Media Video Editors Association - MVEA

Media Video Editors Association - MVEA 'গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন'
(Media Video Editors Association)

27/05/2026
এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু, গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের অভিনন্দননিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স...
11/05/2026

এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু, গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের অভিনন্দন

নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও বেগবান করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল Asia Post ।

সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

এই শুভক্ষণে এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের সংগঠন ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’।

শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক রাফিদ বিল্লাহ, সদস্যসচিব সুজন শর্মা, যুগ্ম-আহ্বায়ক শিপন আহমেদ ও জাহিদ হাসান লিমনসহ অন্যান্য সদস্যরা।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এশিয়া পোস্ট দেশের গণতন্ত্র রক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অন্যতম প্রতীক হয়ে উঠবে। তারা নতুন এই সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ শুভেচ্ছা জানানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পেশাগত উন্নতির প্রয়োজনে আমাদের প্রায়ই কর্মস্থল পরিবর্তন করতে হয়। কিন্তু নতুন প্রতিষ্ঠানে যোগদানের ব্যস্ততায় অনেক গুরুত্ব...
09/05/2026

পেশাগত উন্নতির প্রয়োজনে আমাদের প্রায়ই কর্মস্থল পরিবর্তন করতে হয়। কিন্তু নতুন প্রতিষ্ঠানে যোগদানের ব্যস্ততায় অনেক গুরুত্বপূর্ণ খুঁটিনাটি আমাদের নজর এড়িয়ে যায়, যা পরে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়।

আপনার নতুন পথচলা যেন নিখুঁত ও আত্মবিশ্বাসী হয়, সেজন্য গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন (MVEA) এই জরুরি চেকলিস্টটি তৈরি করেছে।

কেন এটি অনুসরণ করবেন?

- কারিগরি ও প্রশাসনিক ভুল এড়াতে।
- প্রতিষ্ঠানের নীতি ও কাজের ধরন দ্রুত বুঝে নিতে।
- নিজের আইনি সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে।

পরামর্শ: অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে এই চেকলিস্টটি এখনই সংগ্রহে রাখুন এবং প্রতিটি নতুন শুরুতে এটি মিলিয়ে নিন।

পেশাদারত্বে আপসহীন, সৃজনশীলতায় একতাবদ্ধ।
-গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন (MVEA

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা...​বাঙালির শেকড় আর সংস্কৃতির মেলবন্ধনে বরণ করে নিই নতুন বছরকে। বৈশাখের শোভাযাত্রার রঙে রঙি...
13/04/2026

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা...
​বাঙালির শেকড় আর সংস্কৃতির মেলবন্ধনে বরণ করে নিই নতুন বছরকে। বৈশাখের শোভাযাত্রার রঙে রঙিন হোক আগামীর পথচলা।

দক্ষ ভিডিও এডিটর মানেই সাংবাদিকতার প্রতিটি ব্যাকরণ জানা। এই পূর্ণাঙ্গ প্রটোকল আপনার কাজের মানকে করবে নিখুঁত এবং প্রতিষ্ঠ...
30/03/2026

দক্ষ ভিডিও এডিটর মানেই সাংবাদিকতার প্রতিটি ব্যাকরণ জানা। এই পূর্ণাঙ্গ প্রটোকল আপনার কাজের মানকে করবে নিখুঁত এবং প্রতিষ্ঠানকে রাখবে কপিরাইট বা টেকনিক্যাল ঝুঁকি থেকে মুক্ত। নিজের দক্ষতা বাড়াতে এবং সাংবাদিকতাকে আরও দায়িত্বশীল করতে আজই এই ১২টি পয়েন্ট আপনার এডিটিং প্যানেলে অনুসরণ করুন।

সংবাদকে একটি পূর্ণাঙ্গ গল্পে রূপ দিতে পর্দার আড়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন ভিডিও এডিটর। আধুনিক সাংবাদি...
14/03/2026

সংবাদকে একটি পূর্ণাঙ্গ গল্পে রূপ দিতে পর্দার আড়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন ভিডিও এডিটর। আধুনিক সাংবাদিকতায় এই সৃজনশীলতা অপরিহার্য।

তিন বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের যাত্রা শুরু। সদস্যদের গভীর আন্তরিকতাই আমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।

গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’।

আমাদের লক্ষ্য, ভিজ্যুয়াল সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত অধিকার রক্ষা।

​স্থিরচিত্রে সেই স্মরণীয় মুহূর্তগুলো...

14/03/2026

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের সংগঠন ‘গণমাধ্যম ভিডিও ...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Media Video Editors Association - MVEA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share