Identity: Bangladeshi

Identity: Bangladeshi Our primary objective is to bring out the heritage, rich history and positivity of Bangladesh.

এই মাটিতে জন্ম নেওয়া মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা "বাংলাদেশি"।আমাদের এই দেশ যার জন্মের পেছনে রয়েছে এক রক্তস্নাত ইতিহাস, যার ভাষার জন্য রয়েছে আত্নদানের ইতিহাস, যার রয়েছে ঐতিহ্যের এক অনন্য সংগ্রহ। এই দেশের হৃদয়ে রয়েছে কোটি কোটি মানুষের স্পন্দন।আমাদের দেশের সকল গল্প তুলে আনার জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।আমরা খুঁজবো হাজার বছর আগে ফেলে আসা পদচিহ্ন, খুঁজবো আত্নত্যাগ ও সাহসিকতার না জানা গল্প, দেখবো বিশ্বব্যাপী লাল সবুজের জয়গাঁথা এবং একসাথে খুঁজে নেবো আমাদের ভবিষ্যৎ ঠিকানা।

স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-২৮শহীদ ল্যান্স নায়েক মোঃ আবেদ আলী, বীর বিক্রম, ইস্...
31/01/2025

স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-২৮

শহীদ ল্যান্স নায়েক মোঃ আবেদ আলী, বীর বিক্রম, ইস্ট বেঙ্গল (তৎকালীন ইউনিট ১২ ইস্ট বেংগল)

নম্বর ৩৯৮০৫৮১ শহীদ ল্যান্স নায়েক মোঃ আবেদ আলী, বীর বিক্রম, পার্বত্য চট্টগ্রামে ১২ ইস্ট বেঙ্গল (দি স্ট্রাইকিং টুয়েলভ) এর সাথে ১৯৮৮ সালে জুরাছড়ি জোনে কর্মরত ছিলেন। গত ১০ সেপ্টেম্বর ১৯৮৮ তারিখে সকাল ১০১৫ ঘটিকায় জুরাছড়ি জোনের অন্তর্গত মদইন্যাপাড়া ক্যাম্প হতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মেজর শহীদ আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল বের হয়। অত্যন্ত সাহসী সেনাসদস্য হিসেবে সুপরিচিত ল্যান্স নায়েক আবেদ টহল দলের এক নম্বর স্কাউটের ভূমিকা পালন করছিলেন।

দুর্গম পাহাড়ে ঘন অরণ্যে টহল চলাকালীন আনুমানিক ১১০০ ঘটিকায় টহল দল শান্তি বাহিনীর অ্যামবুশে পতিত হয়। শান্তি বাহিনীর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলিবর্ষণে ল্যান্স নায়েক আবেদ গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি বীরদর্পে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে তাঁর এসএমজি থেকে গুলি বর্ষণ করতে থাকেন। প্রায় ১৬ রাউন্ড গুলি বর্ষণের পর শান্তি বাহিনীর গ্রেনেডের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মর্মান্তিকভাবে আহত হওয়া সত্ত্বেও তিনি মৃত্যুর আগ পর্যন্ত শান্তি বাহিনীকে প্রাণপণে প্রতিহত করার চেষ্টা করেছিলেন।

তাঁর অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ মহামান্য রাষ্ট্রপতি তাঁকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করে।

©Bangladesh Army

ডা. এজাজ অল্প টাকায় চিকিৎসা সেবা দেওয়ার কারণে ‘গরিবের ডাক্তার’ বলেও  পরিচিত। তিনি মনে করেন, সেবাই চিকিৎসকের প্রধান লক্ষ্...
26/01/2025

ডা. এজাজ অল্প টাকায় চিকিৎসা সেবা দেওয়ার কারণে ‘গরিবের ডাক্তার’ বলেও পরিচিত। তিনি মনে করেন, সেবাই চিকিৎসকের প্রধান লক্ষ্য। তাই তিনি নিজের চেম্বারে মাত্র ৩০০ টাকায় রোগী দেখেন এখনও। এছাড়াও অর্থের প্রতি লোভ বা অতিরিক্ত উপার্জনের আকাঙ্ক্ষা তাকে কখনও প্রভাবিত করতে পারেনি!

Words of the courageous
23/01/2025

Words of the courageous

Perfect example of HOMELAND or DEATH!Chapai Nawabganj, 8 January 2025
09/01/2025

Perfect example of HOMELAND or DEATH!

Chapai Nawabganj, 8 January 2025

😁😁
20/11/2024

😁😁

নাম্বারগুলো সহায়ক হতে পারে
22/08/2024

নাম্বারগুলো সহায়ক হতে পারে

বন্যার্তদের সহায়তায় ফেনীতে নৌবাহিনী কনটিজেন্টের গুরুত্বপূর্ণ ফোন নাম্বার সমূহঃ

১. ঢাকাস্থ কেন্দ্রীয় অপারেশন রুম অফিসারঃ ০১৭৬৯৭০১১১১
২. চট্টগ্রামস্থ কেন্দ্রীয় অপারেশন রুম অফিসারঃ ০১৭৬৯৭২১২২০

সকলকে প্রয়োজন ব্যতীত যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। বাংলাদেশে নৌবাহিনী বন্যার্তদের সহায়তায় সর্বসাধারণের সহায়তা কামনা করে।



🇧🇩

Address

Dhaka
1100

Telephone

+8801552233182

Website

Alerts

Be the first to know and let us send you an email when Identity: Bangladeshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Identity: Bangladeshi:

Share