26/03/2026
২৬শে মার্চ ১৯৭১
বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে এই তারিখে। এই দিনে বাংলাদেশ তার নিজস্ব অস্তিত্বের জানান দেয় বলিষ্ঠ কন্ঠে আর দেশমাতৃকার এই আহবানে তারই সূর্যসন্তানেরা সার্বভৌমত্ব রক্ষায় ইতিহাসের এক অসম রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে।দীর্ঘ ৯ মাসের চাক্ষুষ জাহান্নামের বিভীষিকা পেরিয়ে যে সমস্ত শহীদেরা তাদের রক্তের বিনিময়ে আমাদের এক টুকরো স্বাধীন দেশ উপহার দিয়েছেন তাদেরকে প্রভাতফেরী ছাত্রাবাস এর পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ও সেই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করি।🇧🇩🇧🇩
একইসাথে সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানাই।