Bangladesh Scouts, Dhaka District Sea

Bangladesh Scouts, Dhaka District Sea Bangladesh Scouts, Dhaka Dist. Sea

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা নৌ স্কাউট-এর অফিশিয়াল পেইজে আপনাকে স্বাগতম ।।
ঢাকা জেলার নৌ স্কাউট-এর বিভিন্ন কার্যক্রমের প্রতিচ্ছবি হবে আমাদের এই পেইজ ।।

রাঙা সূর্যের প্রথম আলোয় জেগে ওঠে বাংলার প্রাণ,পলাশ-শিমুলের অগ্নিরাগে রচিত হয় নতুন দিনের গান।সময়ের স্রোতে ধুয়ে যাক সকল ক্...
13/04/2026

রাঙা সূর্যের প্রথম আলোয় জেগে ওঠে বাংলার প্রাণ,
পলাশ-শিমুলের অগ্নিরাগে রচিত হয় নতুন দিনের গান।
সময়ের স্রোতে ধুয়ে যাক সকল ক্লান্তি ও গ্লানি,
বৈশাখ আসে আশার পাল তুলে জীবনের অভিযানে।

পহেলা বৈশাখ-
জীর্ণতার খাতা বন্ধ করে
নব স্বপ্নের প্রথম পৃষ্ঠা উন্মোচনের দিন।

যা হারিয়েছে, থাক না সময়ের অতলে বিলীন
যা আসছে, তাকে বরণ করি হৃদয়ের উন্মুক্ত প্রাঙ্গণে।

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼🍂

নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার।স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয়। এটি এক অনন্য জীবনদর্শন। এক আলোর দিশা, যা অন্ধকার...
08/04/2026

নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার।

স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয়। এটি এক অনন্য জীবনদর্শন। এক আলোর দিশা, যা অন্ধকার ভেদ করে মানুষকে গড়ে তোলে সত্যিকারের মানবিক সত্তায়।

"০৮ই এপ্রিল" গৌরব, ঐতিহ্য আর অটুট প্রতিজ্ঞার দিন।
বাংলাদেশ স্কাউটস দিবসে আসুন, হাতে হাত রেখে গড়ে তুলি সহমর্মিতা ও মানবতার এক সুন্দর সমাজ, যেখানে প্রতিটি হৃদয়ে জ্বলে উঠবে সেবার চিরন্তন প্রদীপ।

সবাইকে বাংলাদেশ স্কাউটস দিবসের আন্তরিক শুভেচ্ছা।

স্বাধীনতা—রক্তাক্ত প্রভাতের গর্ভে জন্ম নেওয়া এক অনির্বাণ শপথ, যেখানে বারুদের গন্ধে মিশে থাকে অমরত্বের অক্ষয় উচ্চারণ। বুল...
26/03/2026

স্বাধীনতা—রক্তাক্ত প্রভাতের গর্ভে জন্ম নেওয়া এক অনির্বাণ শপথ, যেখানে বারুদের গন্ধে মিশে থাকে অমরত্বের অক্ষয় উচ্চারণ। বুলেটের ঝঞ্ঝা পেরিয়ে উত্থিত এক লাল-সবুজ স্বপ্ন—বাংলাদেশ।

নতশিরে স্মরণ করি সেই অমর আত্মাদের, যাদের রক্তধারায় নির্মিত আমাদের স্বাধীন সত্তা। অশেষ শ্রদ্ধা সেই বীরদের প্রতি যাদের ত্যাগে আজ আমরা দাঁড়িয়ে স্বাধীন আকাশের নিচে।

"Eid Mubarak"🌙⚓From all members of Bangladesh Scouts, Dhaka District Sea.May this Eid inspire us to serve humanity with ...
20/03/2026

"Eid Mubarak"🌙⚓
From all members of Bangladesh Scouts, Dhaka District Sea.
May this Eid inspire us to serve humanity with greater passion and unity.⚜️✨

"A huge, heartfelt congratulations to our incredible leaders for the parchment of  their Wood Badge. 🪵✨​This achievement...
17/03/2026

"A huge, heartfelt congratulations to our incredible leaders for the parchment of their Wood Badge. 🪵✨

​This achievement is a beautiful reflection of your tireless dedication and the quiet hours you’ve spent shaping the future of our scouts movement. Your leadership doesn't just guide us, it inspires us to be better versions of ourselves every day. We are so proud to walk this path with you.

​With deep respect and admiration for:
⚜️Sharmin Zaman
⚜️Md. Sabbir Ahmed
⚜️Shanto Sheikh
⚜️Salman Bin Anwar

Bangladesh Scouts, Dhaka District Sea wishing you continued success in your scouting journey. ⚜️✨

পারদর্শিতা ব্যাজ কোর্স ও দক্ষতা অর্জন কোর্স  ২০২৬স্থান: নৌবাহিনী কলেজ ঢাকা।তারিখ: ১২-১৪ই মার্চ ২০২৬বাংলাদেশ স্কাউটস, ঢাক...
16/03/2026

পারদর্শিতা ব্যাজ কোর্স ও দক্ষতা অর্জন কোর্স ২০২৬
স্থান: নৌবাহিনী কলেজ ঢাকা।
তারিখ: ১২-১৪ই মার্চ ২০২৬

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা নৌ এর আয়োজনে গত ১২-১৪ই মার্চ ২০২৬ ইং, স্কাউট ও কাবদের জন্য অনুষ্ঠিত হয়েছে “পারদর্শিতা ব্যাজ” কোর্স এবং রোভারদের জন্য আয়োজন করা হয় "দক্ষতা অর্জন কোর্স"।
রোভারদের এই কোর্সে অন্তর্ভুক্ত ছিল "নৌবাহিনী সংগঠন কোর্স" এবং "শীপ নলেজ কোর্স" যেখানে অংশগ্রহণকারী রোভাররা নৌ-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পায়।
কোর্সটি দক্ষ ও অভিজ্ঞ লিডারদের তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
অংশগ্রহণকারী সকল সদস্যদের আন্তরিক অংশগ্রহণ ও আগ্রহ কোর্সটিকে আরও সফল করে তোলে।⚜️

Empowered women build a stronger future.Today we celebrate the courage, leadership, and dedication of women in Scouting⚜...
07/03/2026

Empowered women build a stronger future.
Today we celebrate the courage, leadership, and dedication of women in Scouting⚜️

Wishing them "Happy International Women’s Day" From Bangladesh Scouts, Dhaka District Sea ⚜️

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬তারিখ: ২১শে ফেব্রুয়ারি ২০২৬স্হান: কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যাল...
22/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬

তারিখ: ২১শে ফেব্রুয়ারি ২০২৬
স্হান: কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
“ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ”-এর আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সেবাদান এবং স্বেচ্ছাসেবী কর্মসূচিতে “ঢাকা জেলা নৌ রোভার”-এর ১০ জন চৌকস রোভার শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বনিষ্ঠ হয়ে কর্তব্য পালন করে।

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা নৌ, এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। 🇧🇩⚜️✨

"পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করবে।" -লর্ড ব্যাডেন পাওয়েল💬একজন মানুষের চিন্তা বদলে দিতে পা...
22/02/2026

"পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করবে।"
-লর্ড ব্যাডেন পাওয়েল💬

একজন মানুষের চিন্তা বদলে দিতে পারে প্রজন্ম। ব্যাডেন পাওয়েল তারই জীবন্ত উদাহরণ।

বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৯তম জন্মদিনে গভীর শ্রদ্ধা। তাঁর আদর্শে গড়ে উঠুক সেবাময় আগামী প্রজন্ম।⚜️✨

শহীদদের আত্মত্যাগে অর্জিত বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের পরিচয়।🇧🇩বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা নৌ-এর পক্ষ থেকে জানাই আন্তর...
20/02/2026

শহীদদের আত্মত্যাগে অর্জিত বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের পরিচয়।🇧🇩

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা নৌ-এর পক্ষ থেকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।⚜️✨

May this Ramadan bring faith, kindness, and unity to all.Ramadan Kareem 🌙✨
18/02/2026

May this Ramadan bring faith, kindness, and unity to all.

Ramadan Kareem 🌙✨

Address

BNS Haji Mohshin, Dhaka Cantonment
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts, Dhaka District Sea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Scouts, Dhaka District Sea:

Share