20/05/2026
🚨 সচেতন হোন, শিশুকে 'হাম' (Measles) থেকে সুরক্ষিত রাখুন! 🚨
হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক হতে পারে। এর প্রতিরোধে সচেতনতাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার।
📌 প্রধান লক্ষণসমূহ:
তীব্র জ্বর, কাশি এবং সর্দি।
চোখ লাল হওয়া ও পানি পড়া।
জ্বর শুরুর ৩-৫ দিন পর শরীরে লাল দানা (র্যাশ) দেখা দেওয়া।
🛡️ আমাদের করণীয়:
টিকা দিন: ৯ মাস ও ১৫ মাস বয়সে শিশুকে MR/MMR টিকার ২টি ডোজ নিশ্চিত করুন। টিকাদানই সর্বোত্তম সুরক্ষা!
আক্রান্ত শিশুকে পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার দিন।
জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শে শুধু প্যারাসিটামল দিন (অ্যাসপিরিন একদম নয়)।
জটিলতা দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।
"দেরি নয়, আজই শিশুকে টিকা দিন!"
জনসচেতনতায়ঃ
📥 বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন (BBGSNA)
#হামপ্রতিরোধ