মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা - Maharshi Dayananda Charitable Trust

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা - Maharshi Dayananda Charitable Trust

মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা - Maharshi Dayananda Charitable Trust Operated by Bangladesh Agniveer
Helping to the helpless Sanatani's is our prime goal
(1)

বাংলাদেশ অগ্নিবীর প্রতিষ্ঠার ১০ বছর উপলক্ষে আমরা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই৷ এজন্য আমরা একটি “ট্রাস্ট” গঠন করেছি। এই ট্রাস্টের নামকরণ করা হয়েছে ভারতবর্ষের মহান সমাজ সংস্কারক, বেদের ভাষ্যকার মহর্ষি দয়ানন্দ সরস্বতীর নামে৷

ট্রাস্টটির গঠনের পেছনে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ হলো–
১. গরিব, অসহায়, দুঃস্থ সনাতনীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানো৷
২. বন্যা, ঘূর্ণিঝড়, শ

ৈত্যসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সনাতনীদের ত্রাণের মাধ্যমে সহায়তা প্রদান৷
৩. সাম্প্রদায়িক হামলার শিকার সনাতনীদের পুনর্বাসন ও তৎপরবর্তী সহায়তা প্রদান৷
৪. গরীব, অবহেলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত সনাতনীদের দীর্ঘমেয়াদী সহযোগিতার ব্যবস্থা করে তাদের সাবলম্বী করে তোলা ও ধর্মান্তর প্রতিরোধ।
৫. গরিব ও মেধাবী সনাতনী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালানো ও শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্য স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী বৃত্তি প্রদান৷
৬. সনাতনীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন ও গরীব, মেধাবী রোগাক্রান্তদের চিকিৎসা খরচ প্রদান৷
৭. ধর্মীয় জ্ঞান প্রসারে বৈদিক স্কুল, গীতা স্কুল প্রতিষ্ঠা ও বিনামূল্যে ধর্মীয় পুস্তক বিতরণ৷
৮. ধর্মসভা ও ধর্মালোচনার আয়োজনের মাধ্যমে সনাতনীদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধিকরণ৷
৯. বৈদিক গবেষণা, শাস্ত্রচর্চা ও অপপ্রচারের জবাব প্রদানের জন্য প্রয়োজনীয় শাস্ত্র ও পুস্তক ক্রয়।

ট্রাস্টের মাধ্যমে উপর্যুক্ত মহান জনকল্যাণমূলক কার্যাবলি পরিচালনার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের৷ সেই অর্থ সংগ্রহ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য উক্ত ট্রাস্টের অধিনে একটি “ফান্ড” গঠন করা হবে৷ ফান্ডে অগ্নিবীর তার যথাসাধ্য অর্থ প্রদান করে ফান্ডটিকে একটি শক্তিশালী ফান্ড হিসেবে গড়ে তুলবে৷ যার মাধ্যমে প্রয়োজনের সময় আমরা সনাতনীদের পাশে দাঁড়াতে পারি৷ এছাড়াও সনাতন সমাজে আমাদের এমন অনেক অনুসারী আছেন, যারা বিভিন্ন সনাতনীদের প্রয়োজনের সময় নিজের যথাসাধ্য অর্থ প্রদান করে তাদের পাশে থাকতে চায়৷ কিন্তু এককভাবে তারা যথেষ্ট পরিমাণ সহায়তা যেমন করতে পারেন না, তেমনি সম্মিলিত ভাবে একটি বিশ্বাসযোগ্য মাধ্যম ব্যবহার করে সহায়তায় অংশ নিতে পারে না৷ তাই অগ্নিবীর প্রতিষ্ঠিত এই ট্রাস্টটি হবে সেই সকল সনাতনীরের জন্য বিশ্বস্ত মাধ্যম৷ যার ফান্ডে দান কৃত অর্থ স্বচ্ছতার মাধ্যমে উপর্যুক্ত জনকল্যাণে ব্যয় করা হবে৷
তাই সমাজের সকল সনাতনীদের কাছে আকুণ্ঠ আহ্বান রইলো, আপনারা যদি এই দীর্ঘ দশ বছরে অগ্নিবীরকে বিশ্বস্ত একটি সংগঠন হিসেবে নিজেদের পেয়ে থাকেন, তবে অগ্নিবীরের মাধ্যমে এবার সনাতনী সমাজের কাজে হাত বাড়িয়ে দিন৷

মনে রাখুন বেদের এই অমোঘ বাণীটি–
"পৃণীয়াদিন্নধমানায় তব্যান্দ্রাঘীয়াংসমনু পশ্যেত পন্থাম্৷
ও হি বর্তন্তে রথ্যেব চক্রান্যমন্যমুপ তিষ্টন্ত রায়ঃ।।"
(ঋগ্বেদ ১০।১১৭।৫)
অর্থাৎ ধনাদি সমৃদ্ধ ব্যক্তির নিকট আগত যাচককে অবশ্যই ধন ও অন্ন দান করা উচিত। সকল ব্যক্তিরই আসন্ন দীর্ঘ পথের দিকে লক্ষ করা দরকার। কারণ ধন সম্পত্তি ঘূর্ণায়মান রথের চাকার মতো; কখনও আসে আবার কখনও চলে যায়। অর্থাৎ ধন সম্পত্তি চিরকাল কারও থাকে না।

অগ্নিবীরের নিজস্ব সদস্যদের সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠা এই ট্রাস্টের ফান্ডে কেউ যদি স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে অর্থ প্রদান করতে চান তবে আমাদের সাথে যোগাযোগের অনুরোধ করা হলো৷
বাংলাদেশ থেকে অর্থ প্রদান করার জন্য–
বিকাশ ও নগদ (পার্সনাল): 01786659164.
রকেট (পার্সনাল) 01786659164-1.

বিদেশ থেকে/ব্যাংক একাউন্টের মাধ্যমে ও সহায়তা করতে পারেনঃ
❇️Maharshi Dayananda Charitable Trust
A/C: 29310310081024
Routing number: 035157331
Bangladesh Krishi Bank [Sholo Shahar Br. (2931), Chattogram ]
❇️ ভারত থেকে অনুদান পাঠানোর ঠিকানা - Google Pay or Phone Pay +918597241690

আশাকরি, সকলের সহযোগিতা ও বাংলাদেশ অগ্নিবীরের উদ্যোম, চেষ্টা ও শ্রম শীঘ্রই সনাতন সমাজের জন্য একটি সুফল বয়ে আনবে৷
ধন্যবাদান্তে–
বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক।

সোনালী আজ ৬ এপ্রিল সোমবার, ভোর ৬.৪৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। রংপুর প্রাইম মেডিকেল কলেজ হসপিটালে আইসিইউ...
06/04/2026

সোনালী আজ ৬ এপ্রিল সোমবার, ভোর ৬.৪৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। রংপুর প্রাইম মেডিকেল কলেজ হসপিটালে আইসিইউতে থাকা অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

"প্রেহি প্রেহি পথিভিঃ পূর্ব্যেভির্য়ত্রা নঃ পূর্বে পিতরঃ পরেয়ুঃ। উভা রাজানা স্বধয়া মদন্তা য়মং পশ্যাসি বরুণং চ দেবং।" (ঋগ্বেদঃ ১০/১৪/৭)

সরলার্থ- হে জীবাত্মা! যে পথে আমাদের পূজ্য পিতৃপুরুষগণ (বিদ্বান মানবগণ) গিয়েছেন, তুমিও সেই পথে গমন করো এবং গমন করে প্রসন্নভাবে মুক্ত জীবাত্মা ও ঈশ্বর উভয়কে দেখো।

▪️তার জন্য উত্তোলিত টাকার পরিমাণ — ৭৫৮৫৯ টাকা।
• বিকাশ- ৭০৮৮৩ টাকা
• নগদ- ১৪৮০ টাকা
• রকেট- ১৪৮০ টাকা
(৩ এপ্রিল রাত ১২.৪৫ থেকে ৪ এপ্রিল দুপুর ১২.৫৪)

উত্তোলিত সম্পূর্ণ টাকা সোনালীর পরিবারের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছিল। উক্ত টাকা উত্তোলনের সকল স্টেটমেন্ট কমেন্ট বক্সে পিডিএফ আকারে দেওয়া থাকবে। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ; সোনালীর লড়াইয়ে পাশে থাকার জন্য।🙏

[বিঃদ্রঃ উল্লেখিত সময়ের পর অনুদান সংগ্রহ বন্ধ করে দেওয়ার পরেও অনেকে টাকা পাঠিয়েছেন সেই টাকার স্টেটমেন্ট এবং হিসেব পরবর্তীতে কমেন্ট বক্সে আপডেট করে দেওয়া হবে।]

একটি ফুটফুটে শিশু ও তার পরিবারের বাঁচার লড়াইএকটি ২ বছরের অবুঝ সন্তানটাকে বাবা হারা হতে দেবেন না।ক্যান্সার শব্দটা শুনলেই ...
21/03/2026

একটি ফুটফুটে শিশু ও তার পরিবারের বাঁচার লড়াই

একটি ২ বছরের অবুঝ সন্তানটাকে বাবা হারা হতে দেবেন না।

ক্যান্সার শব্দটা শুনলেই ভয় লাগে, কিন্তু তার চেয়েও ভয়ংকর এই রোগের সাথে দীর্ঘ লড়াই। নন-হজকিন লিম্ফোমা (Non-Hodgkin Lymphoma) নামক ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে একটি পরিবার আজ সম্পূর্ণ নিঃস্ব।

দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইউনিটে ৬টির মধ্যে ৩টি কেমোথেরাপি দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৭-৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এতে কোনো উন্নতি হয়নি, বরং রোগের অবস্থা আরও খারাপ হয়েছে।

পরবর্তীতে আত্মীয়-স্বজনদের সহায়তায় ২ লক্ষ টাকা সংগ্রহ করে ভারতে CMC হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, রোগীকে বাঁচাতে দ্রুত Bone Marrow Transplant প্রয়োজন, যার খরচ প্রায় ২০-২৫ লক্ষ টাকা। এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব হওয়ায় তারা বাধ্য হয়ে দেশে ফিরে আসেন।

বর্তমান পরিস্থিতি অত্যন্ত করুণ। গত ৬ মাসের চিকিৎসা খরচ মেটাতে গিয়ে এখন তাদের ঘরে দুবেলা খাবার জোটানোও কঠিন হয়ে পড়েছে। একদিকে হাসপাতালের বিশাল বিল, অন্যদিকে ছোট্ট সন্তানের নিষ্পাপ মুখ—তারা দিশেহারা হয়ে পড়েছেন।

তার স্ত্রী সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু এখন তারা সম্পূর্ণ অসহায়। তাদের ২ বছরের শিশু এখনো জানে না, তার বাবাকে হারানোর আশঙ্কা কতটা কাছাকাছি।

প্রতিটি দিন এখন একেকটি যুদ্ধ—শরীরের সঙ্গে, সময়ের সঙ্গে, অনিশ্চয়তার সঙ্গে। তবুও তারা হাল ছাড়েননি। কারণ, কেউই এত সহজে এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না। একজন বাবা বাঁচতে চান—তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য।

এই লড়াই শুধু একজন মানুষের নয়—এটি একটি বাবার বাঁচার লড়াই, একটি পরিবারের অস্তিত্বের লড়াই, একটি ছোট্ট শিশুর হাসি রক্ষার লড়াই।

আপনাদের সামান্য সহযোগিতাএবং ভালোবাসাই তাদের একমাত্র ভরসা। পাশে থাকুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন।

সাহায্য করতে না পারলেও অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন, যাতে আরও কেউ এগিয়ে আসতে পারেন। আপনাদের প্রতিটি ক্ষুদ্র সহায়তাই তাদের জন্য আশার আলো।

সহযোগিতার মাধ্যমঃ

🔷 তন্ময় শর্মা (বিকাশ/নগদ): ০১৮৮৭৭৫৬৬০২
🔶 মুনমুন শর্মা (বিকাশ): ০১৮৫৬৬৮৪৫৯৭
🔷 ব্যাংক অ্যাকাউন্ট (মুনমুন শর্মা): 0100269098745
রাউটিং নাম্বার: 135154542
জনতা ব্যাংক, ইস্ট লালদিঘী শাখা, চট্টগ্রাম

জরুরি যোগাযোগ: ০১৮৫৬৬৮৪৫৯৭

তিনি আপনার সাহায্যের মুখাপেক্ষী।
সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। 🙏

বাংলাদেশ অগ্নিবীর পরিচালিত মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থার পক্ষ হতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি
21/02/2026

বাংলাদেশ অগ্নিবীর পরিচালিত মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থার পক্ষ হতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

05/02/2026

এই টাকা দিয়ে কী করবেন?
দীপুর স্ত্রী: নিজের মেয়ের ভবিষ্যতের জন্য রেখে দিবো।

অর্থের পরিমাণ আমার আপনার কাছে কম মনে হলেও এই পরিমাণ অর্থ কারো নিকট হতে পারে বেঁচে থাকার সোপান। তেমনি মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা থেকে প্রদানকৃত ৫,০০,০০০ টাকা ও উৎসব ফাউন্ডেশন থেকে দীপুর স্ত্রীর জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা ও দীপুর সর্বকনিষ্ঠ ভাই ঋত্বিকের জন্য প্রতি মাসে ৪,০০০ টাকা যেন তাদের জুগিয়েছে বেঁচে থাকার সম্বল হিসেবে।

আপনার দান সঠিক স্থানে ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব বরাবরই সফলতার সাথে পালন করে আসছে মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা। এরই মাধ্যমে সমাপ্ত হলো দানের বিশাল একটি কর্মযজ্ঞ।

ঈশ্বর যেন দীপু দাশের পরিবারকে সুস্থ রাখেন এবং দীপু হ*ত্যার বিচার যেন খুব দ্রুত হয় এই আশা রাখি।

দীপু চন্দ্র দাশের পরিবারে মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা কর্তৃক ৫,০০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদানে আপনাদের নিকট থেকে প...
02/02/2026

দীপু চন্দ্র দাশের পরিবারে মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা কর্তৃক ৫,০০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদানে আপনাদের নিকট থেকে প্রাপ্ত অনুদান ও বিস্তারিত খরচের হিসাবসমূহ।

অতিরিক্ত অর্থ পরবর্তী কোন দানের জন্য আমাদের তহবিলে জমা থাকবে।

বাংলাদেশ অগ্নিবীর পরিচালিত মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা - Maharshi Dayananda Charitable Trust এর পক্ষ থেকে দীপু চন্দ্র দ...
30/01/2026

বাংলাদেশ অগ্নিবীর পরিচালিত মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা - Maharshi Dayananda Charitable Trust এর পক্ষ থেকে দীপু চন্দ্র দাসের পরিবারের জন্য আপনাদের পাঠানো আর্থিক (৫ লক্ষ টাকা) সহায়তা🙏

✅ ময়মনসিংহের ভালুকায় পি/টি/য়ে-পুড়িয়ে হ*ত্যা করা দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়াতে চাই আমরা🙏▪️বাংলাদেশ অগ্নিবীর ও ম...
20/12/2025

✅ ময়মনসিংহের ভালুকায় পি/টি/য়ে-পুড়িয়ে হ*ত্যা করা দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়াতে চাই আমরা🙏
▪️বাংলাদেশ অগ্নিবীর ও মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থার উদ্যোগে সাহায্য করতে -
👉বিকাশ নগদ - 01786659164
👉রকেট - 017866591641
🔹বিদেশ থেকে/ব্যাংক একাউন্টের মাধ্যমে ও সহায়তা করতে পারেনঃ
❇️Maharshi Dayananda Charitable Trust
A/C: 29310310081024
Routing number: 035157331
Bangladesh Krishi Bank [Sholo Shahar Br. (2931), Chattogram ]
❇️ ভারত থেকে অনুদান পাঠানোর ঠিকানা - Google Pay or Phone Pay +918597241690

© বাংলাদেশ অগ্নিবীর ও মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চৌধুরীর মায়ের চিকিৎসার্থে এগিয়ে আসুন। "আমি হৃদয় চৌধুরী, গনিত বিভাগ, বরিশাল বি...
17/10/2025

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চৌধুরীর মায়ের চিকিৎসার্থে এগিয়ে আসুন।

"আমি হৃদয় চৌধুরী, গনিত বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছি।আমার মা একজন ক্যান্সার আক্রান্ত রূগী।তিনি sebaceous gland carcinoma নামক rare aggressive eye cancer এ আক্রান্ত।২০২৩ সালে প্রথম জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট থেকে অপারেশন করানো হয়।এরপর ৬ মাস পূর্ন সুস্থ থাকার পর পুনরায় ক্যান্সার রিকারেন্ট হয়।মেডিকেল ভিশায় চেন্নাই চলে যাই ২০২৪ সালের ২৪ শে জুলাই। চেন্নাইয়ের সংকর নেত্রালয়ে ৫ টি সার্জারি হয়।চেন্নাইতে বসে ৩ টা সার্কেল ক্যামো দেয়া হয়।এরপর আমাদের রেডিয়েশন দিতে বলে।অর্থ সংকটের কারনে আমরা চেন্নাই থেকে রেডিয়েশন নিতে পারিনি।কলকাতা থেকে রেডিয়েশন নেই।এটাই ছিলো সবচেয়ে বড় ভুল।ক্যান্সার পুনরায় দ্রুতো গতিতে বৃদ্ধি পাচ্ছে। আমাদের এ যাবত টোটাল খরচ হয়েছে ১৪ লক্ষ টাকা।আমরা আমাদের চাষকৃত জমি বিক্রি করে এতোদিন চিকিৎসা চালিয়েছি।এই মুহুর্তে অর্থ সংকটের জন্য সম্পূর্ন চিকিৎসা বন্ধ আছে।আমার মাকে বাঁচাতে আপনাদের সাহায্য প্রয়োজন।আপনাদের একটু সাহায্য পারে আমার মাকে বাঁচাতে।"

আসুন তার পাশে দাঁড়াই বাংলাদেশ অগ্নিবীরের মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থার মাধ্যমে -

বিকাশ নগদ - 01786659164, 01724723502, 01571-237925
রকেট - 017866591641
বিদেশ থেকে/ব্যাংক একাউন্টের মাধ্যমে ও সহায়তা করতে পারেনঃ

❇️Maharshi Dayananda Charitable Trust

A/C: 29310310081024

Routing number: 035157331

Bangladesh Krishi Bank [Sholo Shahar Br. (2931), Chattogram ]

❇️ ভারত থেকে অনুদান পাঠানোর ঠিকানা - Google Pay or Phone Pay +918597241690

✅ কাচপুর গ্যাস বিস্ফোরণ দুর্ঘটনায় আহত পরিবারের হাতে মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা ও অগ্নিবীর নারায়ণগঞ্জ জেলা স্বাধ্যায়ে...
10/10/2025

✅ কাচপুর গ্যাস বিস্ফোরণ দুর্ঘটনায় আহত পরিবারের হাতে মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা ও অগ্নিবীর নারায়ণগঞ্জ জেলা স্বাধ্যায়ের উদ্যোগে প্রাপ্ত ফান্ডের ২৫,০০০ টাকা তুলে দেওয়া হয়েছে।

▪️সার্বিক তত্ত্বাবধানে: বাংলাদেশ অগ্নিবীর ঢাকা বিভাগীয় শাখা

15/09/2025

আপনাদের প্রদত্ত আর্থিক সহায়তার অংশ রূপলাল দাসের স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। 🙏
বাংলাদেশ অগ্নিবীর কর্তৃক পরিচালিত " মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা - Maharshi Dayananda Charitable Trust "-র পক্ষ থেকে মব আক্রমণে নিহত রূপলাল দাস এর পরিবারকে ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।
এর আগে, একইভাবে প্রদীপ রবিদাস এর পরিবারের হাতেও ১ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।
এই মহৎ উদ্যোগ চলমান থাকুক....
🙏 অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি, যাঁরা এই কাজে এগিয়ে এসেছেন, দান করেছেন এবং মানবিকতার পাশে দাঁড়িয়েছেন।
এগিয়ে চলুক সেবার আলো...

Address

D-1, 2 No Shah Saheb Lane, Narinda
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থা - Maharshi Dayananda Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share