27/04/2026
“চীন বিষয়ক প্রবন্ধ আহ্বান”
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, “Ni Hao China Writing Award 2026” প্রতিযোগিতায় আয়োজক বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (ABCA) এর সঙ্গে সহযোগি আয়োজক হিসাবে আরও যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ও কনফুসিয়াস ইনস্টিটিউট, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, এবং বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (BCYSA)। মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত হয়েছে সিএমজি বাংলা।
নতুন শর্তাবলী:
এই প্রতিযোগিতায় চীনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি, উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে চীনা ভাষা ও সংস্কৃতি কোর্সে অধ্যয়নরত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন।
বিষয়:
১. চীনের শাসন ও উন্নয়ন মডেল
(চীনের রাজনৈতিক ব্যবস্থা, নীতিনির্ধারণ প্রক্রিয়া, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের কৌশল, অর্থনৈতিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, এবং অগ্রগতি।)
২. চীনের সাংস্কৃতিক পর্যটন ও প্রধান পর্যটন কেন্দ্রসমূহ
(চীনের ঐতিহ্য, সংস্কৃতি, ঐতিহাসিক স্থান এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য,প্রাকৃতিক সৌন্দর্য, এবং উৎসব।)
৩. চীনে পড়াশোনা বা বসবাসের ব্যক্তিগত অভিজ্ঞতা
( চীনে শিক্ষা গ্রহণ বা বসবাসের সময়কার বাস্তব অভিজ্ঞতা, শিক্ষাব্যবস্থা, ক্যাম্পাস জীবন, সংস্কৃতির ভিন্নতা, ভাষা, জীবনযাপন, আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা, এবং ব্যক্তিগত উন্নয়ন।)
পুরস্কার: নির্বাচিত বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার হুয়াওয়ে প্যাড, স্মার্টফোন এবং স্মার্টওয়াচ প্রদান করা হবে।
প্রবন্ধ পাঠাতে গুগল ফর্মটি পূরণ করুন: https://forms.gle/ioD1aeiC5d92i7mR9
বিঃদ্রঃ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে প্রতিযোগিতার নিয়মাবলী ভালোভাবে দেখে প্রবন্ধ জমা দেওয়ার অনুরোধ করা হলো।
অংশগ্রহণের সময়সীমা:
৬ এপ্রিল থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত
বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://abc-alumni.org/events/8
https://bcysa.org/notice-details/15/N%C7%90-H%C7%8Eo-China-Writing-Award-2026
যোগাযোগের জন্য:
📧 [email protected]
আয়োজক:
• বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস
• অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (ABCA)
সহযোগী আয়োজক:
• চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
• কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
• কনফুসিয়াস ইনস্টিটিউট, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়
• কনফুসিয়াস ইনস্টিটিউট, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়
• বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (BCYSA)
মিডিয়া পার্টনার: সিএমজি বাংলা
#অ্যাবকা #বিসিওয়াইএসএ