Deprived Welfare Foundation -DWF

Deprived Welfare Foundation -DWF Deprived Welfare Foundation. Be kind for god's kindness.

আলহামদুলিল্লাহ। Deprived Welfare Foundation- DWF এর ব্যবস্থাপনায় "কুরবানি হউক সুবিধাবঞ্চিতের ভালোবাসায়" স্লোগানকে সামনে ...
30/05/2026

আলহামদুলিল্লাহ।
Deprived Welfare Foundation- DWF এর ব্যবস্থাপনায় "কুরবানি হউক সুবিধাবঞ্চিতের ভালোবাসায়" স্লোগানকে সামনে রেখে গরিব অসচ্ছল পরিবারের মাঝে গোস্ত বিতরণ কর্মসূচি সম্পন্ন হলো।

সম্মানিত সকল দাতা, ভলান্টিয়ার ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্টসবাইকে ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ।
আল্লাহ তা'আলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন আমিন।

কুরবানী হউক সুবিধাবঞ্চিতদের ভালোবাসায়।কুরবানী কার্যক্রম Deprived Welfare Foundation এর একটি চলমান প্রজেক্ট।অনেক নিম্ন আ...
17/05/2026

কুরবানী হউক সুবিধাবঞ্চিতদের ভালোবাসায়।

কুরবানী কার্যক্রম Deprived Welfare Foundation এর একটি চলমান প্রজেক্ট।
অনেক নিম্ন আয়ের ও অভাবী মানুষ বছরে কেবল কুরবানীর ঈদেই গরু বা ছাগলের গোশতের স্বাদ গ্রহণের সুযোগ পান।

মানবতার বিষয়টি বিবেচনা করে
Deprived Welfare Foundation
প্রতি বছর আয়োজন করে ‘কুরবানী হউক সুবিধাবঞ্চিতদের ভালোবাসায়' নামে কুরবানীর গোশত বিতরণ কার্যক্রম।

কুরবানী একটি আর্থিক ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করা যায়। যারা কোনো কারণে নিজের কুরবানী নিজে করতে পারছেন না, কিংবা নিজ এলাকায় কুরবানীর পাশাপাশি দরিদ্র অঞ্চলে আরেকটি কুরবানী করতে ইচ্ছুক, তাঁরা DWF কে কুরবানীর দায়িত্ব দিতে পারেন।
ফাউন্ডেশন প্রতিনিধি হিসেবে কুরবানীর দায়িত্ব গ্রহণ করে, এসব কুরবানীর পশু দেশের বিভিন্ন দরিদ্র অঞ্চলে যবেহ করে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে গোশত বিতরণ করা হয়।

আপনার একটি কুরবানী অথবা কুরবানীর অংশ বা আর্থিক সহযোগিতা অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
আল্লাহ তা'আলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন আমিন।

দেশ ও প্রবাসের ভলান্টিয়ার, শুভাকাঙ্খী এবং দাতাদের সবাইকে DEPRIVED WELFARE FOUNDATION (DWF) এর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভে...
21/03/2026

দেশ ও প্রবাসের ভলান্টিয়ার, শুভাকাঙ্খী এবং দাতাদের সবাইকে DEPRIVED WELFARE FOUNDATION (DWF) এর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। 🕌 🌙

রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধির সময়।কিন্তু সিয়াম সাধনার এই দীর্ঘ সময়ে অনিচ্ছাকৃত অনেক ভুল-ত্রুটি হয়ে যায়। সেই ত্রুটিগু...
17/03/2026

রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধির সময়।
কিন্তু সিয়াম সাধনার এই দীর্ঘ সময়ে অনিচ্ছাকৃত অনেক ভুল-ত্রুটি হয়ে যায়। সেই ত্রুটিগুলোর পরিশুদ্ধি ও রোজাকে পূর্ণতার দিকে পৌঁছানোর জন্যই শরিয়তে নির্ধারিত হয়েছে সাদাকাতুল ফিতর। হাদিসে এটিকে বলা হয়েছে “কাফফারাতুন লিসসাওম”—অর্থাৎ রোজার সময় ঘটে যাওয়া অনিচ্ছাকৃত ভুলের কাফফারা।

একই সাথে ফিতরার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো—ঈদের দিনে যেন কোনো দরিদ্র মানুষ অভাবের কষ্টে না থাকে। আমাদের চারপাশে এমন অনেক পরিবার আছে যারা ঈদের দিনেও ন্যূনতম খাবার জোগাড় করতে হিমশিম খায়। আপনার দেওয়া ফিতরা তাদের জন্য হতে পারে স্বস্তির একটুখানি সহায়তা, আর তাদের সন্তানদের মুখে ফুটতে পারে ঈদের হাসি, ইন শা আল্লাহ্‌।

এ বছরও আপনি আপনার ফিতরা আদায়ে Deprived Welfare Foundation-এর উপর ভরসা রাখতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার এই আমানত যথাযথভাবে প্রকৃত হকদারের কাছে পৌঁছে দিতে, ইন শা আল্লাহ্‌।

📦 ফিতরা প্যাকেজসমূহ

📦 প্যাকেজ – ১ | ৮৯০ টাকা
• পোলাও চাল – ১ কেজি
• আটা – ২ কেজি
• আলু – ২ কেজি
• ভোজ্য তেল – ৫০০ মিলি
• রাঁধুনি বুন্দির মসলা – ১ প্যাকেট
• পেঁয়াজ – ২০০ গ্রাম
• রসুন – ২০০ গ্রাম
• আদা – ২০০ গ্রাম
• গরম মসলা – ১ প্যাকেট
• লাচ্ছা সেমাই – ১ প্যাকেট
• চিনি – ৫০০ গ্রাম

📦 প্যাকেজ – ২ | ৫৯০ টাকা
• পোলাও চাল – ১ কেজি
• আটা – ২ কেজি
• আলু – ২ কেজি
• ভোজ্য তেল – ৫০০ মিলি
• লাচ্ছা সেমাই – ১ প্যাকেট
• চিনি – ৫০০ গ্রাম

📦 প্যাকেজ – ৩ | ৪৯০ টাকা
• পোলাও চাল – ১ কেজি
• আটা – ২ কেজি
• ভোজ্য তেল – ৫০০ মিলি
• লাচ্ছা সেমাই – ১ প্যাকেট

📦 সাদাকাহ প্যাকেজ
আপনি চাইলে সাদাকাহর জন্য নির্ধারিত যেকোনো পরিমাণ অর্থও পাঠাতে পারেন। সেই অর্থ দিয়ে আমরা প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী অথবা নগদ অর্থ হকদারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, ইন শা আল্লাহ্‌।

এই ঈদে আপনার ফিতরা হোক কারো স্বস্তির কারণ, কারো মুখের হাসির কারণ। 🤲

আলহামদুলিল্লাহ। মাহে রমাদানব্যাপী ফুড প্যাক বিতরণের ধারাবাহিকতায় আজ ১৩ মার্চ বনশ্রীসংলগ্ন এলাকার আরো কিছু ভিক্ষা করে খাও...
13/03/2026

আলহামদুলিল্লাহ।
মাহে রমাদানব্যাপী ফুড প্যাক বিতরণের ধারাবাহিকতায় আজ ১৩ মার্চ বনশ্রীসংলগ্ন এলাকার আরো কিছু ভিক্ষা করে খাওয়া গরিব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আলহামদুলিল্লাহ। মাহে রমাদানব্যাপী ফুড প্যাক বিতরণের ধারাবাহিকতায় আজ মেরাদিয়া, সিপাহিবাগ, নবিনবাগ, তিতাসরোডসহ বনশ্রীসংলগ্...
06/03/2026

আলহামদুলিল্লাহ।
মাহে রমাদানব্যাপী ফুড প্যাক বিতরণের ধারাবাহিকতায় আজ মেরাদিয়া, সিপাহিবাগ, নবিনবাগ, তিতাসরোডসহ বনশ্রীসংলগ্ন এলাকার ভিক্ষা করে খাওয়া প্রায় ২শত গরিব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আলহামদুলিল্লাহ। DWF কর্তৃক মাহে রমাদানব্যাপী ফুড প্যাক বিতরণের ধারাবাহিকতায় আজ ১ম ধাপে বিতরন কর্মসূচি সম্পন্ন হলো। আল্লা...
27/02/2026

আলহামদুলিল্লাহ।
DWF কর্তৃক মাহে রমাদানব্যাপী ফুড প্যাক বিতরণের ধারাবাহিকতায় আজ ১ম ধাপে বিতরন কর্মসূচি সম্পন্ন হলো।

আল্লাহ তা'আলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন।

✨🌙 রমাদান ফুড প্যাকেজ 🌙✨🎁 ১৫০ টাকায় একজন মানুষের একদিনের সাহরি ও ইফতার 🎁
26/02/2026

✨🌙 রমাদান ফুড প্যাকেজ 🌙✨
🎁 ১৫০ টাকায় একজন মানুষের একদিনের সাহরি ও ইফতার 🎁

শীত মৌসুমব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ শীতপ্রধান অঞ্চল রংপুরের পীরগাছা উপজেলায় গরীব শীতার্ত মানুষের...
04/01/2026

শীত মৌসুমব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ শীতপ্রধান অঞ্চল রংপুরের পীরগাছা উপজেলায় গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ।

শীত মৌসুমব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ শীতপ্রধান অঞ্চল রংপুরের মাহিগঞ্জের রংপুর রেসিডেন্সিয়াল মডেল ...
03/01/2026

শীত মৌসুমব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ শীতপ্রধান অঞ্চল রংপুরের মাহিগঞ্জের রংপুর রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা মাঠে গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ।

Address

Dhaka

Telephone

+8801937071370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deprived Welfare Foundation -DWF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Deprived Welfare Foundation -DWF:

Shortcuts

Share