Nurul Islam Foundation

Nurul Islam Foundation নুরুল ইসলাম ফাউন্ডেশন মানবকল্যাণে নিবেদিত একটি বেসরকারি সংস্হা।
Nurul islam foundation is a non-govt. organization dedicated to human welfare.

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় মুসল্লি ও শ...
13/07/2026

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় মুসল্লি ও শিক্ষার্থীদের মধ্যে সহস্রাধিক বাংলায় অনুবাদকৃত পবিত্র কুরআন শরিফ বিনামূল্যে বিতরণ করে নুরুল ইসলাম ফাউন্ডেশন। সোমবার দুপুর ২টা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ নগরীর ১০টি গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।

মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মুসল্লি, পেশাজীবী এবং বিভিন্ন বয়সী মানুষের হাতে পবিত্র কুরআনের কপি তুলে দেওয়া হয়। কুরআন হাতে পেয়ে অনেকেই মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন এবং এ মহতী উদ্যোগের জন্য নুরুল ইসলাম ফাউন্ডেশন ও যমুনা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আল-কুরআনের খেদমত ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেক আমল। প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে মানুষ কুরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করতে পারেন।

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুরুল ইসলাম ফাউন্ডেশন প্রাঙ্গণে বিভ...
13/07/2026

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুরুল ইসলাম ফাউন্ডেশন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, বৃক্ষরোপণ ইসলামি দৃষ্টিতে একটি চলমান সওয়াবের কাজ বা সদকায়ে জারিয়া। পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি নিয়মিত অব্যাহত থাকবে।

তারা বলেন, একটি গাছ যতদিন মানুষের উপকারে আসবে, ততদিন এর সওয়াব দাতার আমলনামায় যুক্ত হতে থাকবে। এই বিশ্বাস থেকেই মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাতের নিয়তে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম ২০২০ সালে ইন্তেকাল করেন। তার স্মৃতিকে ধারণ করে শিক্ষা, মানবসেবা, ধর্মীয় কার্যক্রম, সামাজিক কল্যাণ এবং জনহিতকর উদ্যোগ পরিচালনার লক্ষ্যে যমুনা গ্রুপ ও তার পরিবারের সদস্যরা প্রতিষ্ঠা করেন নুরুল ইসলাম ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কুরআন খতম ও দোয়া মাহফিলযমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ...
13/07/2026

নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কুরআন খতম ও দোয়া মাহফিল

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় নুরুল ইসলাম ফাউন্ডেশনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক আলেম, হাফেজ, এতিম শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মরহুম নুরুল ইসলামের জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম (মাদ্রাসা-মসজিদ ও এতিমখানা কমপ্লেক্স)-এর প্রিন্সিপাল মুফতি সুহাইল আহমদ, শিক্ষক মাওলানা মাহফুজ আহমদ, হাফেজ মাওলানা সারওয়ার হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আজ আমরা মরহুম নুরুল ইসলামকে স্মরণ করছি। মহান আল্লাহ তাকে এমন সব অনন্য গুণে ভূষিত করেছিলেন, যার মাধ্যমে তিনি স্বল্প সময়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে অসামান্য অবদান রাখতে সক্ষম হন। আল্লাহর বিশেষ অনুগ্রহেই তিনি অসংখ্য জনহিতকর ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
তারা আরও বলেন, মরহুম নুরুল ইসলামের প্রতি প্রকৃত ভালোবাসার প্রকাশ কেবল স্মরণসভা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর জন্য সদকা করা, নফল রোজা ও নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা যেমন দায়িত্ব, তেমনি তাঁর সততা, কর্মনিষ্ঠা, দেশপ্রেম, মানবসেবা ও উদারতার মতো মহৎ গুণগুলো নিজেদের জীবনে ধারণ করাও প্রয়োজন। তাঁর আদর্শ অনুসরণ করাই তাঁর স্মৃতির প্রতি সর্বোত্তম শ্রদ্ধা নিবেদন।
আলোচনা সভা শেষে মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক ও নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প প্রধান মুফতি মাওলানা তোফায়েল গাজালি।
পরে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম-এর শিক্ষক-শিক্ষার্থীরা মরহুম নুরুল ইসলামের বনানী কবরস্থানে অবস্থিত কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

আল্লাহতায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সম্মানিত আসনে সমাসীন করুন। আমিন
12/07/2026

আল্লাহতায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সম্মানিত আসনে সমাসীন করুন। আমিন

নুরুল ইসলাম ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায়, জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম (মাদরাসা ও এতিমখানা) এর জন্য কুরবানির গরু।আল্লাহ কবুল ...
27/05/2026

নুরুল ইসলাম ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায়, জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম (মাদরাসা ও এতিমখানা) এর জন্য কুরবানির গরু।
আল্লাহ কবুল করুন!!!!

10/04/2026

যমুনা গ্রুপের মরহুম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর কবর জিয়ারত

16/03/2026

নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদের উপহার পেয়ে উচ্ছ্বসিত এতিম, হাফেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। তাদের মুখের হাসি যেন ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।আল্লাহ তাআলা এই সামান্য উপহারকে কবুল করুন এবং এর সওয়াব মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কবর পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

15/03/2026

জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম এর শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ অনুষ্ঠান।

Address

Ka-244, Pragati Sharani, Kuril (Biswa Road), Baridhara, Dhaka-1229
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Islam Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nurul Islam Foundation:

Shortcuts

Share