Ogrogami - অগ্রগামী

Ogrogami - অগ্রগামী The Ogrogami panel consists of the top 11 experienced and skilled entrepreneurs who have been working in the e-commerce industry for over 10 years.

These influential individuals are dedicated to advancing and improving e-commerce.

ই-ক্যাব কে এগিয়ে নিতে প্রয়োজন টিম ওয়ার্ক। একসাথে সমৃদ্ধির পথে তাই আমরা অগ্রগামী ১১ জন এক হয়েছি অভিন্ন লক্ষ্যে। ই-কমার্সে...
17/07/2024

ই-ক্যাব কে এগিয়ে নিতে প্রয়োজন টিম ওয়ার্ক। একসাথে সমৃদ্ধির পথে তাই আমরা অগ্রগামী ১১ জন এক হয়েছি অভিন্ন লক্ষ্যে।

ই-কমার্সের অগ্রযাত্রা এগিয়ে নিতে সবার সমর্থন, ভালোবাসা ও ভোট প্রত্যাশা করছি আমাদের অগ্রগামী ১১ জনের জন্য।

অগ্রগামী ব্যালট
২,৪,৫
৭,৮,৯
১১,১২,১৩
১৫ ও ২১




#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

শমী কায়সার, ব্যালট নম্বর ২১। বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়নে তিনি মুখ্য ভূমিকা পালন করছেন। ই-কমার্স নীতিমালা প্রণয়নে ...
17/07/2024

শমী কায়সার, ব্যালট নম্বর ২১।

বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়নে তিনি মুখ্য ভূমিকা পালন করছেন। ই-কমার্স নীতিমালা প্রণয়নে তিনি অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডল ও মিডিয়া জগতে একজন সফল অভিনেত্রী এবং স্বনামধন্য ব্যক্তিত্ব। তিনি একজন সফল প্রযুক্তি উদ্যোক্তা এবং বাংলাদেশের প্রথম সারির একটি বিজ্ঞাপনী সংস্থা ধানসিঁড়ি ডিজিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যকরী পরিষদের সভাপতি এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি হিসেবে কাজ করছেন।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।



#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

মোহাম্মাদ সাহাব উদ্দিন (শিপন), ব্যালট নম্বর ০৮। ১১ বছরের কর্পোরেট অভিজ্ঞতার পর, সততা, নৈতিকতা এবং সেবার প্রতিশ্রুতি নিয়...
17/07/2024

মোহাম্মাদ সাহাব উদ্দিন (শিপন), ব্যালট নম্বর ০৮। ১১ বছরের কর্পোরেট অভিজ্ঞতার পর, সততা, নৈতিকতা এবং সেবার প্রতিশ্রুতি নিয়ে ১৬ বছর আগে উদ্যোক্তা জীবন শুরু করেন। তিনি দেশের প্রথম অনলাইন ফার্মেসি ডায়াবেটিস স্টোরের প্রতিষ্ঠাতা এবং তাঁর প্রতিষ্ঠিত হাউজ ডি আর্ক বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন ফার্ম । বিগত ২০১৮ সালে ই-ক্যাবের পরিচালনা পরিষদে যুক্ত হয়ে, পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে, তিনি দেশের ই-কমার্স ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। বিগত ৫ বছর ধরে ই-কমার্স খাতকে সংবাদ মাধ্যমে ইতিবাচক উপস্থাপনার মাধ্যমে গ্রাহক আস্থা ফিরিয়ে আনতে তাঁর অবদান অনন্য, যার সুফল খাত সংশ্লিষ্টরা বহু বছর ধরে ভোগ করবে।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।



#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

মোহাম্মাদ আব্দুল হক (অনু), ব্যালট নম্বর-০২। বর্তমানে তিনি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অর্পণ কমিউনিকেশন লিমিটেডের চেয়া...
17/07/2024

মোহাম্মাদ আব্দুল হক (অনু), ব্যালট নম্বর-০২।

বর্তমানে তিনি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অর্পণ কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান। ২০১৪ সালে কো-ফাউন্ডার হিসেবে ই-ক্যাব প্রতিষ্ঠা করেন। বর্তমানে কমপিউটার জগৎ এর নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এলআইসিটি প্রকল্পের আওতায় ই-ক্যাবে সর্বপ্রথম প্রশিক্ষণের ব্যবস্থা করেন ২০১৫ সালে। আগামীতে সদস্যদের জন্য দক্ষতা উন্নয়ন, ভ্যাট জটিলতাদুরীকরণ, এআই আইন, ডাটা প্রটেকশন আইন, ইন্টারনেট পলিসিসহ আন্তর্জাতিক অঙ্গনে ই-ক্যাবকে সুপরিচিত করতে তিনি কাজ করে যাবেন।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।




#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

নাসিমা আক্তার নিশা, ব্যালট নম্বর- ০৪। ২০১০ সাল থেকে নিজের স্টার্টআপ কোম্পানি রেভারি কর্পোরেশন দিয়ে উদ্যোক্তা জীবন শুরু ক...
17/07/2024

নাসিমা আক্তার নিশা, ব্যালট নম্বর- ০৪।

২০১০ সাল থেকে নিজের স্টার্টআপ কোম্পানি রেভারি কর্পোরেশন দিয়ে উদ্যোক্তা জীবন শুরু করেন। সফটওয়্যার জগতে নারী উদ্যোক্তা হিসেবে পদার্পন করে বুঝলেন নারীদের জন্য এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করার আছে। নারী উদ্যোক্তা উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী’র হাত থেকে ২০২৩ সালে জাতীয় পুরষ্কার “ ডিজিটাল বাংলাদেশ এওয়ার্ড” প্রাপ্ত হোন। এবং একই সময়ে আন্তর্জাতিক পুরষ্কার “WITSA Award” প্রাপ্ত হোন ই-কমার্স সেক্টরে অবদান রাখার জন্য। তিনি ৪৫০,০০০ নারী উদ্যোক্তাসহ তরুন উদ্যোক্তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। বর্তমানে রপ্তানী রিলেটেড লোকাল টু গ্লোবাল মার্কেট নিয়ে কাজ করে যাচ্ছেন। ২০২২ এবং ২০২৩ সালে যথাক্রমে “ নারী উদ্যোক্তাদের পথচলা” এবং “বাংলাদেশের এগিয়ে যাওয়া নারীরা” নামের বই প্রকাশ করেন।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।



#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

মোঃ সাইদুর রহমান (সাঈদ) ব্যালট নম্বর ৫। তিনি একাধারে একজন উদ্যোক্তা, লেখক ও ই-বিজনেস কোচ। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়...
17/07/2024

মোঃ সাইদুর রহমান (সাঈদ) ব্যালট নম্বর ৫।

তিনি একাধারে একজন উদ্যোক্তা, লেখক ও ই-বিজনেস কোচ। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করা এই আইটি ব্যক্তিত্ব এক যুগেরও বেশি সময় ধরে দেশের ই-কমার্স উন্নয়ন ও বিকাশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আইসিটি ডিভিশন, বাণিজ্য মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা বোর্ড ও ই-ক্যাব সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ, সিলেবাস প্রণয়ন, ট্রেনিং, রিসার্চ ম্যাটারিয়াল ও পলিসি তৈরিতে তিনি সম্পৃক্ত ছিলেন। এর পর ধারাবাহিক ভাবে তিনি ফান্ডামেন্টাল অফ ই-কমার্স সহ মোট ৭ টি বই প্রকাশ করেন। ই-ক্যাব এর একদম শুরু থেকে বিভিন্ন কমিটির মেম্বার, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান সহ ২০২০-২২ এবং ২০২২-২৪ কার্যনির্বাহী কমিটির পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন ই-কমার্স কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।



#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

সৈয়দা আম্বারীন রেজা, ব্যালট নম্বর ১২। একজন ই-কমার্স উদ্যোক্তা, ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচাল...
17/07/2024

সৈয়দা আম্বারীন রেজা, ব্যালট নম্বর ১২।

একজন ই-কমার্স উদ্যোক্তা, ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। এক যুগ ধরে ই-কমার্স ইকোসিস্টেম গড়ার কাজ করছেন। ইক্যাব ২০২২-২৪ কার্যনির্বাহী পরিষদে পরিচালক এবং মার্চ ২০২৪ হতে সহ-সভাপতি’র দায়িত্বে রয়েছেন। নীতি নির্ধারণী পর্যায়ে ই-কমার্স উদ্যোক্তাদের অধিকার নিশ্চিতে অ্যাডভোকেসি করেছেন। অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে স্থানীয় স্টার্টআপে বিনিয়োগ ও মেন্টর হিসেবেও ভূমিকা রাখছেন। ৫০ হাজারের বেশি এসএমই ও হাজারো তরুণের আয়ের সুযোগ তৈরি করেছেন ফুডপ্যান্ডার মাধ্যমে। ডিজিটাল রূপান্তরে স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নেন ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’। অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের এ গ্রাজুয়েট আইসিএ অস্ট্রেলিয়া’র সনদপ্রাপ্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।



#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

খন্দকার তাসফিন আলম, ব্যালট নম্বর ৭। আইইউটি থেকে ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করে লন্ডন...
17/07/2024

খন্দকার তাসফিন আলম, ব্যালট নম্বর ৭।

আইইউটি থেকে ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করে লন্ডন বিজনেস স্কুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বিশ্বের কয়েকটি দেশে ১৪ বছর টেলিকম খাতে কর্মরত থাকার পর তিনি বর্তমানে দারাজ বাংলাদেশের চীফ অপারেটিং অফিসার হিসেবে ই-কমার্সকে প্রতিষ্ঠিত করতে অবদান রেখে চলেছেন। ৫০ হাজার এসএমই উদ্যোক্তাকে ই-কমার্স মার্কেটপ্লেসের বিক্রেতা হিসেবে তৈরির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশজুড়ে ই-কমার্সের অবকাঠামো নির্মাণ, এবং পেমেন্ট সিস্টেমকে সহজ এবং আধুনিকায়ন করেছেন যার ফলে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে ই-কমার্স ব্যাপ্তি লাভ করেছে। বাংলাদেশের ই-কমার্সকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে খন্দকার তাসফিন বর্তমানে এফবিসিসিআই’এর গ্লোবাল স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।



#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

মোঃ ইলমুল হক (সজীব), ব্যালট নম্বর ১৩। বাংলাদেশের অন্যতম সফল স্টার্টআপ সেবা ডট এক্স ওয়াই জেড (সেবা প্ল্যাটফর্ম লিমিটেড) এ...
17/07/2024

মোঃ ইলমুল হক (সজীব), ব্যালট নম্বর ১৩।

বাংলাদেশের অন্যতম সফল স্টার্টআপ সেবা ডট এক্স ওয়াই জেড (সেবা প্ল্যাটফর্ম লিমিটেড) এর সহ-প্রতিষ্ঠাতা। বাংলাদেশের টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১২ বছর মটোরোলা, গ্রামীণফোন এবং সামিট কমিউনিকেশনে কাজের মাধ্যমে দেশের প্রথম ক্রস-বর্ডার কানেক্টিভিটি ও শক্তিশালী গেটওয়ে রিডান্ডেন্সি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এছাড়াও সারাদেশে একটি শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো তৈরির কাজেও সম্পৃক্ত ছিলেন। ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)-এ তাঁর মূল ফোকাস ছিল মেম্বার কোম্পানিগুলোর ব্যবসায়িক বৃদ্ধি এবং তাদেরকে ফান্ডিং চ্যানেলের সাথে কানেক্ট করে দেয়া। এজন্য মেম্বারদের নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ ও সেশনের মাধ্যমে মেন্টরিং করে যাচ্ছেন।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।



#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

শাহরিয়ার হাসান, ব্যালট নম্বর ১১। তিনি ই-কমার্স খাতে দেশের প্রথম প্রযুক্তি ভিত্তিক ডেলিভারি নেটওয়ার্ক পেপারফ্লাই এর প্রতি...
17/07/2024

শাহরিয়ার হাসান, ব্যালট নম্বর ১১।

তিনি ই-কমার্স খাতে দেশের প্রথম প্রযুক্তি ভিত্তিক ডেলিভারি নেটওয়ার্ক পেপারফ্লাই এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। বাংলাদেশের মডার্ন লজিস্টিক্স “পেপারফ্লাই” এর মাধ্যমে সর্বপ্রথম প্রান্তিক পর্যায়ে ডোর স্টেপ ডেলিভারির সূচনা হয় ২০১৬ সালে। তার এই আধুনিক চিন্তা ভাবনা পরে ২০২৩ সালে বাংলাদেশ পোস্ট অফিসের আধুনিকায়নে “বিলি”র মাধ্যমে বড় ভুমিকা পালন করে। ই-ক্যাবের স্মার্ট লজিস্টিকস আর ক্রস বর্ডার ই-কমার্স এর পরিচালক হিসেবে বিগত ২ বছর ধরে সততা, নিষ্ঠা, ও সাফল্যর মাধ্যমে বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে বড় ভুমিকা রেখেছেন। দেড় যুগেরও বেশি সময় কর্পোরেট সেক্টরে বাংলালিংক, এয়ারটেল, কিউবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মত বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।



#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

আসিফ আহনাফ, ব্যালট নম্বর ১৫। ২০০৯ সালে স্কুল জীবনে ই-কমার্স এর সাথে সম্পৃক্ত হয়ে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষ...
17/07/2024

আসিফ আহনাফ, ব্যালট নম্বর ১৫।

২০০৯ সালে স্কুল জীবনে ই-কমার্স এর সাথে সম্পৃক্ত হয়ে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে থাকা অবস্থায় কো-ফাউন্ডার হিসেবে তিনি ই-ক্যাব প্রতিষ্ঠা করেন । তরুন উদ্যোক্তাদের ই-কমার্সে উৎসাহিত করতে ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন ই-ক্যাব ইউথ ফোরাম। এবং ই-কমার্স এনাবলার হিসেবে যাত্রা শুরু হয় "ব্রেকবাইট ভেঞ্চার", যার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৬০০০ এসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক সাপোর্ট ও ই-কমার্স ট্রান্সফর্মেশনের সাপোর্ট দিচ্ছেন। আগামীতে তিনি ই-ক্যাব সদস্যদের বিজনেস সম্পর্কিত সমস্যা সমাধানে ডেডিকেটেড "বিজনেস হেল্প ডেস্ক" প্রতিষ্ঠা করতে চান।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।



#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

এস এম নুরুন নবী (হাসান), ব্যালট নম্বর ০৯। কিশোর বয়সে নেয়া ক্ষুদ্র উদ্যোগকে আজকের বিক্রয় বাজার এ রূপান্তর এর তরুণ উদ্যোক্...
17/07/2024

এস এম নুরুন নবী (হাসান), ব্যালট নম্বর ০৯।

কিশোর বয়সে নেয়া ক্ষুদ্র উদ্যোগকে আজকের বিক্রয় বাজার এ রূপান্তর এর তরুণ উদ্যোক্তা এস এম নুরুন নবী (হাসান) বর্তমান বাংলাদেশী ইকমার্স বাজারের সাত শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তার পণ্য সরবরাহকারী ও টেকনিক্যাল পৃষ্ঠপোষক হিসেবে সফল ব্যবসা পরিচালনা করছেন । তরুণ বয়স থেকে ইকমার্স তথা ডিজিটাল ব্যবসায় আগ্রহী এস এম নুরুন নবী হাসান - কম্পিউটার প্রকৌশল বিদ্যায় শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশের শীর্ষ স্থানীয় এসোসিয়েশন তথা আমাদের ইকমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের একজন একনিষ্ট ভলেন্টীয়ার ও ৯ বছরের বেশী সময় ধরে ইক্যাব ইয়ুথ ফোরাম , স্টার্ট আপ স্ট্যান্ডিং কমিটি , ইক্যাব সেলার ফোরামের মত কমিউনিটি পরিচালনায় অত্যন্ত দৃঢ়চেতা ও কর্তব্য পরায়নতার ছাপ রেখেছেন।

আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্সের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আপনিও থাকুন একসাথে সমৃদ্ধির পথে, অগ্রগামীর সাথে।




#একসাথেসমৃদ্ধিরপথে
#অগ্রগামী

Address

70 Green Road, Panthapath, Dhaka 1205
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ogrogami - অগ্রগামী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ogrogami - অগ্রগামী:

Share