08/08/2024
শ্রেষ্ঠ ধোলাই..
আজ শ্রেষ্ঠতম ধোলাই ছিল কয়েকশত জনের—জিহ্বা-পেট-মগজ ধোলাই। যেমনকরে পাউডারের বিজ্ঞাপনে দেখানো হয় শ্রেষ্ঠ ধোলাই। এ ধোলাই দেয়া হয় স্কাটনের ----------- রাতের বিবাহ অনুষ্ঠানে।..
ভয়াবহ স্বাদ উপলব্ধ হয় পরিবেশিত বিশেষ খাবারের গলাধ:করণের মাধ্যমে। প্রায়ই চোঁখে পড়ে শোকেচে সাজিয়ে রাখা আপেল, কমলা, পেঁপে। মনে হলো, খাবারগুলো শোকেচে সাজিয়ে রাখার জন্য পরিবেশিত হয়েছে। কি যে উৎকট স্বাদ ছিল তা খেলেই তবে বোঝা যাবে।..
আজকাল দেখা যায়, মাংশ ও রোস্টের খরচ এতই বেড়ে গেছে যে, কারও পক্ষেই মিষ্টি, দই, কোমল পানীয় সরবরাহ করা সম্ভব হয় না। পক্ষান্তরে, দুই দশক আগে পর্যন্ত বুটের (ছোলার) ডাল মাংশের চর্বি দিয়ে পরিবেশন করা হতো। এ খাবারটি এতোই সুস্বাদু হতো যে লোভ সংবরন করা যেতো না। ফলশ্রুতিতে, পরবর্তী খাবারগুলো দেখে আফসোস হতো কেন এতো খেয়ে ফেলেছি।..
অল্প মাংশ ডুবে থাকতো ঝোলের নীচে, আর আলুর টুকরার ভীড় ছিল ঢাকার ট্রাফিকের মত। খাবার যেমনি সুস্বাদু হতো, তেমনি ছিল অল্প খরচ। বিনিময়ে অপেক্ষা করতো ঝোলের স্বল্প-মিষ্টির রসগোল্লা আর ঝ্যালঝ্যালে টক-মিষ্টি দই। কোমল পানীয়তো আরেকটি মাত্রা বাড়িয়ে দিত।..
এখন চলে রোস্টের পসরা আর উপচে পড়া মাংশের মহড়া অল্প-স্বল্প ভাতের মধ্যে। যেন মাংশ বলে উঠছে, ‘আমাকে খেয়ে আপনার মরন ডেকে আনবেন না। অযথা জীবনের ঝুকি নিবেন না। অকারনে ডাক্তারি খরচ বাড়াবেন না। মেদ সংযত করা বা রাখা আপনার নিজ দ্বায়িত্ব।’ কে আর শোনে। বিনে পয়সার খাবার। খায় আর না খায় ফেলে দেয়া ‘নৈতিক’ দ্বায়িত্ব। এ দ্বায়িত্বে কে অবহেলা করে? যেই হোক না কেন, সে আধুনিকতা বিবর্জিত ও অসম্মানিত ব্যক্তিত্ত্ব।..
যাইহোক, বাসায় এসে কোকা-কোলা খেয়ে তবেই রক্ষে।..
[Ohidur]..
[Posted earlier on 7 August 2014]