Ongikar • অঙ্গীকার - ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্র কল্যাণ সমিতি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Ongikar • অঙ্গীকার - ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্র কল্যাণ সমিতি

Ongikar • অঙ্গীকার - ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্র কল্যাণ সমিতি অঙ্গীকার (ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্র কল্যাণ সমিতি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর সদর উপজেলা শিক্ষার্থীদের সংগঠন ‘অঙ্গীকার’-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা চাঁদপুরের জেলা প্...
17/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর সদর উপজেলা শিক্ষার্থীদের সংগঠন ‘অঙ্গীকার’-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সামিয়া আক্তার
সাধারণ সম্পাদক
অঙ্গীকার

বিজয়া দশমী শুধু বিদায়ের দিন নয়, এটি আশীর্বাদ আর প্রার্থনার দিন। 🌸আজকের এই পবিত্র দিনে প্রার্থনা করি—সবার জীবনে থাকুক শান...
01/10/2025

বিজয়া দশমী শুধু বিদায়ের দিন নয়, এটি আশীর্বাদ আর প্রার্থনার দিন। 🌸
আজকের এই পবিত্র দিনে প্রার্থনা করি—সবার জীবনে থাকুক শান্তি ও সৌভ্রাতৃত্ব। 💫
ঘৃণা ও অশান্তি দূর হয়ে আসুক ভালোবাসা ও সম্প্রীতির আলো। ❤️
প্রতিটি পরিবার ভরে উঠুক সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে। 🌺
মা দুর্গার কৃপায় পৃথিবী হোক শান্তিময় ও সুন্দর। ✨

শুভ বিজয়া দশমী! 🎉

রিমাইন্ডার- ✅ডাকাতিয়া - চা চক্র।✅স্থান -মল চত্বর ✅সময় - আজ ( ০৫-০৯-২৫)বিকাল ৫ টায়।ডাকাতিয়ার নবীন বরণ বা দীর্ঘদিন ডাকাতিয়...
05/09/2025

রিমাইন্ডার-

✅ডাকাতিয়া - চা চক্র।
✅স্থান -মল চত্বর
✅সময় - আজ ( ০৫-০৯-২৫)
বিকাল ৫ টায়।

ডাকাতিয়ার নবীন বরণ বা দীর্ঘদিন ডাকাতিয়ার কোনো ধরণের আয়োজন না হওয়ায়, নিজেদের মধ্যে পরিচিতির সুযোগ হয় নি, তাই সকলের উপস্থিতি একান্ত কাম্য।

📶 আহবানে- ডাকাতিয়া।

অঙ্গীকার পরিবারের সকল সদস্যদের আহবান করা হচ্ছে চা চক্রে অংশগ্রহণের জন্য।

ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🌙ত্যাগের মহিমায় পরিপূর্ণ পবিত্র ঈদ-উল-আযহা আমাদের অন্তরে ছড়িয়ে দিক ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতার ...
06/06/2025

ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🌙
ত্যাগের মহিমায় পরিপূর্ণ পবিত্র ঈদ-উল-আযহা আমাদের অন্তরে ছড়িয়ে দিক ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতার আলো।
সবার জীবনে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।

অঙ্গীকার -ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে -

ঈদ মোবারক ❤️

🌙🌙ঈদ মোবারাক🌙🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
30/03/2025

🌙🌙ঈদ মোবারাক🌙🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

অঙ্গীকার - ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্রকল্যাণ সমিতি এর উদ্যোগে নবীন বরণ ও ইফতার আয়োজন - ২০২৫আজ ১৪ই মার্চ, ২০২...
14/03/2025

অঙ্গীকার - ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্রকল্যাণ সমিতি এর উদ্যোগে নবীন বরণ ও ইফতার আয়োজন - ২০২৫

আজ ১৪ই মার্চ, ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর সদর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন "অঙ্গীকার"-এর উদ্যোগে সফল ভাবে আয়োজিত হয়েছে "নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফীল - ২০২৫"।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্গীকারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সিদ্দিকী মুহসিন পাটোয়ারী ভাই(Founder & CEO, IEducation), সালেহ চৌধুরী ভাই(Founder Talent Care Education -TCE), মোঃ সানাউল্লাহ ভাই (Founder Glorious Consultancy)। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন "ডাকাতিয়া-ঢাবিতে এক খন্ড চাঁদপুর" এর আহবায়ক নুরুল আমিন নুর ভাই ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন ইউনুস ভাই এবং অঙ্গীকার এর সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ রিদওয়ান ভাই। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর সদর উপজেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির বর্তমান কমিটির সভাপতি মো: রায়হান ইসলাম সাজ্জিদ ও সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক সামিয়া আক্তার।
নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানের বক্তাবৃন্দ চাঁদপুর সদরের শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে, ইফতার আয়োজনে সবাই একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

"অঙ্গীকার" ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে—এই প্রত্যয়ে আমরা এগিয়ে চলব।

#অঙ্গীকার #নবীন_বরণ_২০২৫ #ইফতার_আয়োজন

বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় অঙ্গীকারবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র রমজান মাসের মোবারকবাদ। আশা করি সবা...
12/03/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় অঙ্গীকারবাসী,

আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র রমজান মাসের মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন।

জুলাই বিপ্লবের উত্থান-পতনের ক্রান্তিলগ্ন পার হয়ে মাহে রমজান উপলক্ষে আজ আমরা আবার একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে, আগামী ১৪ মার্চ (১৩ই রমজান, ২০২৫ খ্রিস্টাব্দ) রোজ শুক্রবার বিকাল ৪ টায়, "অঙ্গীকার-ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্র কল্যাণ সমিতি” এর পক্ষ থেকে "ইফতার মাহফিল ২০২৫” আয়োজন করা হচ্ছে।

উক্ত আয়োজনে অঙ্গীকারের প্রতিটি সদস্যকে জানাই সাদর আমন্ত্রণ।

আমরা সবাই মিলে "অঙ্গীকার", আপনারা ব্যতীত অঙ্গীকারের আয়োজন হবে অসম্পূর্ণ। আপনাদের আগমন আমাদের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবে এবং অঙ্গীকারের প্রতিটি সদস্যদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করবে। আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত এবং অঙ্গীকারের কার্যক্রমকে আরও সচল করার জন্য আপনাদের সাদর উপস্থিতি একান্ত কাম্য।

কার্যকরী কমিটি ২০২৫-২৬ কে দায়িত্ব হস্তান্তর!
02/03/2025

কার্যকরী কমিটি ২০২৫-২৬ কে দায়িত্ব হস্তান্তর!

আগামী এক বছরের জন্য 'অঙ্গীকার (ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর উপজেলা ছাত্র কল্যাণ সমিতি)'র "কার্যনির্বাহী পরিষদ — ২০২...
01/03/2025

আগামী এক বছরের জন্য 'অঙ্গীকার (ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর উপজেলা ছাত্র কল্যাণ সমিতি)'র "কার্যনির্বাহী পরিষদ — ২০২৫-২৬" (আংশিক) অনুমোদন দেওয়া হলো।

সভাপতি
– মোঃ রায়হান ইসলাম সাজ্জিদ

সাধারণ সম্পাদক
– সামিয়া আক্তার

সকলের জন্য শুভ কামনা রইলো।

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় "গ" ইউনিটের এডমিশন শিক্ষার্থীর সহায়তায় জন্য ডাকাতিয়া থেকে একটা হেল্প ডেস্ক দেওয়া হবে। নতুন ব...
07/02/2025

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় "গ" ইউনিটের এডমিশন শিক্ষার্থীর সহায়তায় জন্য ডাকাতিয়া থেকে একটা হেল্প ডেস্ক দেওয়া হবে।
নতুন ব্যানার,ভলেন্টিয়ার কার্ড বানানো হয়েছে।
যারা যারা পারবেন ৮ টার মধ্যে থাকার জন্য অনুরোধ রইলো৷

Address

Dhaka
1000

Telephone

+8801728261005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ongikar • অঙ্গীকার - ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্র কল্যাণ সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share