10/11/2025
Moment of immense pride💪⚡️
বিশ্বের অন্যতম প্রভাবশালী সংগঠন IEEE, প্রতিবছর IEEE Electron Devices Society (EDS) Masters Student Fellowship প্রদান করে থাকে, যা অর্জন করা যেকোন EEE পড়ুয়া শিক্ষার্থীর জন্য যেন স্বপ্নকে জয় করার মতোই।
২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে IEEE Electron Devices Society (EDS) Masters Fellowship অর্জন করে নিয়েছেন নাজমুল হাসান নাঈম ও আফসানা আনজুম আঁখি।
আফসানা আনজুম আঁখি শুধুমাত্র বাংলাদেশ থেকেই নয়, বরং পুরো সাউথইস্ট এশিয়ার মধ্যে প্রথম নারী, যিনি এই সম্মাননা অর্জন করে নিয়েছেন।
IEEE Electron Devices Society (EDS) Masters Fellowship বহুধাপ পেরিয়ে অর্জন করে নিতে হয়। আবেদনকারীর device সম্পর্কিত গবেষণা, সুপারিশ, নেতৃত্বগুণ, এবং বিশ্বব্যাপি electron device কমিউনিটিতে উল্লেখযোগ্য অবদান ও অবদানের সম্ভাবনা, সবকিছু বিবেচনা করে সারাবিশ্ব থেকে মাত্র কয়েকজনকে Masters Fellowship, IEEE থেকে দেওয়া হয়ে থাকে।
২০২৫ সালে মাত্র ২জনকে এই Masters Fellowship দেওয়া হয়েছে সারাবিশ্ব থেকে। আফসানা আনজুমের সাথে এবার বিশ্বখ্যাত University of Texas Austin এর শিক্ষার্থী Vivek Tallavajhula অর্জন করে নিয়েছেন এই স্থান।
২০২৪ সালেও মাত্র ৩জনকে এই Fellowship প্রদান করা হয়, যেখানে বিশ্বখ্যাত সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিছে ফেলে জায়গা করে নিয়েছিলেন আরেকজন ঢাবিয়ান, নাজমুল হাসান নাঈম।
টানা দুইবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে IEEE EDS Masters Student Fellowship অর্জন শুধু তাদের ব্যাক্তিগত অর্জনই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন এর মাধ্যমে। বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প খুব বেশী বিকাশিত না হলেও, সেমিকন্ডাক্টর নিয়ে গবেষনা করে চলেছেন প্রতিনিয়ত অসংখ্য শিক্ষার্থী, প্রমাণ করে চলেছেন নিজেদের মেধা, পরিশ্রমকে।