Al-Ihsan Charity Foundation

Al-Ihsan Charity Foundation We Deliver HAPPINESS Branch: Panthapath.

ঠিকানাঃ
১/ হেডঅফিসঃ
ভবনঃ ১৯/২ সেলিম সেন্টার, পশ্চিম পান্থপথ, ঢাকা- ১২০৫
ফ্লোর- ৮

"আল-ইহসান চ্যারিটি ফাউন্ডেশন" একটি নন-প্রফিট চ্যারিটেবল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ছিন্নমূল মানুষগুলোর পাশে দাঁড়ানো।
হাজারো সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় "আল-ইহসান চ্যারিটি ফাউন্ডেশন" কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। চাইলে মহৎ এই উদ্যোগে আমাদের পাশে দাড়াতে পারেন আপনিও।

১/ বিকাশঃ সেন্ড মানি করুন-
০১৯১৯-৫২০২৫৯

২/

রকেটঃ সেন্ড মানি করুন-
০১৯১৯-৫২০২৫৯৯

৩/ নগদঃ সেন্ড মানি করুন-
০১৮৪১- ৫২০২৫৯

৪/ ব্যাংক একাউন্টঃ
Acc Name: ABDUL FATTAH
Acc No: 255.151.2087
Bank Name: (DBBL)Dutch Bangla Bank Ltd.

সমাজের পিছিয়ে পড়া, অসহায়, বয়স্ক ও মানসিকভাবে দুর্বল মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে Al-Ihsan...
04/08/2025

সমাজের পিছিয়ে পড়া, অসহায়, বয়স্ক ও মানসিকভাবে দুর্বল মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে Al-Ihsan Charity Foundation। এই মহৎ কার্যক্রমের প্রধান স্থপতি জনাব আব্দুল ফাত্তাহ, যিনি নিজের সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে অসংখ্য অসহায় জীবনকে ছুঁয়ে যাচ্ছেন।

সম্প্রতি আমাদের প্রতিনিধি দল সরাসরি উপস্থিত হয়ে “আপন ঘর ফাউন্ডেশন”-এ গিয়েছিলেন, যেখানে পরিবার থেকে বিচ্ছিন্ন, অসুস্থ, মানসিক ভারসাম্যহীন ও অনাথ বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনাব ফাত্তাহ’র পক্ষ থেকে চলমান মাসের মাসিক বাজার ও পুষ্টিকর খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। যাতে এই প্রিয় মুখগুলোর উপর অভাব কিংবা কষ্টের ছায়া না পড়ে।

এই সহযোগিতা কেবল খাদ্য বিতরণ নয়, বরং ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া।
এটি একটি অনন্য উদাহরণ যে, আমরা চাইলে সমাজে পরিবর্তনের আলো ছড়াতে পারি।

🌿 আমাদের সমাজের প্রত্যেকটি অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের লক্ষ্য।

আসুন, আমরা সবাই এগিয়ে আসি — একজন ফাত্তাহ হয়ে

বিস্তারিত - https://www.al-ihsan.charity/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf/

আল-ইহসান ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা আব্দুল ফাত্তাহ’র নেতৃত্বে চলমান একটি মানবিক প্রতিষ্ঠান যা প্রতিবন্ধী, অসহায়, দুঃস্থ, বৃদ...
17/03/2025

আল-ইহসান ফাউন্ডেশন, প্রতিষ্ঠাতা আব্দুল ফাত্তাহ’র নেতৃত্বে চলমান একটি মানবিক প্রতিষ্ঠান যা প্রতিবন্ধী, অসহায়, দুঃস্থ, বৃদ্ধ এবং এতিম শিশুদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগেও এই ফাউন্ডেশনটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা এবং তাদের সমাজে সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

প্রতিষ্ঠাতা আব্দুল ফাত্তাহ তাঁর মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছেন এবং সকলকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদার আহ্বান জানাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, সবাই একসঙ্গে কাজ করলে আমরা একটি উন্নত, সহানুভূতিশীল সমাজ গঠন করতে পারব, যেখানে প্রতিবন্ধী, বৃদ্ধ এবং অসহায় মানুষ ও বৃদ্ধ বাবা-মা সবার সঙ্গে সমানভাবে এগিয়ে চলতে পারবে।

শুধু ঢাকাতেই নয়, উত্তর বঙ্গে 530 দুস্থ পরিবারের মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি তাঁদের জন্যে মাসিক ও রোজার বাজার সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করেছেন। তিনি তাদের জন্য খাদ্য, চিকিৎসা এবং মৌলিক সহায়তা নিশ্চিত করার আপ্রান চেষ্টা করে যাচ্ছেন, যেন তারা কঠিন সময়ে সুস্থ এবং নিরাপদভাবে জীবনযাপন করতে পারে। এই মানবিক উদ্যোগ আরও একবার প্রমাণ করে যে, সমাজের অসহায় মানুষের জন্য কাজ করা আবদুল ফাত্তাহ’র মূল উদ্দেশ্য। তাঁর উদাহরণ সমাজে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিস্তারিত : https://www.al-ihsan.charity/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf/

Address

8th Floor, Salim Center, House/19/2, West, Panthapath
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Al-Ihsan Charity Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al-Ihsan Charity Foundation:

Share