14/06/2026
শোকবার্তা-
গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের ইলেকট্রিক্যাল বিভাগের মেধাবী শিক্ষার্থী, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর এবং আমাদের প্রিয় সহপাঠী ও সহযোদ্ধা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন ভাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন-এর পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।
ছাত্রজীবনে তিনি ছিলেন একজন মেধাবী, বিনয়ী ও কর্মনিষ্ঠ শিক্ষার্থী। পরবর্তী কর্মজীবনেও তিনি কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর সততা, আন্তরিকতা ও মানবিক গুণাবলি সকলের কাছে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর অকাল প্রয়াণে পটুয়াখালী পলিটেকনিক পরিবারের এক অপূরণীয় ক্ষতি হলো।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার শক্তি দান করেন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমীন।
শোকার্তে-
সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন (PPIESA)।