কওমী ব্যাংক - Qawmi Bank

Call Directions

কওমী ব্যাংক - Qawmi Bank মানুষ মানুষের জন্য

আসসালামু আলাইকুম!
24/07/2023

আসসালামু আলাইকুম!

খুবই কর্মঠ, কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়; দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য ১ ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, ...
03/05/2023

খুবই কর্মঠ, কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়; দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য ১ ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, সবাই যাতে ভালোভাবে ঘুমাতে পারে তার জন্য বিশেষ ধরনের চেয়ার দেয়, পরিবেশ বানিয়ে দেয়।
কেন?
তারা কি বোঝেনা যে ৭ দিনে ৬ দিন ১০/১২ ঘন্টা করে কর্মী কে খাটালে আউটপুট বেশি পাওয়া যাবে?
এই প্রশ্নটি আমি এক চাইনিজ কে করেছিলাম; তিনি উত্তর দিয়েছিলেন ৭ দিনে ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটিয়ে তুমি শুধু গা-ধা পালবে; কোয়ালিটি পেতে চাইলে তোমাকে মানুষ পালতে হবে, যার ব্রেনকে তুমি যত বৈচিত্র দিতে পারবে, প্রয়োজনমত রেস্ট দিতে পারবে ; ক্রিয়েটিভ আউটপুট পাবে।
তোমার কোম্পানির কাজ যদি গা-ধার কাজ হয় ; মানে বুদ্ধিমত্তা দরকার নাই শুধুমাত্র মাল বহন করতে পারলেই হলো, তাহলে ৭ দিনে পারলে ৭ দিনই কাজ করাও; যখন আর মাল বহন করতে পারবেনা তখন একটিকে বাদ দিয়ে আরেকটিকে নিয়ে নাও।
কিন্তু যদি বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, তাহলে তাকে দুইদিন ছুটি, দুপুরে ঘুম, পেইড ভ্যাকেশন ইত্যাদি দিতে হবে।
সংগৃহীত পোস্ট।

আজ ১৭ ই রমাদান: ঐতিহাসিক বদর বিজয়ের দিন ২য় হিজরী সনের ১৭ ই রমদান। আজ থেকে ১৪ শত বছর পূর্বে,  বদর প্রান্তরে দুটি পক্ষ মরণ...
09/04/2023

আজ ১৭ ই রমাদান: ঐতিহাসিক বদর বিজয়ের দিন
২য় হিজরী সনের ১৭ ই রমদান। আজ থেকে ১৪ শত বছর পূর্বে, বদর প্রান্তরে দুটি পক্ষ মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। একটি পক্ষ সত্যকে প্রতিষ্ঠিত করতে চায়। অপর পক্ষ সত্য প্রতিষ্ঠার পথকে চিরতরে রুদ্ধ করতে চায়। একটি পক্ষ নিজেদের ঔদ্ধত্যপূর্ণ অহমিকাকে অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। অপরপক্ষ ঠিকে থাকার লড়াইয়ে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ।
একপক্ষে নেতৃত্বে সাইয়েদুল মুরসালিন, বিশ্বনবী মুহাম্মদ মোস্তফা ( সা:) অপরপক্ষের নেতৃত্বে অহংকারী জালেম আবু জেহেল।
আবু জেহেলের বাহিনী খুবই ফুরফুরে মেজাজে। কারণ তারা যাদের সাথে যুদ্ধের মুখোমুখি হচ্ছে। তাদেরকে তারা স্বীয় মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে। রাতের আঁধারে তাদের নেতাকে চুপিসারে মক্কা ভূমি ত্যাগ করতে হয়েছে। তারা দুর্বল। তারা শক্তি সামর্থ্যে, অস্ত্রে- শস্ত্রে পিছিয়ে৷ যুদ্ধ ময়দানের সুবিধাজনক স্থানে নিজেদের অবস্থান। লোকবল ও হাতিয়ারে এগিয়ে। তাই আত্ম- অহংকারে তারা বেশ উৎফুল্ল।
মুহাম্মদের বাহিনী নগ্নপায়ে নাঙা তলোয়ার নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। সৈনিক - হাতিয়ারে পিছিয়ে। মাত্র ৩১৩ জনে লড়তে হবে এক হাজার সশস্ত্র ও যুদ্ধে পটো রণ কাফেলার সাথে। তারা দুর্বল তবে শংকিত নন। তারা বাঁচার জন্য লড়ছে না। সত্যপ্রতিষ্ঠার জন্য মরণপণ লড়াইয়ে অবতীর্ণ৷ তাদের নেতা মুহাম্মদ সিজদায় নুয়ে কাঁদছে। রবের কাছে ফরিয়াদ করছে " আয় আল্লাহ! তোমার এই অল্প সংখ্যক বান্দা যদি আজ হেরে যায়, হেরে যাবে সত্য। এই জমিনে তোমায় ডাকার মতো আর লোক খুঁজে পাবে না " রব মুহাম্মাদের ফরিয়াদ শুনেছে। ঐশি সাহায্যে নগ্নপায়ের স্বল্প মুজাহিদিন তীব্র লড়াই গড়ে তুলেছে। জালেম সর্দার আবু জাহেলকে কুপোকাত করেছে। ৭০ জনকে হত্যা করেছে। ৭০ জনকে বন্দী করেছে।
এ যুদ্ধে মুহাম্মদ ও তার নগ্ন পায়ের স্বল্প সৈনিকেরা বিজয়ী। এ যুদ্ধে তাদের ১৪ জন শহীদ হয়েছে। বিজয় ছিনিয়ে এনেছে। অহংকারী জালেমদের আত্ম অহমিকাকে চূর্ণ করে দিয়েছে। মদীনার ইসলামি রাষ্ট্রের ভীত মজবুত হয়েছে। সত্যের জয় হয়েছে। তাগুতী শক্তির লয় আর ইসলামী শক্তির উত্থানের শুভ সূচনা হয়েছে। বিশ্বশক্তিকে জানান দিয়েছে ইসলামী শক্তির উত্থানের৷
বদরের চেতনা ঐশি সত্যকে প্রতিষ্ঠা। বদরের প্রেরণা লোকবল নয়, সত্য প্রতিষ্ঠায় মনোবল ও প্রভুর সাহায্যই বিজয় আসে।
মনোবল ও প্রভুর নির্দেশনা থেকে দূরে অবস্থানকারী আজ কোটি কোটি মুসলিম থাকলেও। আজো আমাদের আল আকসা ইয়াহুদীদের হাতে বন্ধী। আরাকান ফিলিস্তিন কাশ্মীরে মাজলুমানের কান্না। কিন্তু আমরা চেতনা ও প্রেরণাহীন, দুর্বল মনোবলের মুসলিম উম্মাহ তাদের পাশে দাঁড়ানোর হিম্মত রাখি না। খিলাফত প্রতিষ্ঠার পুনঃ জি*হা*দ শুরু করতে পারি না। কাঁটাতার বেষ্টিত নিজ নিজ রাষ্ট্রে ইসলামি শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারি না।
হে আমার ভাই! বদরের চেতনা ও প্রেরণায় উজ্জীবিত হোন, জালিমের বিরুদ্ধে মজলুমে পক্ষ নিন।
আসুন বদর বিজয়ের প্রেরণা ও চেতনাকে নিজ হৃদয়ে লালন করি। হিম্মত ও খুলুসিয়াত বাড়াই। বদর যুদ্ধ ও বদরী মু জাহিদদের আদর্শ বলিয়ান হই। বদর বিজয়ের চেতনাকে সমুজ্জ্বল করে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার আওয়াজকে বুলন্দ করি। আল্লাহ সবাইকে কবুল করুন।

আল আকসা আমাদের ক্ষমা করে দিও💔আমাদের আর ঈমানের অনুভূতি নেই। আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে আরা...
09/04/2023

আল আকসা আমাদের ক্ষমা করে দিও💔
আমাদের আর ঈমানের অনুভূতি নেই।
আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে আরামে ইবাদত করে রমজান মাস পার করে দিচ্ছি।
অথচ তুমি রক্তা-ক্ত!
আমাদের ঈমান সালাউদ্দিন আইয়ুবির ঘোড়ার পায়ের ধুলোর চেয়েও নগন্য!
আমরা সংখ্যায় অধিক কিন্তু আমরা পানিতে ভাসমান খড়কুটোর মতো।
আমরা কিয়ামতের নানান আলামত খুঁজে বেড়াই অথচ আমরা নিজেরাই কিয়ামতের আলামত হয়ে আছি!
হে আকসা
হে আমাদের প্রথম কাবা
আমরা পঁচে গেছি পথভ্রষ্ট হয়ে গেছি!
আমাদের চোখে পানি নেই কলবে ঈমান নেই।
তোমায় নিয়ে অন্তরে কোনো প্রেষানি নেই 😢
আমরা ভোগ বিলাসে ব্যস্ত ঈদ শপিংয়ে ব্যস্ত!
আমরা কতই না হতভাগা।

08/04/2023

তোমরা যদি চাও তোমাদের রিজিকে বারাকাহ আসুক তাহলে তোমরা বিবাহ করো। যদি রিজিক বৃদ্ধি না পায় তাহলে দ্বিতীয় বিবাহ করো, তবুও যদি বৃদ্ধি না পায় তাহলে তৃতীয় ও চতুর্থ বিবাহ করো। (আল-হাদীস)

আলহামদুলিল্লাহ !
05/04/2023

আলহামদুলিল্লাহ !

30/03/2023

আল্লাহ বলেন,
“আমি তো কাছেই আছি,
কেউ যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই।”
-সূরা বাকারাহ, আয়াত- ১৮৬

Address

Dhaka

Telephone

+8801912444222

Website

Alerts

Be the first to know and let us send you an email when কওমী ব্যাংক - Qawmi Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share