National Alliance of Disabled Peoples Organizations NADPO

National Alliance of Disabled Peoples Organizations NADPO Disabled People Development .Org Of National Network

04/08/2025

প্রিয় সহযোদ্ধাবৃন্দ,

শুভেচ্ছা।

ন্যাডপো, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ প্রসারে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

সেই লক্ষ্যেই আমরা আনন্দের সাথে জানাচ্ছি, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ বিজনেস এন্ড ডিজএ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর 'অপরাজেয় আমি' উদ্যোগের আওতায় আসন্ন ৪ সেপ্টেম্বর ২০২৫, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিবন্ধী চাকরি-প্রার্থীদের জন্য বিশেষ চাকরি-মেলা (Job Fair)।

স্থান: কেআইবি কমপ্লেক্স, খামারবাড়ি রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫

এই মেলার মূল উদ্দেশ্য—প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা, অভিজ্ঞতা ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। আপনার প্রতিভা ও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

রেজিস্ট্রেশন ফর্ম:

https://shorturl.at/pM5iQ

জরুরি তথ্য:

*অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন থাকা আবশ্যিক। রেজিষ্ট্রেশন ব্যতীত কোনো ব্যক্তি চাকরী মেলায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন না।

*যারা চাকরী মেলার জন্য নির্বাচিত হবেন, তাদের সাথে আগে যোগাযোগ করা হবে।

*আপনাদের সার্বিক প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানে আমরা সবসময় আপনাদের সাথে আছি।

*আপনারা মেলায় সরাসরি নিয়োগদাতাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং নিজেকে উপস্থাপন করতে পারবেন।

স্বপ্ন দেখুন, প্রস্তুত হোন, এবং রেজিস্ট্রেশন করুন—এখনই!

ধন্যবাদ

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when National Alliance of Disabled Peoples Organizations NADPO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share