Diet & Nutrition Book

Diet & Nutrition Book Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diet & Nutrition Book, Community Organization, Dhaka.

26/05/2025
প্রতিদিন ফল খাওয়া কি দরকার? ✅প্রতিদিন ফল খাওয়া দরকার কারণ  এতে ভিটামিন, মিনারেল এবং ফাইবার থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা...
25/05/2025

প্রতিদিন ফল খাওয়া কি দরকার?

✅প্রতিদিন ফল খাওয়া দরকার কারণ এতে ভিটামিন, মিনারেল এবং ফাইবার থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

জাঙ্ক ফুড কেন ক্ষতিকর?🥪🍟🍕🍔জাঙ্ক ফুডে অতিরিক্ত চিনি, লবণ ও ট্রান্স ফ্যাট থাকে, যা শরীরে ওজন বাড়ায়, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝ...
22/04/2025

জাঙ্ক ফুড কেন ক্ষতিকর?🥪🍟🍕

🍔জাঙ্ক ফুডে অতিরিক্ত চিনি, লবণ ও ট্রান্স ফ্যাট থাকে, যা শরীরে ওজন বাড়ায়, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

#পুষ্টিবার্তা #

🟥একজন ব্যক্তির  প্রতিদিন কতটুকু পরিমান চিনি খাওয়া উচিত?✅➡️প্রতিদিন একজন ব্যক্তির গড়ে ৫ চাচামচ বা ২৫ গ্রামের কম পরিমান চি...
22/04/2025

🟥একজন ব্যক্তির প্রতিদিন কতটুকু পরিমান চিনি খাওয়া উচিত?

✅➡️প্রতিদিন একজন ব্যক্তির গড়ে ৫ চাচামচ বা ২৫ গ্রামের কম পরিমান চিনি খাওয়া উচিত।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তরমুজ অনেক উপকারী হতে পারে। এর কিছু কারণ:1. পটাসিয়াম: তরমুজে প্রচুর পটাসিয়াম থাকে, যা রক্তচাপ কম...
08/04/2025

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তরমুজ অনেক উপকারী হতে পারে। এর কিছু কারণ:

1. পটাসিয়াম: তরমুজে প্রচুর পটাসিয়াম থাকে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। পটাসিয়াম সঠিক পরিমাণে খেলে রক্তনালীতে চাপ কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

2. সাইট্রুলিন: তরমুজে সাইট্রুলিন নামক অ্যামিনো অ্যাসিড থাকে, যা রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে, ফলে রক্তচাপ কমে।

3. প্রাকৃতিক ভাসোডিলেটর: তরমুজে থাকা উপাদানগুলি রক্তনালীগুলিকে প্রসারিত করে, যা রক্তচাপ কমাতে সহায়ক।

তবে, তরমুজ একমাত্র উপায় নয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সুস্থ জীবনধারা ও চিকিৎসকের পরামর্শও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🌿 সুস্থ জীবনের জন্য ৬টি সহজ স্বাস্থ্য টিপস 🌿আপনার দৈনন্দিন জীবনকে আরও স্বাস্থ্যকর ও প্রাণবন্ত করতে এই সহজ কিন্তু কার্যকর...
07/04/2025

🌿 সুস্থ জীবনের জন্য ৬টি সহজ স্বাস্থ্য টিপস 🌿

আপনার দৈনন্দিন জীবনকে আরও স্বাস্থ্যকর ও প্রাণবন্ত করতে এই সহজ কিন্তু কার্যকরী টিপসগুলো মেনে চলুন:

1️⃣ স্বাস্থ্য পরীক্ষা করান নিয়মিত
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো আপনাকে আগে থেকেই শারীরিক সমস্যাগুলি ধরতে সাহায্য করবে।

2️⃣ প্রচুর পানি পান করুন
দেহকে হাইড্রেটেড রাখতে এবং বিষাক্ত পদার্থ বের করতে পর্যাপ্ত পানি পান খুবই জরুরি।

3️⃣ বেশি ফল ও শাকসবজি খান
প্রাকৃতিক ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট পেতে আপনার খাবারে ফল ও সবজি অন্তর্ভুক্ত করুন।

4️⃣ নিয়মিত প্রোবায়োটিক গ্রহণ করুন
প্রোবায়োটিকস হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

5️⃣ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
ভালো ঘুম শরীর ও মনের সুস্থতার জন্য অপরিহার্য।

6️⃣ নিজের জন্য সময় বের করুন
ব্যস্ত জীবনের মাঝেও নিজের জন্য সময় বের করে মানসিক প্রশান্তি অর্জন করুন।

✨ নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন! ✨

পালং শাক খাওয়ার অনেক উপকারিতা আছে। এটি একটি পুষ্টিসমৃদ্ধ সবজি, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।১.আয়রনের ভালো উৎস: পালং শ...
06/04/2025

পালং শাক খাওয়ার অনেক উপকারিতা আছে। এটি একটি পুষ্টিসমৃদ্ধ সবজি, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

১.আয়রনের ভালো উৎস: পালং শাকে প্রচুর আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এটি বিশেষভাবে অ্যানিমিয়া (রক্তশূন্যতা) রোগীদের জন্য উপকারী।

২ ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ: এতে ভিটামিন A, C, K, B-কমপ্লেক্স, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এবং পটাশিয়াম রয়েছে।

৩.চোখের যত্নে সাহায্য করে: ভিটামিন A থাকার কারণে এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

৪.হাড় মজবুত করে: ভিটামিন K ও ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

৫.রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন C শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে।

৬.ডাইজেস্টিভ সিস্টেমে সহায়তা করে: এতে থাকা আঁশ (fiber) হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।

৭.কম ক্যালোরি, বেশি পুষ্টি: ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে পালং শাক খুব ভালো অপশন কারণ এতে ক্যালোরি কম, কিন্তু পুষ্টি অনেক বেশি।

টিপস: পালং শাকে আয়রন ভালোভাবে শোষণের জন্য ভিটামিন C-যুক্ত খাবার যেমন লেবু বা টমেটোর সঙ্গে খাও।

চিংড়ি খাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হলো—  1. উচ্চ প্রোটিন সমৃদ্ধ– চিংড়িতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা পেশি গঠনে সহ...
06/04/2025

চিংড়ি খাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হলো—

1. উচ্চ প্রোটিন সমৃদ্ধ– চিংড়িতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা পেশি গঠনে সহায়তা করে এবং শরীরকে শক্তিশালী রাখে।

2. লো ক্যালোরি ও লো ফ্যাট – এতে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ কম থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

3. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস– চিংড়িতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে।

4.ভিটামিন ও মিনারেলের ভালো উৎস– এটি ভিটামিন বি১২, আয়রন, জিঙ্ক এবং ফসফরাসের ভালো উৎস, যা রক্তস্বল্পতা প্রতিরোধ ও হাড় শক্তিশালী করতে সাহায্য করে।

5. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ – এতে অ্যাস্ট্যাক্সান্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বক ভালো রাখে এবং বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে।

আপনি কি চিংড়ি পছন্দ করেন?

প্রতিবেলায় শিশুদের খাওয়ানো কঠিন মনে হচ্ছে? 🤔১. পরিমাণে অল্প করে খাবার দিন২. খাবারের রংগুলো যদি বিভিন্ন রঙের হয় তাহলে ব...
17/10/2024

প্রতিবেলায় শিশুদের খাওয়ানো কঠিন মনে হচ্ছে? 🤔
১. পরিমাণে অল্প করে খাবার দিন
২. খাবারের রংগুলো যদি বিভিন্ন রঙের হয় তাহলে বাচ্চারা তা খেতে উপভোগ করে
৩.খাবারের সময়সূচী তৈরি করুন
৪. খাবারের ধরন পরিরতন করে দিন
৫.স্বাস্থ্যকর খাবার দিন।

শিশুদের অল্প অল্প করে খাবার দিলে, তা তারা সহজেই শেষ করে দিতে পারে এবং খুব আনন্দ নিয়ে খায়।ছোট বাচ্চারা রঙের প্রতি আকৃষ্ট হয়। শিশুদের খাবারগুলো যদি রঙিন হয়, তাহলে তারা রঙের দিকে আকৃষ্ট হয় এবং খাবার খেতে আগ্রহী হয়। বিভিন্ন রঙের খাবার বিভিন্ন স্বাদের হওয়ায় তারা তা খেতে উপভোগ করে।
শিশুদের জন্য খাবারের নির্দিষ্ট সময়সূচি থাকা উচিত। যা পরবর্তীতে অভ্যাসে পরিণত হবে। প্রতিদিন একই খাবার না দিয়ে বিভিন্ন ধরনের খাবার দেওয়া উচিত। এতে করে বিভিন্ন খাবারের বিভিন্ন ধরনের পুষ্টি শিশু পাবে।এছাড়াও একই খাবার দিলে, শিশুরা স্বাদের পার্থক্য বুঝতে পারে না, একই স্বাদের কারণে বাচ্চারা খেতে চায় না খাবারে অনীহা চলে আসে, বিভিন্ন ধরনের খাবার খেতে অভ্যস্ত হয় না। সব থেকে গুরুত্বপূর্ণ শিশুকে যেই খাবারই দেওয়া হোক না কেন সেটি হতে হবে স্বাস্থ্যকর।

#শিশুপুষ্টি #খাদ্য #স্বাস্থ্যকর #খাবার #বাংলাদেশ #শিশুপুষ্টি Diet & Nutrition Book পুষ্টি বার্তা

Address

Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Diet & Nutrition Book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share