Hope of Voiceless

Hope of Voiceless Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hope of Voiceless, Nonprofit Organization, Dhaka.

17/08/2026

অন্য অনেকের মতো প্রতিদিন গণহারে রাস্তা থেকে বাচ্চা উঠাইনা আবার কোনো পেইড ফস্টারিংও করিনা !
তারপরেও ওদের রাখা নিয়ে হিমশিম খেয়ে যাই ! অন্যরা প্রতিদিন এতো করে উঠায়ে আবার পেইড ফস্টারিং করে কিভাবেযে সামাল দেয় বুঝে আসেনা !

#স্ট্রে #রেস্কিউড বাচ্চারা 💜ওদের জন্য স্বেচ্ছাশ্রম💜Hope of Voiceless💜 গ্রুপ

16/08/2026

এইযে এটা কি ভালোবাসা ?

16/08/2026

এইযে এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু?

দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় , মানুষের কাছে মানি না থাকায় , মানিব্যাগ বিক্রি না হওয়ায় বিক্রেতা ঘুমেশে পড়েছেন ☹️🙁☹️
15/08/2026

দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় , মানুষের কাছে মানি না থাকায় , মানিব্যাগ বিক্রি না হওয়ায় বিক্রেতা ঘুমেশে পড়েছেন ☹️🙁☹️

একদিকে বের হয়ে যাওয়া নষ্ট চোখের যন্ত্রণা আরেকদিকে ক্ষুধার যন্ত্রণাতারপরেও হাতে মাথা দিয়ে একটু শান্তি খুঁজে কিন্তু সত্যিই...
15/08/2026

একদিকে বের হয়ে যাওয়া নষ্ট চোখের যন্ত্রণা আরেকদিকে ক্ষুধার যন্ত্রণা
তারপরেও হাতে মাথা দিয়ে একটু শান্তি খুঁজে কিন্তু সত্যিই নিজেদেরই আজ অসহায় লাগে ।

সম্ভব হলে 💜ওদের জন্য স্বেচ্ছাশ্রম💜Hope of Voiceless💜 গ্রুপের শেল্টারের বাচ্চাদের খাবারের জন্য হলেও একটু নিয়মিত করে সাহায্য করুন ।

01644226376

(Ref : Khida)

(Nagad/Bkash)

15/08/2026

আপডেট : খিলগাঁওয়ের বাচ্চাটাকে 💜ওদের জন্য স্বেচ্ছাশ্রম💜গ্রুপ রেস্কিউ করেছে ।

14/08/2026

কেনো যেনো মনে হয় ,
ওর প্রপারলি চিকিৎসা করানো সম্ভব হতোনা দেখে , বেশি কষ্ট না দিয়ে আল্লাহ নিয়ে গেলেন !

প্রচন্ড আর্থিক সংকটের কারণে 💜ওদের জন্য স্বেচ্ছাশ্রম💜Hope of Voiceless💜 গ্রুপের নতুন রেস্কিউ বেশ কিছুদিন ধরেই বন্ধ ।

বন্ধ রাখতে গিয়ে মেসেজ আনসীন , আননোন নাম্বার রিসিভ না করা , ফেসবুকে কম ঢুকা সবই করে যাচ্ছি ।

কিন্তু কি হলো ? সে শেল্টারের কাছেই একটা বাচ্চা এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে !

কি করবো ? হাতে ছিলোনা টাকা ! খরচের সাথে তাল মিলাতে না পেরে লোনের পর লোন করে যাচ্ছি তাও খাবার কিনতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে ! ক্লিনিকে নিলেই এক্সরে , ভেট ফি এই সেই কতো কিছু !

কোথ থেকে টাকা দিবো ! ফান্ড পোস্ট দিইনা বেশ কয়েকদিন হয়ে গেলো আর দিলেও কোনো উপকার হয়না !

এসব ভাবতে ভাবতেই নানান চাপের মাঝে বাচ্চাটাকে নিয়ে ক্লিনিকে রওনা দিলাম !

কিন্তু ক্লিনিকের নিচে এসেই বাচ্চাটা এভাবে মা*রা গেলো !

13/08/2026

বস্তায় ভরে ফেলে দেওয়া বাচ্চাদের আপডেট এবং আরেকটা বাচ্চার মৃত্যু !

বস্তায় ভরে তিনটা ক্যাটকে কেউ একজন ফেলে দিয়েছিলো , ওদেরকে রেস্কিউর জন্য হেল্পপোস্ট দেওয়া হয়েছিলো কিন্তু অন্য কেউ রেসপন্স না করায় আর বস্তার ভিতরে সাফোকেটেড অবস্থা হওয়ায় 💜ওদের জন্য স্বেচ্ছাশ্রম💜Hope of Voiceless💜 গ্রুপ বাচ্চা তিনটাকে রেস্কিউ করে ।

গত রাত বারোটার দিকে আমরা জানতে পারি বাচ্চা তিনটাকে একজনের হাজব্যান্ড রাগ করে বাসা থেকে বের করে দিয়েছিলো ।
পরবর্তীতে ওনার ওয়াইফ বাচ্চাদের ফিরিয়ে আনার জন্য ছু* রি দিয়ে নিজেকে জখম করতে চাওয়ায় , গলায় ফাঁ * স দিতে চাওয়ায় তার হাজব্যান্ড আবার বাচ্চাগুলোকে ব্যাক আনার জন্য চেষ্টা করেন ।

কয়েকজনের মাধ্যম হয়ে শেষে গতরাতে ১২ টার দিকে ওনারা আমার নাগাল পান এবং গতরাতে কল দেন ।

তখন আমি ওনাদের বলি আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে বাচ্চা তিনটাকে ওনাদের লোকেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ।

এর মাঝে ওনারা ওনাদের এলাকার আরেকজন এক্টিভিস্টের মাধ্যমে জানতে পারলেন আমাদের শেল্টার আছে এবং আমরা রেস্কিউ করে থাকি ।

বিষয়টা শুনে আশা করেছিলাম ওনারা একটু দুশ্চিন্তামুক্ত হবেন ।

যাই হোক বিকেলে ওনাদের কাছে পৌঁছে দিবো এই প্রস্তুতিই ছিলো ; যদিও লোক সংকটের কারণে খুবই চাপ যাচ্ছিলো ৷

কিন্তু হঠাৎ জানতে পারলাম আমাদের ডগ শেল্টারের কাছেই এই ডগটা গাড়ি এক্সিডেন্ট করছে তখন সেখানে গিয়ে দেখলাম খুব খারাপ অবস্থা ।

এর পর ওনাকে বললাম
এরকম একটা ডগ এক্সিডেন্ট করেছে এখন ওকে নিয়ে আমার ক্লিনিকে যাওয়া লাগবে ।

ওনাকে বুঝানোর চেষ্টা করলাম যতো রাতই হোক আমি গিয়ে ঐ বিড়ালদের পৌঁছায়ে দিবো ওরা সেইফ আছে ।

এক্সিডেন্ট করা ডগটাকে আগে ক্লিনিকে নিতে হবে ।

ওনাকে এটাও বললাম আপনার কাজিন আবার অন্যদের দিয়ে আমাকে টানা কল দেওয়াচ্ছে । আবার আপনার সাথে কথা বলতে গিয়েও সময় যাচ্ছে ৷

এতে আমার খুব অসুবিধে হচ্ছে আমার ওকে ক্লিনিকে নেওয়ার জন্য ফোন করে গাড়ি ঠিক করতে হবে , ক্লিনিকে কথা বলতে হবে ।

বার বার কলের কারণে আমি কোথাও ফোন করারই সুযোগ পাচ্ছিনা ।

তারপরেও লাভ হলোনা বরং উনি বললো ফোনে কথা বলতে বলতে রিক্সা ঠিক করা যায় ৷

পরে বললো ওনাদের ঠিকানা দিতে ওনারা গিয়ে নিয়ে আসবে ,
কিন্তু ক্যাট শেল্টারের বিল্ডিংয়ের সব ফ্ল্যাটের লোকরাতো আর বিড়াল পছন্দ করেনা ।

এখন ওনারা তিনটা বিড়াল নিয়ে নামতে গেলে কখন কার সাথে লিফটে দেখা হয়ে যায় ,
তখন যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায় তখনতো আমি সেখানে উপস্থিত না থাকায় সামালও দিতে পারবোনা ।

আবার তখন ঐ শেল্টারের লোকও বাইরে ছিলো ।

( বিঃদ্রঃ গ্রুপের ঐ ক্যাট শেল্টারে শুধু চিকিৎসা সম্পন্ন হয়ে বর্তমানে সুস্থ এমন রেস্কিউড বাচ্চারা থাকে । রিলিজ/এডোপশনের আগ পর্যন্ত সে বাচ্চাদের ওখানে রাখা হয় । আর এডোপশন না হলে বা বাইরে সারভাইভ করার মতো না হলে লাইফটাইম রেখে দেওয়া লাগে )

যাই হোক মূলত রিস্ক থাকায় আমি ওনাকে ঠিকানা দিতে চাইনি ।

ওনাকে বুঝানোর চেষ্টা করতে করতে এক ঘন্টার মতো চলে গেলো ।

উনি আমাকে ২৪ ঘন্টা খোলা থাকে এমন ক্লিনিকে কুকুরটাকে নিয়ে যাওয়ার জন্যেও বলতেছিলো ;
তারপরেও ওনার বিড়ালগুলোকে যেনো আগে দেওয়ার ব্যবস্থা করি ।

আরো অনেক কথা যা লিখতে গেলে লেখা আরো বেশি বড়ো হয়ে যাবে ।

বিষয়টা এমন পর্যায়ে চলে গেছিলো , উনি আমাকে টাকার অফার করতেছিলো আবার বিড়াল আদৌতে দিবো কিনা সে প্রশ্নও করতেছিলো তখন ওনার আবেগের জায়গাটা বুঝা সত্তেও আমার পক্ষে মেজাজ ধরে রাখা কঠিন ছিলো ।

শেষে ঐ এলাকার যিনি এক্টিভিস্ট ছিলেন তার সাথে কথা বলে
ওনাকে বুঝানোর জন্য বললাম আর রাতের এগারোটা পর্যন্ত সময় চেয়ে নিলাম ।

অনেকে বলবেন ,
এতো কথা কেনো বলতে গেলেন তখন ব্লক করে দিতেন বা ফোন ধরতেননা !

দেখেন বর্তমানে ফেসবুকের যুগ ।
আমি রেসপন্স না করলে উনি যদি ফেসবুকে পোস্ট
দিয়ে দিতো আমি ওনার বিড়াল দিচ্ছিনা । তখন আমি কিভাবে পরিস্থিতি সামাল দিতাম?

ওনাদের সাথে ফোনে কথা বলতে বলতে এর মাঝে কুকুরকে ক্লিনিকে নেওয়ার গাড়ি চলে আসায় কুকুরটাকে নিয়ে রওনা দিয়ে দিই ,
কিন্তু ক্লিনিকের নিচে এসেই কুকুরটার নাক মুখ থেকে র* ক্ত পড়তে পড়তে বাচ্চাটা মা*রা গেলো ।

হয়তো ও এমনিতেই মা*রা যেতো কিন্তু ক্লিনিকে নিতে দেরি হওয়ায় গিল্টি ফীল রয়ে গেলো ।

প্রথমে বিড়ালগুলোর মালিকের খোঁজ পাওয়ায় খুব স্বস্তিবোধ করছিলাম

কিন্তু বাচ্চাগুলোকে দিতে গিয়ে যে চাপ নিতে হলো সেটা অপ্রত্যাশিত ছিলো ।

এমনিতেই ডগ শেল্টারে , ক্যাট শেল্টারে দুই জায়গাতেই লোক সংকটের কারণে খুব চাপ যাচ্ছিলো তার মাঝে এই বাচ্চাদের রেস্কিউ করে আর আজকের মধ্যে দিতে গিয়ে যে চাপ গেলো তা বলে বুঝানো যাবেনা।

রাতের এই বারোটায় বাচ্চাগুলোকে ওনাদের হাতে হস্তান্তর করলাম সে ভিডিও কমেন্টে ।

এর পর এখন আসতে হলো ডগ শেল্টারে ।

পারতাম এতো লেখা না লিখে শুধু বিড়ালগুলোর আপডেট দিয়ে দিতে
কিন্তু সাথে খারাপ লাগার কথাগুলোও জানালাম ,

কারণ পরবর্তীতে এমন পরিস্থিতিতে আর কোনো বিড়াল রেস্কিউ না করলে ;

যাতে আপনারা উপলব্ধি করতে পারেন কেনো রেস্কিউ করলামনা ।

12/08/2026

"ভাইয়া ওকে ছেড়ে দিলে ও কোথায় খাবার পাবে বলেন ? প্লিজ ছাড়িয়েননা ভাইয়া "

এই কথাটা শুনতে শুনতে প্রচন্ড বিরক্ত আমরা অথচ যখন ওরা এক্সিডেন্ট করে বা অসুস্থতায় কাতরাতে থাকে তখন আপনারাই বলেন সুস্থ হলে আগের জায়গায় রিলিজ করে দেওয়া যাবে ।

কিন্তু যখন সুস্থ হয় এবং আমরা পরিপূর্ণ ঠিকানা চাই রিলিজ করে দেওয়ার জন্য , তখন আপনারা এই কথা বলেন ।

নিয়মিত রিলিজ করতে না পারলে বাচ্চা অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে তাহলে আমরা কিভাবে এতো বাচ্চার খাবার , চিকিৎসা , শেল্টার ভাড়া , সহকারীদের বেতন , ইউটিলিটি বিল সব বছরের পর বছর পরিশোধ করে যাবো ?

ওদের কোনো স্পন্সর নেই , ওরা কোনো পেইড ফস্টারিংয়ের বাচ্চা না ;
তাহলে আর কেও কি আছে বছরকে বছর ওদের ব্যয় বহন করার জন্য ?

অন্যান্য ব্যয়তো বাদ দিলাম , মাঝে মাঝে না পারতে ওদের খাবারের জন্য পোস্ট দিলেইতো পোস্টে রিএক্ট পড়েনা ।

এইযে বাচ্চাটা গরমে হাঁপাচ্ছে ! নষ্ট হতে হতে বর্তমানে শেল্টারের ১৩ টা ফ্যানই নষ্ট ! সবগুলোরই কয়েল জ্বলে গেছে !

যে কয়টা ফ্যান ঠিক আছে ওগুলো দিয়ে কভার হচ্ছেনা ।

কিন্তু বাচ্চাদের প্রতিবেলার খাবারেই যেভাবে টান পড়তেছে , ফ্যান কিনবো কিনবো করে কিনতেও পারিনা ।

এইযে এই বাচ্চাটাও সুস্থ হয়ে গেছে , কিন্তু ইনফর্মার রিলিজ না করার জন্য রিকোয়েস্ট করতেছে ! এদিকে বাচ্চাটা গরমে হাঁপাচ্ছে !

Address

Dhaka

Telephone

+8801644226376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hope of Voiceless posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hope of Voiceless:

Shortcuts

Share