Alor Pakhi Foundation

Alor Pakhi Foundation বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পুরাতন ঢাকায় থেরাপিভিত্তিক সেবাদান কেন্দ্র

Motto - Fly Towards Light

Vision - Ensure special education and proper intervention for the special children

Happy Friendship Day 2026 💙
02/08/2026

Happy Friendship Day 2026 💙

27/07/2026

Group Activities

🍎🍍🍇 আলোর পাখিদের ফল উৎসব ২০২৬ 🍉🥭🍈ভালোবাসা, হাসি আর আনন্দে পরিপূর্ণ "আলোর পাখিদের ফল উৎসব ২০২৬" আজ সফলভাবে সম্পন্ন হয়েছে...
27/06/2026

🍎🍍🍇 আলোর পাখিদের ফল উৎসব ২০২৬ 🍉🥭🍈
ভালোবাসা, হাসি আর আনন্দে পরিপূর্ণ "আলোর পাখিদের ফল উৎসব ২০২৬" আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

দেশ-বিদেশের বাহারি ফল এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ফলের সমারোহে আজ মুখর হয়ে উঠেছিল আলোর পাখি ফাউন্ডেশন ক্যাম্পাস।

আমাদের নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুরা আনন্দের সাথে ফল উৎসবে অংশগ্রহণ করেছে, নতুন নতুন ফলের সাথে পরিচিত হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে একটি সুন্দর, স্মরণীয় সময় কাটিয়েছে। শিশুদের হাসিমাখা মুখই ছিল আজকের আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।

💚 বাংলাদেশ ভেসপা কমিউনিটি-এর প্রতি জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা।
আপনাদের উদার সহযোগিতা, আন্তরিক স্পন্সরশিপ এবং মানবিক উদ্যোগের কারণেই এই বিশেষ আয়োজন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন, তা সত্যিই অনুকরণীয়। আপনাদের এই ভালোবাসা ও সহমর্মিতা আমাদের শিশুদের হৃদয়ে দীর্ঘদিন ধরে আনন্দের স্মৃতি হয়ে থাকবে।

একই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাই সকল অভিভাবক, স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী এবং আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকলকে। আপনাদের সম্মিলিত অংশগ্রহণেই আজকের দিনটি হয়ে উঠেছে এতটা সুন্দর ও সফল।

আমরা বিশ্বাস করি, এমন ছোট ছোট মানবিক উদ্যোগই একটি আরও অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল ও সুন্দর সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

❤️ ফলের বাহারি সমাহারে আজ শুধু ফল নয়, ছড়িয়ে পড়েছে ভালোবাসা, বন্ধুত্ব আর অগণিত হাসি।

সৌজন্যে: বাংলাদেশ ভেসপা কমিউনিটি
আয়োজনে: NeuroShade ও আলোর পাখি ফাউন্ডেশন

#আলোর_পাখিদের_ফল_উৎসব

🍎🍍🍇 আলোর পাখিদের ফল উৎসব 🍉🥭🍈ভালোবাসা, আনন্দ আর ভাগ করে নেওয়ার আয়োজন নিয়ে আসছে "আলোর পাখিদের ফল উৎসব"।বাংলাদেশ ভেসপা ক...
24/06/2026

🍎🍍🍇 আলোর পাখিদের ফল উৎসব 🍉🥭🍈
ভালোবাসা, আনন্দ আর ভাগ করে নেওয়ার আয়োজন নিয়ে আসছে "আলোর পাখিদের ফল উৎসব"।

বাংলাদেশ ভেসপা কমিউনিটি-এর আন্তরিক সৌজন্যে ও পৃষ্ঠপোষকতায়, NeuroShade এবং আলোর পাখি ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুদের জন্য একটি ব্যতিক্রমী ফল উৎসব।

দেশ-বিদেশের বিভিন্ন ধরনের ফল এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী ফলের সমাহারে সাজানো হবে এই আনন্দঘন আয়োজন।

এই বিশেষ দিনে পুরান ঢাকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং তাদের অভিভাবকদের জন্য থাকছে একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ, হাসিমুখে ভরে উঠবে আলোর পাখি ফাউন্ডেশন ক্যাম্পাস।

📅 তারিখ: ২৭ জুন ২০২৬, শনিবার
🕥 সময়: সকাল ১০:৩০ মিনিট
📍 স্থান: আলোর পাখি ফাউন্ডেশন ক্যাম্পাস
📞 যোগাযোগ: ০১৭০১৩০৫৫৭৩ ০১৭০১৩০৫৫৭৪
💚 বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা বাংলাদেশ ভেসপা কমিউনিটির প্রতি।

সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তারা আমাদের নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা সম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন। শিশুদের আনন্দ, অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাদের এই আন্তরিক সহযোগিতা ও আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

বাংলাদেশ ভেসপা কমিউনিটির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনাদের এই ভালোবাসা ও সহমর্মিতা আমাদের শিশুদের জন্য আনন্দে রঙিন স্মৃতি হয়ে থাকবে। ❤️
ফলের বাহারি সমাহারে আনন্দ ছড়াই, শিশুদের মুখে হাসি ফোটাই।

সৌজন্যে: বাংলাদেশ ভেসপা কমিউনিটি
আয়োজনে: NeuroShade ও আলোর পাখি ফাউন্ডেশন।

#আলোর_পাখিদের_ফল_উৎসব

Happy Father's Day 2026
21/06/2026

Happy Father's Day 2026

Mid Term Exam 2026, Day - 2
17/06/2026

Mid Term Exam 2026, Day - 2

Mid Term Exam 2026, Day - 1
16/06/2026

Mid Term Exam 2026, Day - 1

ঈদের ছুটির পর আজ শিক্ষক প্রশিক্ষণ এর মধ্য দিয়ে ঈদ পরবর্তী কার্যক্রম আরম্ভ হলো।প্রশিক্ষণ এর কোন বিকল্প নাই, শেখার কোন শেষ...
02/06/2026

ঈদের ছুটির পর আজ শিক্ষক প্রশিক্ষণ এর মধ্য দিয়ে ঈদ পরবর্তী কার্যক্রম আরম্ভ হলো।
প্রশিক্ষণ এর কোন বিকল্প নাই, শেখার কোন শেষ নাই।

Eid Mubarak
27/05/2026

Eid Mubarak

আমাদের শিক্ষকগণ ক্লাস এ শিক্ষার্থীদের মায়ের মতো আগলে রাখেন। সকল শিক্ষকবৃন্দ ও সকল মায়েদের আলোর পাখি ফাউন্ডেশন পরিবার এর ...
10/05/2026

আমাদের শিক্ষকগণ ক্লাস এ শিক্ষার্থীদের মায়ের মতো আগলে রাখেন। সকল শিক্ষকবৃন্দ ও সকল মায়েদের আলোর পাখি ফাউন্ডেশন পরিবার এর পক্ষ থেকে মা দিবস এর শুভেচ্ছা 💙

Address

39/6/39/7 Justice Lal Mohon Das Lane, (Katherpool) Sutrapur/
Dhaka
1100

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Sunday 08:30 - 17:00

Telephone

+8801701305573

Alerts

Be the first to know and let us send you an email when Alor Pakhi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Alor Pakhi Foundation:

Shortcuts

Share