18/10/2026
খেলাচ্ছলে শেখার আনন্দই আলাদা! বইয়ের পাতার কঠিন নিয়মের বদলে রঙিন কার্ড আর খেলার মাধ্যমেই বর্ণমালার সাথে বন্ধুত্ব গড়ছে ইগনাইট স্কুলের ছোট্ট সোনামণিরা।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষাকে সহজ, আকর্ষণীয় ও কার্যকর করতে কাজ করে যাচ্ছে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন। শিক্ষিকাদের স্নেহময় তত্ত্বাবধানে শিশুরা এখানে দলগতভাবে শিখছে, চিনছে অক্ষর আর সংখ্যা। হাসিমুখ আর কৌতূহলী চোখে গড়ে উঠছে তাদের সুন্দর আগামীর শক্ত ভিত্তি।
শিশুদের এই আনন্দময় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের পাশে থাকুন।