Fawzan-ফাওযান

Fawzan-ফাওযান "Savor the taste of halal freshness"

12/09/2025
10/09/2025

Ruqyah Healthcare

10/09/2025

বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ-

যারা নিজেদেরকে ভাবছেন যে হয়তো বদনজরে আক্রান্ত আছেন বা যারা যাচাই করতে চাচ্ছেন যে বদনজরে আক্রান্ত আছেন কিনা, তারা নিজেদের সাথে নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখে নিন।

বদনজরের লক্ষণসমূহ-
১। শরীরে জ্বর থাকা, কিন্তু থার্মোমিটারে না উঠা।
২। কোনো কারণ ছাড়াই কান্না আসা।
৩। প্রায়সময় কাজে মন না বসা, নামায যিকর ক্লাসে মন না বসা।
৪। প্রায়শই শরীর দুর্বল থাকা, অলসতা লাগা।
৫। চেহারা মলিন, ফেকাসে বা হলুদ হয়ে যাওয়া।
৬। বুক ধড়পড় করা, দমবন্ধ বা অস্বস্তি লাগা।
৭। অহেতুক মেজাজ বিগড়ে থাকা।
৮। আত্মীয়-স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলেই ভালো না লাগা।
৯। অতিরিক্ত চুল পড়া। শ্যাম্পুতে কাজ না করা।
১০। ক্ষুধামন্দা ও খাবারের অরুচি।
১১। পেট ভরা ভরা লাগা।
১২। অল্প খেলেই পেট ভরে যাওয়া, মনে হওয়া যেন অনেক কিছু খেয়ে ফেলেছেন।
১৩। প্রায়ই বমি বমি ভাব লাগা। কখনও বমি হয়ে যাওয়া।
১৪। পেটে প্রচুর গ্যাস হওয়া।
১৫। ঘাড়-কাঁধ ভারি লাগা বা ব্যথা করা।
১৬। অকারণেই মাথা ঝিম ধরে থাকা।
১৭। বিভিন্ন সব অসুখ লেগে থাকা, দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো না হওয়া। (সর্দিকাশি, মাথাব্যথা ইত্যাদি)
১৮। হাত-পায়ে মাঝেমধ্যেই ব্যাথা করা, পুরো শরীরে ব্যাথা দৌড়ে বেড়ানো।
১৯। শরীরে বিভিন্ন জায়গায় গোশত লাফানো।
২০। ব্যবসায় ঝামেলা লেগে থাকা।
২১। কোনো কাজ বা যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেও অসুস্থ হয়ে যাওয়া।
২২। স্বপ্নে উঁচু থেকে পড়ে যেতে দেখা।
২৩। ঘন ঘন বোবায় ধরা বা স্লিপিং প্যারালাইজড
২৪। স্বপ্নে নিজেকে উড়তে দেখা।
২৫। স্বপ্নে মাঝেমধ্যে লাল বা কালো চোখ কিংবা লাল বা কালো রঙের মানুষের আকৃতি দেখা।

উল্লেখিত বিষয়গুলো এমন না যে শুধু বদনজরের কারণেই এসব হয়, অন্য কারণেও হতে পারে। তবে কোনো এক বা একাধিক লক্ষণ যদি অধিকাংশ সময় পাওয়া বা এর থেকে অনেকগুলো লক্ষণ মিলে যায় তাহলে অধিক সম্ভাবনা আছে আপনার সমস্যা রয়েছে। আপনি ধরে নিতে পারেন, আপনার কিছু না কিছু সমস্যা আছে। যদি অনেকগুলো থাকে তাহলে অনেক।

দ্বিতীয়ত উল্লেখিত লক্ষণগুলো শুধু বদনজরের কারণেই হয় এমন নয়। বরং এগুলোর কিছু কিছু জ্বীনের আছর ও যাদুর কারণেও হাতে পারে। আবার শারীরিক বা মানসিক রোগের কারণেও হতে পারে। তাই সঠিক ডায়াগনসিস করে নির্ণয় করতে হবে আসলে সমস্যা কি। তবে এগুলোর ৪-৫ টা বা বেশিরভাগ মিলে গেলে এবং মেডিকেল চিকিৎসার কোনো রোগ বা রোগের কারণ ধরা না পড়লে কিংবা ওষুধ খেয়েও ভালো না হলে বদনজরে আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। তখন আপনি বদনজরের রুকইয়াহ করে দেখতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ কোন রাকী এর সাথে পরামর্শ করে নিতে পারেন।

- Ruqyah Healthcare

যারা নিজেদেরকে যাদুগ্রস্থ মনে করছেন অথবা বুঝতে পারছেন না কিভাবে যাচাই করবেন আসলেই আপনি যাদুগ্রস্থ কিনা তাদের জন্য এই পোস...
10/09/2025

যারা নিজেদেরকে যাদুগ্রস্থ মনে করছেন অথবা বুঝতে পারছেন না কিভাবে যাচাই করবেন আসলেই আপনি যাদুগ্রস্থ কিনা তাদের জন্য এই পোস্ট উপকারী হবে ইন শা আল্লাহ।
নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে কতগুলো লক্ষণ মিলেঃ

১। চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা।
২। কোন কারণ ছাড়াই শরীর গরম থাকা।
৩। ব্যাকপেইন। বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা।
৪। (মহিলাদের ক্ষেত্রে) অনিয়মিত মাসিক (পুরুষদের ক্ষেত্রে) প্রস্রাবে ইনফেকশন এর সমস্যা।
৫। প্রায়সময় পেট ব্যথা থাকা।
৬। দীর্ঘদিন চিকিৎসা করেও কোন রোগ ভালো না হওয়া।
৭। তীব্র মাথা ব্যথা, ঔষধ খেয়েও তেমন লাভ হয়না।
৮। হঠাৎ করে কারো প্রতি তীব্র ঘৃণা বা তীব্র ভালোলাগা অনুভব হওয়া।
৯। পরিবার, বাসা, সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা।
১০। বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভুগা অথবা মেজাজ খারাপ থাকা।
১১। কোন কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া।
১২। শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা হওয়া।
১৩। ঠিকমত ঘুমাতে না পারা। ঘুমালেও ভয়ংকর স্বপ্ন দেখা।
১৪। স্বপ্নে কোনো গাড়ি বা প্রাণিকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা (যেমনঃ কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ)।
১৫। স্বপ্নে কোন ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা।
১৬। স্বপ্নে বিভিন্ন যায়গায় পানি দেখা (যেমন সাগর, নদী, পুকুর, ইত্যাদি)।
১৭। স্বপ্নে ঘনঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা।
১৮। স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা কোন পাখি অথবা বড়বড় গাছ দেখা।

এসব লক্ষণ যদি দুই একটা মিলে যায় তাহলে ইন শা আল্লাহ আপনার রুকইয়াহ করা লাগবেনা। ফরজ কাজগুলোর পাশাপাশি নিয়মিত সকাল-সন্ধ্যা এবং ঘুমানোর আগের মাসনুন আমল এবং বেশি বেশি দোয়া করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।আর লক্ষন গুলো বেশীর ভাগ মিলে যায় তবে আপনাকে রুকইয়াহ করা লাগবে....

Ruqyah Healthcare

Address

Tushardhara R/A, Kadamtali
Dhaka
1362

Telephone

+8801761838208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fawzan-ফাওযান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Fawzan-ফাওযান:

Share