Limb Salvage Fund - Bangladesh

Limb Salvage Fund - Bangladesh Fund for poor patients requiring vascular surgery to prevent amputation

পা - প্রজেক্ট এ এবার আমরা আরেক যুবকের পা বাঁচানোর চেষ্টা করবো । ছেলেটির একপায়ে ইতিমধ্যে হাঁটুর নিচ থেকে কেটে ফেলে দিতে হ...
25/03/2024

পা - প্রজেক্ট এ এবার আমরা আরেক যুবকের পা বাঁচানোর চেষ্টা করবো । ছেলেটির একপায়ে ইতিমধ্যে হাঁটুর নিচ থেকে কেটে ফেলে দিতে হয়েছে । এবার অন্য পা এর আঙ্গুলেও ঘা হয়েছে যা সারছে না । এখন এই পায়ে স্টেন্টিং করা হবে, যেন আঙুলে রক্ত পৌঁছায় এবং পা- টিকে বাঁচানো যায় ।ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম ) এর প্রফেসর জুবায়ের এই স্টেন্টিং করবেন ।

পা প্রজেক্ট একটি ছোট্ট সুন্দর প্রজেক্ট যেখানে আমি প্রতিবছর কিছু ফান্ড তুলে বারডেমকে দিয়ে রাখি । ডাঃ জুবায়ের অভাবী যুবক / তরুণ / মধ্যবয়স্ক মানুষ সিলেক্ট করে যার এই স্টেন্টিং করার আর্থিক সক্ষমতা নাই । বারডেম ও এই প্রজেক্টে কিছু ছাড় দিয়ে থাকে , ডাঃ জুবায়ের এই স্টেন্টিং এর জন্য নিজ ফী নেন না।

গত বছরের ফান্ড এ এটি আমাদের দ্বিতীয় প্রজেক্ট । আমি চাই এই প্রজেক্টটি জনপ্রিয় হউক। কারো পা -বাঁচুক । একটু বেশিদিন হাঁটুক। পরবর্তী বছরের প্রজেক্ট এ অংশগ্রহণের জন্য আপনার নিমন্ত্রণ রইলো ।

17/08/2023

… Ballon Angioplasty. ( Kausar 2023 )

17/08/2023

Limb Salvage Fund - Bangladesh

এবছরের জন্য আমরা সিলেক্ট করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী এর সামনে চা - সিঙ্গারা -বিস্কিট দেয়া কাউসারকে।

একদম ছোটবেলা থেকে ওই লাইব্রেরির সামনের রাস্তাটাই তার পৃথিবী । খুব ছোটবেলাতেই কাউসার বাবা - মা দুইজনকেই হারায়। ১৯৯৮ সালে কাউসারের বয়স যখন ৮ বছর তখন সম্পর্কে মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির গ্রন্থ ও প্রকাশনা সেকশনের অফিস সহকারী মোঃ আবুল হোসেন, অনাথ এই ছেলেটিকে ঢাকায় নিয়ে এসে বিশ্ববিদ্যালয় এলাকাতেই একটি চায়ের দোকানে কাজ ঠিক করে দেন। সেই সময় থেকেই কাউসার ঢাকা ভার্সিটির সবার -আমাদের আগের-পরের জেনেরেশনের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আড্ডা দিয়েছেন সবাই ওকে দেখলেই চিনে যাবেন ।

কাউসার একজন চেইন স্মোকার । সারাদিন অতিমাত্রায় সিগারেট খেলে বার্জারস-ডিসিজ নামে এক রক্তনালীর রোগ হয় - রক্তনালীগুলো শুকিয়ে যেতে থাকে । একসময় রক্ত যাবার পথ বন্ধ হয়ে গেলে আঙ্গুল থেকে পচন শুরু হয় । একসময় ঘা - গ্যাংগ্রিন হয় , তখন আঙ্গুল কেটে ফেলতে হয় । কাউসার-এর এই রোগ হয়েছে বহু আগেই । ২০১৮ সালে তার ডান পায়ের বুড়ো আঙ্গুল অপারেশন করে বাদ দিতে হয়। এরপর ২০২৩ সালে এসে বাম পায়ে একই ব্যাধি ধরা পরে এবং বাম পায়ের ৪টি আঙ্গুল কেটে বাদ দিতে হয়। কিন্তু অপারেশনের পরেও তার পায়ের ঘা শুকাচ্ছিলোনা। এবার ওকে সার্জনরা বলে হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলতে ।

যুবক ১টা ছেলে - আঙুলবিহীন পা ২টা দিয়ে তাও হাঁটতে পারে। সবাইকে চা সিঙ্গারা বিস্কিট দিয়ে বেড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের কয়েকজন প্রাক্তন ছাত্র ছাত্রীরা এতিম কাওসারকে ডাঃ জুবায়ের এর কাছে নিয়ে আসে। জুবায়ের চ্যালেঞ্জটা নিলো এবং গতকাল এই বেলুন এঞ্জিওপ্লাস্টিটা করল। ঠিকঠাক ড্রেসিং করলে আর স্মোকিং ছেড়ে দিলে ইনশাল্লাহ বাকি আঙ্গুলগুলো কাটতে হবে না ।

আশা করছি আপনারা আরো বেশ কিছু বছর কাউসারের কাছ থেকে চা সিঙ্গারা খেতে পারবেন। এই প্রজেক্টের পিছনের দাতা, ইব্রাহিম কার্ডিয়াক ভাস্কুলার টিম , দর্শন বিভাগের বন্ধুরা , HMBD এবং কুশীলবদের সবাইকে ধন্যবাদ ।

আচ্ছা সকালে একদিন ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার পা - ২টা নাই । কে যেন দরজায় কড়া নাড়ছে । দরজাটা খোলা দরকার । কি করবেন ?

2023 Fund for BIRDEM .
10/05/2023

2023 Fund for BIRDEM .

13/10/2022
13/10/2022

Address

BIRDEM DHAKA
Dhaka
1201

Telephone

+447990466648

Website

Alerts

Be the first to know and let us send you an email when Limb Salvage Fund - Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Limb Salvage Fund - Bangladesh:

Share