06/06/2025
ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক পবিত্র নাম। এই দিন শুধুই উৎসবের নয়, এটি আত্মার আত্মশুদ্ধির দিন। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, কেবল রক্ত নয়, কেবল আনুষ্ঠানিকতা নয় আল্লাহর দরবারে পৌঁছে যায় আমাদের নিয়ত আর আত্মত্যাগের বিশুদ্ধতা।
পবিত্র ঈদুল আজহার মাহাত্ম্য আমাদের শেখায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদত। অসহায়তার পাশে একটুখানি সহমর্মিতা, ক্ষুধার্তের পাশে একটুখানি আহার, নিঃসঙ্গের পাশে একটুখানি ভালোবাসাই যেন হয় আমাদের আসল কোরবানি।
এই উপলক্ষে প্রথম আলো মেরিটাইম বন্ধুসভা-র পক্ষ থেকে জানাই হৃদয়ের গভীর থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
আসুন, এই ঈদে আমরা শুধু পশু নয় আত্মমধ্যস্থ অহং, সংকীর্ণতা ও বৈষম্যের কোরবানি দিই। উদার হই, সমব্যথী হই, মানুষ হই।
ঈদের শুভক্ষণে ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক শান্তি, সহমর্মিতা ও ত্যাগের আলো।
প্রথম আলো মেরিটাইম বন্ধুসভার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অশেষ ভালোবাসা।
ঈদ মোবারক! 🌙