OMAR Foundation.

OMAR Foundation. AMAR Foundation is a Non-profitable organization helping poor and helpless people.

আলহামদুলিল্লাহ!ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ৮ জুন, ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশুভী গ্রামে ২টি গরু কোরবানি দিয়ে ২৫০+ মানুষে...
09/06/2025

আলহামদুলিল্লাহ!
ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ৮ জুন, ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশুভী গ্রামে ২টি গরু কোরবানি দিয়ে ২৫০+ মানুষের মাঝে সুশৃঙ্খলভাবে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে।
এই মহৎ উদ্যোগে যাঁরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে পাশে ছিলেন—সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আশা করি আগামীতেও আমরা একসাথে মানবতার পাশে থাকব, ইনশাআল্লাহ।

#ঈদেরখুশি #কুরবানিরগোশত #মানবতারসেবা #ভোলা #চরশুভী #ঈদ২০২৫ #আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ 🤲ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশুভী গ্রামে সুষ্ঠুভাবে কুরবানির গোশত বিতরণের লক্ষ্য...
03/06/2025

আলহামদুলিল্লাহ 🤲
ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশুভী গ্রামে সুষ্ঠুভাবে কুরবানির গোশত বিতরণের লক্ষ্যে ২টি গরু ক্রয় করা হয়েছে 🐄🐄।

যারা এই মহৎ উদ্যোগে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি অন্তরের গভীর কৃতজ্ঞতা ও দোয়া ❤️।

আশা করি আগামীতেও এভাবেই মানবতার পাশে থাকবেন 🤝।
আল্লাহ কবুল করুন, আমিন 🤍

#ঈদের_খুশি_সবার_জন্য 🕌🕋

03/06/2025

অধ্যক্ষ এম এ রশিদ ফাউন্ডেশন
২০২৪ সাল পর্যন্ত জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস রেজিস্ট্রারের দপ্তর থেকে আপডেট ও অনুমোদিত — একটি বিশ্বাসযোগ্য ও বৈধ সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান হিসেবে পথ চলছে আগামীর স্বপ্ন নিয়ে।
আল্লাহ কবুল করুন। আমিন।

14/01/2025

**সাকরাইন উৎসব: রঙিন ঘুড়ির আড়ালে অন্ধকার দিক**

** #সাকরাইন** বা **পৌষ সংক্রান্তি**, যা পুরান ঢাকায় ঘুড়ি উৎসব নামে পরিচিত, একসময় শুধুই একটি ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানোর উৎসব ছিল। কিন্তু বর্তমান সময়ে এ উৎসবটি ঘিরে এক ভিন্ন রূপ দেখা যায়। ঘুড়ির রঙিন আকাশ, আতশবাজি, ফানুস, ডিজে পার্টি—সবকিছু মিলে এটি একটি বর্ণিল আয়োজন হলেও, এর অন্তর্নিহিত কিছু বিষয় আমাদের ভাবনায় ফেলতে বাধ্য করে।

**ইসলামের দৃষ্টিকোণ থেকে সাকরাইন**
সাকরাইনের উৎস মূলত **হিন্দু ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপটের** সঙ্গে জড়িত। পশ্চিম ভারতের গুজরাটে এটি সূর্য দেবতার উদ্দেশ্যে ঘুড়ি ওড়ানোর মাধ্যমে উদযাপন করা হয়। এটি মূলত সূর্যের কাছে প্রার্থনার প্রতীক। কিন্তু ইসলামে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে:
وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِينَ
> **"আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকা যাবে না, যে তোমার ভালো বা মন্দ করতে পারবে না।"** (সুরা ইউনুস: আয়াত ১০৬)

ঘুড়ি ওড়ানোর এই উৎসবের অন্তর্নিহিত অর্থ যদি সূর্যের কাছে প্রার্থনা হয়, তবে এটি সরাসরি **শিরক** বলে গণ্য।

**আধুনিক উৎসবের অন্ধকার দিক**
পুরান ঢাকার সাকরাইন এখন শুধুই একটি ঘুড়ি উৎসব নয়। দিন শেষে রাতের আকাশে আতশবাজি, ডিজে পার্টি, আর বেহায়াপনায় মেতে ওঠা যুবসমাজ আমাদের চিন্তায় ফেলে দেয়।

**ডিজে পার্টি ও নাচ-গান**
বিদেশি সংস্কৃতির এই অনুকরণ আমাদের ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। রাসুলুল্লাহ (সা.) বলেন:
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
> **"যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে।"** (আবু দাউদ: ৪০৩১)

**ফানুস ওড়ানো**
ফানুসের ইতিহাস খুঁজলে দেখা যায়, এটি মূলত **বৌদ্ধ ধর্মের প্রবারণা পূর্ণিমার অংশ**, যেখানে স্বর্গীয় চুলামনি জাদীর উদ্দেশ্যে ফানুস উড়িয়ে পূজা করা হয়। আমাদের জন্য এটি স্পষ্টতই বর্জনীয়।

**আমাদের করণীয়**
আধুনিক সময়ে এই উৎসবটি মিডিয়া ও মোবাইল অপারেটরদের প্রচারণায় একটি **সার্বজনীন উৎসবে** পরিণত হওয়ার পথে। কিন্তু মুসলিম হিসেবে আমাদের উচিত এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা, যা **শিরক**, **জাহেলিয়াত** বা ইসলামবিরোধী কার্যক্রমে জড়িত।

**আসল আনন্দ কোথায়?**
আনন্দ করুন, উৎসব পালন করুন, কিন্তু **নিজের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বজায় রেখে**। সাকরাইনের মতো উৎসবে জড়ানোর আগে একবার ভাবুন—এই আনন্দ কি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসবে, নাকি তাঁর অসন্তুষ্টি?

** **

20/06/2024

OMAR Foundation. এর মসজিদ, পুকুর এবং মাঠে
আগামীতে জনকল্যাণ মূলক বিভিন্ন আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।
এই কাজে আপনাদের সমর্থন আশা করছি।
বিভিন্ন মানবসেবা মুলক প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে চাইলে আমাদের সাথেই থাকুন।
জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন -
০১৯১৯০৩১৯১৭।

আলহামদুলিল্লাহ, ঈদ-উল আযহা -২০২৪ এ ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশুভী গ্রামে ১৮/০৬/২০২৪ তারিখে ২০০+মানুষদের মাঝে সুষ্ঠভাব...
19/06/2024

আলহামদুলিল্লাহ,
ঈদ-উল আযহা -২০২৪ এ ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশুভী গ্রামে ১৮/০৬/২০২৪ তারিখে ২০০+মানুষদের মাঝে সুষ্ঠভাবে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে।
যারা এই মহৎ কাজে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আশা করি আগামীতেও এভাবেই সকলের এরকম ভালো কাজে পাশে দাড়াবেন।

কুরবানির পশুকে হত্যা করছেন না তো?একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি ...
05/06/2024

কুরবানির পশুকে হত্যা করছেন না তো?
একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।

সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর নামে মহান কুরবানী।

★পশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।
★পশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।
★আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়!
অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।
★চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এর ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।
এতএব,কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।
#কোরবানি #ঈদ #কুরবানি
- ©️

07/12/2023

আলহামদুলিল্লাহ,
আমাদের ফাউন্ডেশন এর জমি ভরাট করা হয়েছে,
আগামীতে এই মাঠে জনকল্যাণ মূলক বিভিন্ন আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।
এই কাজে আপনাদের সমর্থন আশা করছি।

24/07/2023

ব্রেকিং!
প্রাইম ব্যাংকে মাসিক ২৪০০ টাকা ৪ বছরে ১,১৫,০০০ টাকার শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশিত।
💠বিস্তারিত ১ম কমেন্টে

পিছনে মাত্র কয়েক গজ দুরুত্ব। সেখানে কেউ হয়তো শত মেন্যুর ভিড়ে খাবার পছন্দই করতেই পারছে না কোনটা রেখে কোনটা খাবে। আবার এখা...
19/07/2023

পিছনে মাত্র কয়েক গজ দুরুত্ব। সেখানে কেউ হয়তো শত মেন্যুর ভিড়ে খাবার পছন্দই করতেই পারছে না কোনটা রেখে কোনটা খাবে। আবার এখানে কেউ এক প্লেট ডিম খিচুড়িতেই তৃপ্তির ঢেকুর তুলছে।

আসুন আমরা তাদের সহযোগিতায় এগিয়ে আসি : https://omarfoundationbd.org/

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when OMAR Foundation. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share