21/03/2024
*** এতিম শিশুদের সেবায় এগিয়ে আসুন ***
জনাব
আপনাদের বিগত দিনের দান, যাকাত, ফিতরা, সদকা ইত্যাদি মানবিক সহায়তার জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা স্বীকার করছি। জনাব আপনি জেনে আনন্দিত হবেন যে, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাটি উপমহাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তম বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সমাজের অসহায় মুসলিম এতিম শিশুদের উজ্জল ভবিষ্যৎ গড়া এবং সমাজের মূল স্রোতধারায় আনয়নের লক্ষ্যে নওয়াব স্যার সলিমুল্লাহ্ কর্তৃক ১৯০৯ ইং সালে এতিমখানাটি প্রতিষ্ঠা করেন।
এতিমখানাটিতে বর্তমানে যাচাইকৃত ১৪৫ জন এতিম ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের যাবতীয় ভরণ পোষণের ব্যবস্থা এতিমখানা সরবরাহ করে এবং সাধারণ শিক্ষা, ধর্মীয় ও কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শ ও শিক্ষিত নাগরিক রূপে গড়ে তোলার লক্ষ্যেই এতিমখানাটির সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিবাসী ছাত্র-ছাত্রীদেরকে ১৮ বছর বয়স উত্তীর্ণ হলে মেধা ও দক্ষতা ভিত্তিক বৃত্তিসহ তাদের সাধ্যমত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
এতিমখানাটির মোট ৪টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে যথা (১) স্যার সলিমুল্লাহ্ বালিকা বিদ্যালয় (২) গোর-ই-শহীদ মসজিদ (৩) ফরিদ উদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয় (৪) প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। উভয় স্কুল হতে ছাত্র-ছাত্রীরা এস.এস.সি পর্যন্ত শিক্ষা গ্রহন করে এবং কৃতকার্যের পর চান্সপ্রাপ্ত কলেজ সমূহে ভর্তি করা হয় ও সকল খরচ এতিমখানা হতে প্রদান করা হয়।
ছাত্র-ছাত্রীরা এতিমখানা হতে সুশিক্ষা গ্রহন করে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশসহ সরকারী-বেসরকারী চাকুরীতে কর্মরত আছে। গত ৬ অক্টোবর, ২০২২ সাল হতে নব কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহনের পর ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত গড়তে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহন করেছে। তন্মধ্যে এইচ.এস.সি. পরীক্ষায় কৃতকার্য হওয়া ছাত্র-ছাত্রীদেরকে পেশাভিত্তিক উচ্চ শিক্ষা প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছে।
এতিমখানার এসকল পরিকল্পনা ও এতিম শিশুদের উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে শতাব্দীর প্রাচীন “স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা” দেশের জনগণের আর্থিক অনুদানের উপর ভিত্তি করে পরিচালিত হয়ে আসছে। মহৎ কর্মের মাধ্যমে আপনিও হতে পারেন সকল গর্বিত মহৎ প্রাণের একজন। আপনার দান, যাকাত, সদকা, ফিতরা ইত্যাদি প্রদান করে অসহায় এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে শরিক হতে পারেন। (এতিমখানায় দানের টাকা সম্পূর্ণ আয়কর মুক্ত)
যেকোন আর্থিক সহায়তা এতিমখানার ওয়েবসাইট www.salimullahorphanage.com এর মাধ্যমে ভিসা-মাষ্টার কার্ড, ইউনিয়ন পে, নেক্সাস, নগদ, এম ক্যাশ, মাইক্যাশ, টি-ক্যাশ, শিউর ক্যাশ, বিকাশ মার্চেন্টসহ বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সরাসরি এতিমখানার ব্যাংক হিসাবে জমা দিতে পারবেন। এছাড়াও নিম্নলিখিত উল্লেখিত ব্যাংক হিসাবেও সরাসরি সহায়তা প্রেরণ করতে পারবেন।
** উত্তরা ব্যাংক লিমিটেড, আজিমপুর শাখা, ঢাকা চলতি হিসাব নং- ১০৩২১২২০০০২১৬৭৪**
এছাড়াও ০১৬৭৬৬৭৫৪০৪ নাম্বারে যোগাযোগ করা হলে অফিস প্রতিনিধি প্রেরণের মাধ্যমে দান-অনুদান সংগ্রহ করা হয়।
মোঃ সাব্বির আহমেদ
সম্পাদক
কার্যনির্বাহী পরিষদ
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা
৪৮ আজিমপুর রোড, ঢাকা-১২০৫।
সলিমুল্লাহ এতিমখানা ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন নাম ছিল ইসলামিয়া এতিমখানা। এর প্রতিষ্ঠাতা ছিলে.....