনতং ম্রো, আলীকদম)

বিঝু-বিসু-বৈসুক-বিহু-সাংগ্রাই-সাংগ্রাইন-চাংক্রান-সাংক্রান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থীদের ঢাকায় অবস্থান...
16/04/2026

বিঝু-বিসু-বৈসুক-বিহু-সাংগ্রাই-সাংগ্রাইন-চাংক্রান-সাংক্রান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থীদের ঢাকায় অবস্থানরত আদিবাসী পরিবার ও অ্যালামনাইদের বাসায় বেড়ানি।

“বুনোফুল ফুটতে থাকুক, জুম পাহাড়ের বুকে”Free Education Campaign for Indigenous Students-2026‎সুধী,প্রান্তিক পাহাড়ে শিক্ষা...
26/03/2026

“বুনোফুল ফুটতে থাকুক, জুম পাহাড়ের বুকে”
Free Education Campaign for Indigenous Students-2026

‎সুধী,
প্রান্তিক পাহাড়ে শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক ঝাঁক মেধাবী ও প্রগতিশীল আদিবাসী তরুণের প্লাটফর্ম ‎জুম একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার ও জুম একাডেমির যৌথ উদোগে এইবারের রমজানের বন্ধে বিগত ১৬ মার্চ ২০২৬ হতে ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত "Free Education Campaign for Indigenous students-2026" এর আওতায় পাহাড়ের বিভিন্ন প্রান্তিক এলাকায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, সপ্তাহব্যাপী শিক্ষা ক্যাম্পেইন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আমাদের এইবারের ক্যাম্পেইনটি পার্বত্য চট্টগ্রামের ৬টি উপজেলার সর্বমোট ১৫টি স্কুলে পরিচালনা করা হয় যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় পঞ্চাশের অধিক মেন্টর-ভলান্টিয়ার মোট ১০টি টিমে ভাগ হয়ে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে।

শিক্ষা ক্যাম্পেইন উদ্যোগটি সফল করার জন্য বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মহল ও সমাজহিতৈষী ব্যক্তিবর্গ নানা পরামর্শ, আর্থিক সহযোগিতা ও শিক্ষা সামগ্রী দানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার ও জুম একাডেমির পাশে থেকেছেন। এছাড়াও ক্যাম্পেইনের আওতাধীন প্রতিটি স্কুলের শিক্ষক-কর্তৃপক্ষ, গ্রামের মুরুব্বি সমাজ ও অন্যান্য সচেতন মহল আমাদের মেন্টর-ভলান্টিয়ারদের নানা দিকনির্দেশনা ও সহযোগিতা দিয়ে ক্যাম্পেইনটি সফল করতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সহযোগিতা দিয়েছেন। আমরা সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমরা বিশ্বাস করি প্রান্তিক ও পিছিয়ে থাকা আদিবাসী সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা অপরিহার্য। এরই লক্ষ্যে সচেতন ও প্রগতিশীল ছাত্র সমাজকে শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজের শেকড়ে গিয়ে সমাজ পরিবর্তনের হাল ধরতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার ও জুম একাডেমির এবারের শিক্ষা ক্যাম্পেইন এ প্রক্রিয়ারই একটি অংশ। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর। আগামীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার ও জুম একাডেমির এমন মহৎ উদ্যোগে আপনারা দিকনির্দেশনাসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রইল।

আন্তরিক ধন্যবাদান্তে-

পাতলাই ম্রো (01577203259)
‎ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার
এবং
‎রিবেক চাকমা (‎01571229368)
‎জুম একাডেমি।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত।
12/03/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের অ‍্যালামনাই এবং পার্বত‍্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়...
08/03/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের অ‍্যালামনাই এবং পার্বত‍্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে সৌজন‍্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার কর্তৃক ১২ এপ্রিল ২০২৬ হতে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত পাহাড়ের জু্ম্ম আদিবাসীদের ...
08/03/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার কর্তৃক ১২ এপ্রিল ২০২৬ হতে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত পাহাড়ের জু্ম্ম আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, সাংগ্রাইন, চাংক্রান, সাংক্রান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের ক্লাস, পরীক্ষা বন্ধ ও সার্বজনীন ছুটি চেয়ে এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডারে এই ছুটিকে অন্তর্ভুক্ত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের আয়োজনে আজকের সকালের ফুটবল খেলা এবং বিকালে গেট টুগেদার অনুষ্ঠানটি অত্যন্ত ...
06/03/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের আয়োজনে আজকের সকালের ফুটবল খেলা এবং বিকালে গেট টুগেদার অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দময় ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকালে কেওক্রাডং(সাবেক) বনাম তাজিন্দং(বর্তমান) আদিবাসী শিক্ষার্থীদের মধ্যকার একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের ফলাফল: কেওক্রাডং(৪) - তাজিন্দং(০২)।

বিকেলে প্রাক্তন এবং বর্তমানে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
এই মিলনমেলায় সবার আন্তরিক উপস্থিতি, ভালোবাসা ও অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলেছে। একসাথে কাটানো সময়, পরিচয়পর্ব, অভিজ্ঞতা বিনিময় এবং ভ্রাতৃত্বের বন্ধন আমাদের সবার জন্য সত্যিই বিশেষ অনুপ্রেরণাদায়ক ছিল।

যারা সময় নিয়ে উপস্থিত হয়েছেন এবং যারা আয়োজনটি সফল করতে সহযোগিতা করেছেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আশা করি ভবিষ্যতেও আমরা এভাবেই একসাথে পথ চলব এবং আমাদের এই সুন্দর পরিবার আরও শক্তিশালী হবে।

- ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার।

✨ **Grand Get Together 2026** ✨With immense joy and pride we are excited to invite you all to the "Grand Get Together" o...
04/03/2026

✨ **Grand Get Together 2026** ✨

With immense joy and pride we are excited to invite you all to the "Grand Get Together" of the Dhaka University Jumma Students Family.

📍 Venue: Jagannath Hall
🗓 Date: March 06, 2026
⏰ Time: Friday, 3:00 PM

This gathering is more than just an event — it is a celebration of our roots,our culture and our unity. It is a moment to reconnect with friends, strengthen our bonds with senior-juniors and create beautiful memories together.

Let’s come together as one family.

See you there! 💛

আজ ১৫ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার কর্তৃক জগন্নাথ হলে একটি ব্যাডমিন্টন টুর্...
15/01/2026

আজ ১৫ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার কর্তৃক জগন্নাথ হলে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উক্ত টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে। সবার প্রাণবন্ত অংশগ্রহন এবং সহযোগিতার মধ্য দিয়ে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন "মনতুষ চাকমা এবং সৌরভ উজ্জ্বল চাকমা", এবং রানার আপ হন "তীর্থ চাকমা এবং পিয়াল চাকমা"।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Jumma Students Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka University Jumma Students Family:

Share