10/02/2023
৩০ জুনের পর থেকে T10 এর সকল অর্ডার ইভ্যালি দুই ধাপে পেমেন্ট নিয়েছে। প্রথমে ১০% টাকা, এরপর অর্ডার কনফার্মেশন এর পর বাকি ৯০% টাকা। এই কনফার্মেশন করে পুরো টাকা পেমেন্ট নেয়ার পরও ৩০/৪০ দিন অতিবাহিত হলেও অর্ডারগুলো ডেলিভারি না করে "Shipped" স্ট্যাটাস দিয়ে ফেলে রাখতো। কি কারণে/কি উদ্দেশ্যে পুরো টাকা পেমেন্ট নেয়ার পরও ডেলিভারি না করে মাসের উপর অর্ডারগুলো ফেলে রাখতো সেটা ঘাটতে গেলে আবার থলের বেড়াল বের হয়ে যাবে! এই Fake Shipping স্ট্যাটাস এর অভিজ্ঞতা T10 এ অর্ডার করা প্রত্যেকটা কাস্টমার এর। জুলাই থেকে এস্ক্রো তে পেমেন্ট করে ডেলিভারি না পাওয়া প্রত্যেকটা কাস্টমারের অর্ডার স্ট্যাটাস Shipped দিয়ে রেখেছিলো ফুল টাকা পেমেন্ট করার পরদিনই।
তো এখন ইভ্যালি থেকে ফর্ম পূরণের নামে যে সময়ক্ষেপনের নাটক করা হচ্ছে সেখানে প্রতিটা ট্রাঞ্জেকশন এর জন্য আলাদা ভাবে ফর্ম পূরণের কথা বলা হচ্ছে। অর্থাৎ T10 এর প্রতিটা অর্ডার ২ ধাপে পেমেন্ট হওয়ায়, কারো ১০০ টাকা অর্ডার থাকলে সে ফর্ম পূরণ করবে ২০০ বার!! সেটাও মেনে নিলাম। করলাম ফরম পূরন।
কিন্তু ইভ্যালির সার্ভার তো বন্ধ। সার্ভার ব্যতীত ডেলিভারির কোনো তথ্যও ইভ্যালির কাছে নেই জানিয়ে আসছে এতদিন ধরে। তো আমরা কাস্টমাররা ফর্ম পূরণ করে জমা দিলে সেই প্রোডাক্টগুলো ডেলিভারি হয়েছে কি হয়নি সেটা ভেরিফাই না করেই কি আমার টাকা দিয়ে দিবে? নাকি ভেরিফাই করার জন্য সার্ভারের তথ্য ও ডেলিভারির তথ্য ইভ্যালির কাছে আছে কিন্তু এতদিন ধরে মিথ্যা নাটক করছে?
আর এই যে শুধুমাত্র ১৪,১৫,১৬ সেপ্টেম্বরের তথ্যগুলো পেমেন্ট গেটওয়ে থেকে চেয়ে নেয়া হলো, তো বাকি জুলাই থেকে এস্ক্রো তে পেমেন্ট করা সবার তথ্য গেটওয়ের কাছে চাওয়া হলেই তো এই অপ্রয়োজনীয় ভোগাস ফর্ম পূরণ করার ল্যাটা- টাই চুকে যেত। ১৪,১৫,১৬ সেপ্টেম্বর ট্রাঞ্জেকশন এর সকল তথ্য যেমন গেটওয়ে থেকে পাওয়া গেছে, ১ জুলাই থেকে সবার তথ্য চাইলে সেটাও অবশ্যই পাওয়া যেত!
সেটা কেন চাওয়া হয়নি, কেনই বা T10 এর প্রোডাক্ট ডেলিভারি না করে সব অর্ডার Shipped দিয়ে রাখা হতো, আর কেন জুলাই থেকে শুরু করে হাজার হাজার আনডেলিভার্ড অর্ডার সত্ত্বেও গেটওয়েতে মাত্র ২৬ কোটি টাকা জমা আছে সেসবই উন্মোচন হবে।
Team: e-Rescue & Revolution
ঐক্য গড়ুন, অন্যায় প্রতিহত করুন ।