28/07/2026
"একটি মানবিক আবেদন"
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে ২০২৪-২৫ সেশনে অধ্যায়নরত এবং ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা এর এসএসসি ২০২২ ব্যাচের মেধাবী শিক্ষার্থী আব্দুল কাদের গত মে মাস থেকে মরণব্যাধী ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন। তিনি বর্তমানে উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইতোমধ্যে তাকে ২টা কেমো দেওয়া হয়েছে। কিন্তু CV Line সংক্রান্ত জটিলতার জন্য তিনি অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। CV Line এ Infection হওয়ার কারণে তাকে প্রতিদিন ২০ হাজার টাকার এন্টিবায়োটিক দেওয়া হচ্ছে। হাসপাতাল+আনুষঙ্গিক খরচ দিয়ে প্রতিদিন তার চিকিৎসায় প্রায় ২৫-২৬ হাজার টাকা ব্যয় হচ্ছে।
গত প্রায় ৩ মাসে তার চিকিৎসায় প্রায় ২০-২২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। ডাক্তারের পরামর্শে কিছুদিনের মধ্যে কাদেরের Bone Marrow Transplant করা হবে। সেজন্য প্রায় ৪০-৪৫ লক্ষ টাকা প্রয়োজন। এমতাবস্থায় পরিবারের পক্ষে এতো টাকা সংগ্রহ করা খুবই কঠিন। তাই আপনারা নিজ নিজ জায়গা থেকে যে যা পারেন কাদেরের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হায়াতের মালিক আল্লাহ। আপনার সামান্য সহযোগিতায় হতে পারে তার বেঁচে থাকার অছিলা।
চুয়াডাঙ্গা জেলাবাসীর নিকট দোয়াপ্রার্থী। আল্লাহ রব্বুল আলামীন যাতে পরিপূর্ণ সুস্থতা দান করে কাদেরকে খুব দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেয়।
আব্দুল কাদেরের চিকিৎসায় আপনারা নিম্নোক্ত বিকাশ/নগদ/রকেট নম্বর অথবা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে সহযোগিতা করে তার জীবন বাঁচাতে এগিয়ে আসেন।
বিকাশ/নগদ/রকেট নম্বর: 01967-213876
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নম্বর: 2511052870 (আয়েশা সিদ্দিকা)
তার চিকিৎসার যাবতীয় ডকুমেন্টস দেখার প্রয়োজন হলে, 01998-742100 এই নম্বরে WhatsApp করুন।