Shufia Hanef Foundation

Call Directions Website Contact the organization

Shufia Hanef Foundation Shufia Hanef Foundation is a non-Government, non-Profitable, non-political, voluntary and charitable organization.

গভীর শ্রদ্ধাঞ্জলিমানুষের মৃত্যু হতে পারে, কিন্তু তাঁর রেখে যাওয়া সৎকর্ম ও ভালোবাসার আলো কখনোই নিভে যায় না।আজ ১২ই অক্টো...
12/10/2026

গভীর শ্রদ্ধাঞ্জলি

মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু তাঁর রেখে যাওয়া সৎকর্ম ও ভালোবাসার আলো কখনোই নিভে যায় না।

আজ ১২ই অক্টোবর—আমাদের সুফিয়া হানিফ ফাউন্ডেশনের সাবেক প্রধান সমন্বয়কারী, অত্যন্ত নিবেদিতপ্রাণ ও পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব *জনাব মোঃ ফরিদুল ইসলাম*-এর প্রয়াণ দিবস।

২০২১ সালের এই শোকাবহ রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চিরবিদায় গ্রহণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকে সুফিয়া হানিফ ফাউন্ডেশনের প্রতিটি পদক্ষেপে তাঁর শ্রম, মেধা ও আন্তরিক উপস্থিতি আমাদের পথচলাকে সমৃদ্ধ করেছিল। আর্তমানবতার সেবায় তাঁর আত্মনিয়োগ, দৃঢ় নেতৃত্ব এবং দায়িত্ববোধ আজও আমাদের প্রেরণা জোগায়। তাঁর এই প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা চিরকাল আমাদের ব্যথিত করবে।

এই স্মরণীয় দিনে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিনের দরবারে আকুল প্রার্থনা জানাচ্ছি—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সাথে তাঁর
শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
জনাব মোঃ ফরিদুল ইসলাম তাঁর কর্ম ও অবদানের মাধ্যমে চিরকাল আমাদের হৃদয়ে প্রদীপ্ত হয়ে থাকবেন।

শ্রদ্ধা ও ভালোবাসায়,

(মোঃ মনজুরুল ইসলাম তরফদার)
দফতর সম্পাদক
সুফিয়া হানিফ ফাউন্ডেশন

মাদক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শাস্তি কি জীবন্ত পুড়ে মরা? মুক্তাগাছায় মাদক ও বাল্যবিবাহবিরোধী আন্দোলনকর্মী ফরহাদ...
12/10/2026

মাদক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শাস্তি কি জীবন্ত পুড়ে মরা?
মুক্তাগাছায় মাদক ও বাল্যবিবাহবিরোধী আন্দোলনকর্মী ফরহাদ হোসেনকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ — এসএইচএফ

ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক ও বাল্যবিবাহবিরোধী সাহসী যুবক ফরহাদ হোসেনকে যেভাবে শরীরে পেট্রল ঢেলে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। জীবন বাঁচানোর আকুতি নিয়ে পাশে থাকা জলাশয়ে ঝাঁপ দিয়েও নরপশুদের বর্বরতা থেকে শেষ রক্ষা হলো না তাঁর। চিকিৎসাধীন অবস্থায় তাঁর এই নির্মম মৃত্যু পুরো দেশের বিবেককে স্তব্ধ করে দিয়েছে।

এক একজন ফরহাদ হারিয়ে যাওয়া মানে সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাওয়া। যদি সমাজ সংস্কারকদের এভাবে নির্মম ভাগ্যের শিকার হতে হয়, তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলবে সাধারণ মানুষ।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মামলাটি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেওয়া হলেও, এখনো কোনো খুনি গ্রেপ্তার না হওয়াটা চরম হতাশাজনক। আমরা আর কোনো 'তদন্ত চলছে' বা 'অজ্ঞাত আসামি'র চেনা অজুহাত শুনতে চাই না। এই সমাজকে কলঙ্কমুক্ত করতে এবং ফরহাদের অবুঝ তিনটি সন্তানের ন্যায়বিচার নিশ্চিত করতে 'এসএইচএফ' (জাতীয় মানবাধিকার ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন)-এর পক্ষ থেকে আমরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।

আমাদের দাবি:
১. অনতিবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের মূল হোতাদের ও নেপথ্যের পরিকল্পনাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে।
২. দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক ফাঁসি নিশ্চিত করতে হবে।
৩. নিহত ফরহাদের পরিবার ও তাঁর অবুঝ সন্তানদের রাষ্ট্রীয় নিরাপত্তা ও ক্ষতিপূরণ দিতে হবে।

লড়াই যখন মাদক আর অন্যায়ের বিরুদ্ধে, তখন চুপ থাকাটাও অপরাধ। আসুন, ফরহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার হই।

#এসএইচএফ #মানবাধিকার #মুক্তাগাছা_হত্যাকাণ্ড #মাদকবিরোধী_আন্দোলন #ন্যায়বিচার_চাই

বিশ্ব ডাক দিবস ২০২৬-এর আন্তরিক শুভেচ্ছাপ্রতিপাদ্য: “সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা”ডাকসেবা শুধু যোগাযোগের মাধ্য...
09/10/2026

বিশ্ব ডাক দিবস ২০২৬-এর আন্তরিক শুভেচ্ছা

প্রতিপাদ্য: “সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা”

ডাকসেবা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি জনকল্যাণ, সামাজিক সংযোগ ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়া, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা এবং সবার জন্য সাশ্রয়ী যোগাযোগ নিশ্চিত করতে ডাকসেবার ভূমিকা অপরিসীম।

আসুন, আধুনিক, নিরাপদ, সহজলভ্য ও জনবান্ধব ডাকব্যবস্থা গড়ে তুলতে সচেতনতা বাড়াই এবং ডাকসেবার উন্নয়নে সম্মিলিতভাবে এগিয়ে আসি।

ডাক সেবা নিন, ডাকের সাথে থাকুন।

শুভেচ্ছান্তে,
সুফিয়া হানিফ ফাউন্ডেশন (এসএইচএফ)

#বিশ্বডাকদিবস২০২৬ #ডাকসেবা #জনকল্যাণ #সীমাহীনসম্ভাবনা #এসএইচএফ

অনুপ্রেরণার পথে নেতৃত্বমুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তাঁর দায়িত্বশীলতা, ন...
28/09/2026

অনুপ্রেরণার পথে নেতৃত্ব

মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী তাঁর দায়িত্বশীলতা, নিষ্ঠা ও জনসেবার মাধ্যমে প্রশাসনে ইতিবাচক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন।

জনকল্যাণে সততা, মানবিকতা ও দায়িত্ববোধই হোক তাঁর পথচলার শক্তি।
জনসেবার প্রতিটি পদক্ষেপ হোক মানুষের আস্থা ও কল্যাণের জন্য।

শুভকামনা ও অভিনন্দন।

সুফিয়া হানিফ ফাউন্ডেশন (এসএইচএফ)

দারিদ্র্য বিমোচনে অঙ্গীকার, প্রান্তিক মানুষের অগ্রযাত্রায়“দারিদ্র্য বিমোচনে অঙ্গীকার, প্রান্তিক মানুষের অগ্রযাত্রায়” এই ...
28/09/2026

দারিদ্র্য বিমোচনে অঙ্গীকার, প্রান্তিক মানুষের অগ্রযাত্রায়

“দারিদ্র্য বিমোচনে অঙ্গীকার, প্রান্তিক মানুষের অগ্রযাত্রায়” এই প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

জনকল্যাণ, মানবিকতা ও সামাজিক উন্নয়নের এই অগ্রযাত্রায় সরকারি-বেসরকারি সহযোগিতা আরও কার্যকর ও শক্তিশালী হোক।
প্রান্তিক মানুষের মুখে হাসি, আত্মনির্ভরতা ও মর্যাদাপূর্ণ জীবনই হোক আমাদের সম্মিলিত প্রত্যয়।

Mortazul Karim Badru
PMO Bangladesh | প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন

সুফিয়া হানিফ ফাউন্ডেশন (এসএইচএফ)
মানবিকতা • সামাজিক উন্নয়ন • জনকল্যাণ

শ্রদ্ধাঞ্জলিব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর আত্মাহুতি দিবসে সুফিয়া হ...
24/09/2026

শ্রদ্ধাঞ্জলি

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর আত্মাহুতি দিবসে সুফিয়া হানিফ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

১৯৩২ সালের এই দিনে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়ে মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর এই অসীম সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগ যুগে যুগে আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা জোগায়।

আসুন, এই ঐতিহাসিক দিনে প্রীতিলতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমের চেতনায় বলীয়ান হই এবং একটি বৈষম্যহীন ও প্রগতিশীল সমাজ গঠনে শামিল হই।

বিনম্র শ্রদ্ধাঞ্জলি—
সুফিয়া হানিফ ফাউন্ডেশন

🖤 শোকবার্তা 🖤জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকজনাব আজাদুল কবির আরজু-এর ইন্তেকালেসুফিয়া হা...
24/01/2026

🖤 শোকবার্তা 🖤
জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
জনাব আজাদুল কবির আরজু-এর ইন্তেকালে
সুফিয়া হানিফ ফাউন্ডেশন (এসএইচএফ) পরিবার গভীরভাবে শোকাহত।

তিনি ছিলেন মানবসেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত এক আলোকিত মানুষ। তার কর্ম, চিন্তা ও অবদান মানবিক বাংলাদেশ গড়ার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর এই অকালপ্রয়াণে দেশ এক দক্ষ সংগঠক ও মানবিক নেতৃত্বকে হারাল।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন।

—
সুফিয়া হানিফ ফাউন্ডেশন (এসএইচএফ)

#শোকবার্তা



Happy New Year 2026 Wishing you a year filled with peace, prosperity, and happiness.On behalf of Shufia Hanef Foundation...
31/12/2025

Happy New Year 2026
Wishing you a year filled with peace, prosperity, and happiness.
On behalf of Shufia Hanef Foundation (SHF), we extend our heartfelt greetings to all. May this new year bring hope, success, and positive change in your life and the community.
Welcome 2026 with joy and optimism!

Address

Eastern Trade Centre, 3rd Floor, Room No. 9 & 10 Purana Paltan Line
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801710913157

Alerts

Be the first to know and let us send you an email when Shufia Hanef Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shufia Hanef Foundation:

Shortcuts

Share