02/11/2024
1) আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন?
-আপনি কি মরেছেন যে মরার গোসল অন্যরা করিয়ে দিবে?
2) গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন?-তার কি পা নেই নাকি হাটতে পারে না?'
3) বর মুখে রুমাল দিবে কেন?লজ্জা বেশি? পুরুষ হয়ে এতই লজ্জা? আপনাকে বিয়ে করতে কে বলেছে?
4) বরকে হাত ধোয়াতে হবে কেন? সে নিজে হাত ধোয়ে কি কখনো খাইনি? নাকি প্যারালাইজড ?
5) মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি? তাহলে এই আয়োজনটা করতে আপনাকে কে বলেছে?
6) ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন? আরে আপনার ছেলে বউ পালতে পারবে না, তাহলে বিয়ে করাচ্ছেন কেন?- নাকি ছেলে বিক্রি করছেন? বিক্রি করা ছেলে তো বউয়ের কথাই শুনবে।
7) মেয়েকে বিয়ের দিন এতো মেকআপ করতে হবে কেন?-বিয়ের দিন তাকে এত বেশি সুন্দর করে অন্যদের দেখাতে হবে কেন?
8) নতুন বউকে পর-পুরুষ কোলে নিবে কেন ? তাঁর পায়ে কী গঁজ আছে যে খোঁড়ায় হাটে!
9) দুলাভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন? নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন? নাকি চরিত্রের দোষ আছে?
10) দুলাভাইকে গেইট থেকে যুবতী মেয়েরা রিসিভ করবে কেন?- বাড়ির ছেলেরা সব অচল হয়ে গেছে নাকি মারা গেছে?
11) বিয়ের জন্য ছেলের হাতে বেগানা নারীরা কেন মেহেদী পরিয়ে দিতে হবে কেন?- ছেলে যদি নিজে নিজের পরতে না পারে তাকে মেহেদী পরতেই হবে কেন? হাতে মেহেদি না দিলে কি বিয়ে হবে না? নাকি বিয়েতে মেহেদী দেওয়া ফরজে আইন?
12) কনের বাড়িতে বরযাত্রী এত বেশি নিতে হবে কেন?- বরের কি টাকা নাই যে নিজের বাড়িতে নিজের মেহমান দাওয়াত দিয়ে খাওয়াতে পারে? নিজের টাকা না থাকলে অন্যের বাড়িতে নিজের মেহমান খাওয়াতে হবে কেন?
13) তবে মোহর কেনো এত বেশিই হতে হবে কেন যা ছেলের সামর্থ্যের বাইরে???- যদি ছেলেকে বিশ্বাসই না করেন তবে তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন কেন?
14) বাসর ঘরে স্ত্রী বলল, আমি দেনমোহর মাফ করে দিয়েছি। আবার কোনো সমস্যা বা ঝামেলা বাধলে তখন বলেন কেন যে দেনমহরে তো আরো এতো টাকা বাকি আছে? - ইসলামে দেনমোহর বাকি রাখার এই হাস্যকর সিস্টেম পেলেন কোথায়?
__বাণীতে জনৈক মনীষী
(সংগৃহীত ও পরিমার্জিত)