Catech Crushes & Confession

Directions

Catech Crushes & Confession Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Catech Crushes & Confession, Community Center, Dhaka.

“Write your secrets,feelings,crushes,thoughts about staying at Catech Crush & Confession”

পেইজটি সম্পূর্ণ মজার উদ্দেশ্যই তৈরি করা হয়েছে।কাউকে আঘাত করা বা কষ্ট দেওয়ার জন্য না। নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে কনফেশ করুন আর জানিয়ে দিন ইনবক্সে !

 #0031From : Same Batch To: Zunaida Islam(BSC 08 )তোমার মায়াবী দুটো নয়ন যেন আমার মনকে একেবারে নিয়ে যায়, সেই গভীর চোখ...
02/11/2025

#0031

From : Same Batch
To: Zunaida Islam
(BSC 08 )

তোমার মায়াবী দুটো নয়ন যেন আমার মনকে একেবারে নিয়ে যায়, সেই গভীর চোখের দৃষ্টিতে আমি হারিয়ে যাই। তোমার উজ্জ্বল কালো শাড়িতে আমি এতটাই মুগ্ধ হয়ে যাই যে চোখ ফেরানোর কথা ভুলে যাই। তোমার হাসি ফুলের মতো এত উজ্জ্বল আর মিষ্টি, দেখলেই মনে আলো জ্বলে ওঠে, যেন সব দুঃখ ভুলিয়ে দেয়। পার্কের সবুজ গাছপালার মাঝে ঝুলনায় দোল খেতে খেতে তোমাকে দেখেতে মনে হচ্ছে, এই মুহূর্তটা যেন চিরকাল থমকে থাকুক। তোমার এই সৌন্দর্য আর প্রাণবন্ত রূপ দেখে আমার হৃদয় ভরে গেছে |

আমার ইচ্ছা তোমাকে নিয়ে একটা কফি ডেটে যাব তোমার এই মুগ্ধ করা রূপ আর ফুলের মতো উজ্জ্বল হাসি নিয়ে একটা কফি শপে বসে গল্প করতে কত সুন্দর লাগবে ❤️

02/11/2025

Ai Tomra ki Crush khawa chere dile naki ?

 #0030 From : Ex Catechian To: Badhon (BSC 06 )তোমাকে দেখেছিলাম লাল শাড়িতে সেখান থেকে শুরু টা ,তুমি শাড়ি পরে খোলা চুলে ...
10/08/2025

#0030

From : Ex Catechian

To: Badhon
(BSC 06 )

তোমাকে দেখেছিলাম লাল শাড়িতে সেখান থেকে শুরু টা ,
তুমি শাড়ি পরে খোলা চুলে সামনে দাঁড়ালে
কখনোই কবিতা না লিখা আমিটাও
মনে মনে হয়ে উঠি পুরোদস্তুর কবি।
তোমাকে বনলতা ভাবলেই নিজেকে মনে হয় জীবনানন্দ!
যে কোনো সবুজ ঘাসের দেশ দেখলেই
মনে হয় তোমার চোখে দেখা দারুচিনি দ্বীপ।

আমি ক্লান্ত প্রাণ, তুমি সেই চোখ তোলা পাখির নীড়!
আমার নিরাসক্ত জীবনে, তুমি সেই আগ্রহ অধীর!
আমি সিংহল সমুদ্র, তুমি সেই নিশীথের অন্ধকার
ঘুরেফিরে আমি তাই তোমাতেই ফিরে আসি আবার।

যে কোনো ঘনীভূত অন্ধকার দেখলেই
মনে হয় তোমার খুলে রাখা চুল,
যখন তুমি হাসো পৃথিবীতে বসন্ত আসে
নদীর প্রবাহ বাড়ে, ফোটে সাতরঙা ফুল।

তুমি আয়োজনরত পান্ডুলিপি
আমি সেই নিভে যাওয়া ধ্যান,
যতবার আমি হই অচিন অন্ধকার,
ততবার তুমি হও মুখোমুখি বসিবার বনলতা সেন।

তোমার লাল শাড়ি পরা ছবি আমার কাছে নেই 🥺

 #0029From : Junior Batch To : Thamid Rohman Rakhin (BBA 06)কিভাবে শুরু করবো আমি বুঝতেসি না কিন্তু আমি জুনিয়র ব্যাচ থেক...
10/08/2025

#0029

From : Junior Batch

To : Thamid Rohman Rakhin
(BBA 06)

কিভাবে শুরু করবো আমি বুঝতেসি না কিন্তু আমি জুনিয়র ব্যাচ থেকে বলছি। প্রথম প্রথম আপনার সঙ্গে কথা বলে খুব ই ভদ্র লোক ভাবসিলাম। প্রথম দেখায় moye moye হয়ে হয়ে গেসিলাম তারপর টুরু লাব এ হাবুডুবু খেয়ে আপনার আইডি খুঁজে বের করে request দিতে যেয়ে দেখি আপনিই সেশ্রার মতো আগেই request দিয়ে বসে আসেন। এরপর accept করলাম। মনের কথা কিভাবে বলবো শুরু কিভাবে করবো কথা বুঝতেসিলাম না। আমার মনে হয় আপনার gf আসে কয়েকটা কারণ সারাদিন ই দেখি আপনি মেয়ে দের সাথেই ঘনিষ্ঠ হয়ে ছবি আপলোড দেন। আর আমার অনেক jealousy হতো। খাঁটি বাংলায় হিংসে জলে পুড়ে ছারখার হয়ে যেতাম 🤬 এতো মেয়েদের সঙ্গে গায়ে ঘেশার কি আছে🤬 তুরু লাভ সব ই ঠিক আসিল কিন্তু এই ছবি টাই আমার লাবের কাল হয়ে দাঁড়ায় 🙂 আগেই বলে রাখি আমি আপনার সব নেন্টা ছবি zoom করে চুম্বন করতাম (gym এর পিক)কিন্ত zoom করে বগলের এই হাল দেখে সেইদিন চুম্বন তো দূরের কথা বমি করতে করতেই রাত পার করলাম🙂 যাক আমাকে না ছুঁয়েই তুমি আমার বমি বমি হওয়ার কারন হতে পেরেছো 🤮
জানতাম ভালোবাসা অন্ধ হয় কিন্তু এতটা অন্ধ হয়ে গেছিলাম বগলের হাল দেখে আমার ভালোবাসার ভুত ছুটে গেছে। আমার কি দোষ ছিল আমি তো শুধু ই ভালোবেসেছিলাম। আর যাই করো এইভাবে পিক টা দেয়া তোমার ঠিক হয় নাই🙂 আর দুইদিন পর পর যে মেয়েরা তোমাকে confession দেয় তাদের কে বলতে চাই, আপুরা তোমাদের কি খেয়ে দেয়ে কাজ নাই? তোমরা কিভাবে খাইস্টা বেডা রে confession দেও? তোমাদের কি সরম করে না গো আপুরা?😭

মোরাল অফ দা স্টোরি : আমার crush এর দিকে তোরা কেউ নজর ডিবি না🤬 বগলের হাল যেমন ই হোক ওয় আমার ই থাকবো🙂🙃

 #0028 From: Someone you know 😉 To: Taimia Qureshi ( BSC Batch 7th )আপনাকে নিয়ে এভাবে মনের ভাব প্রকাশ করতে হবে তা আশা কর...
22/01/2025

#0028

From: Someone you know 😉

To: Taimia Qureshi
( BSC Batch 7th )

আপনাকে নিয়ে এভাবে মনের ভাব প্রকাশ করতে হবে তা আশা করি নি। হয়তো আমাদের ভাগ্যে ডাকঘরের ব্যবহার আর হয়ে উঠলো না। তাই এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের অনুভূতি প্রকাশ করতে হলো।

হুমায়ূন আহমেদ বলেছিলেন,
"মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে।"

আমার ভালোবাসা আমার মাঝেই শুধু বেড়ে চলেছে, আর রাগানোর সুযোগটাই পেলাম না।" শুধু দূর থেকে আপনার ওই অসম্ভব সুন্দর হাসি দেখে যাওয়া ছাড়া কিছুই নেই আমার কপালে।হয়তো এভাবেই কেটে যাবে পুরোটা সময়।আপনাকে না বলা কথাগুলো হয়তো আর বলাই হবে না , হবে না ছুঁয়ে দেখা আপনার ওই চিবুক।
তবুও দূর থেকেই ভালোবেসে যাবো।

ইতি
আপনার পরিচিত কেউ।

 #0027 From: A stranger ( Senior)To: Fahmida Akter Badhon( BBA Batch 8th )প্রিয়  বাঁধন ,আমি আপনাকে ভালবাসি বলতে চাই না। ...
22/01/2025

#0027

From: A stranger ( Senior)

To: Fahmida Akter Badhon
( BBA Batch 8th )

প্রিয় বাঁধন ,

আমি আপনাকে ভালবাসি বলতে চাই না। চলার পথে কত কিছুই তো ভালো লাগে। যেমন ধরেন, চাঁপা ফুল ফোটার শব্দহীন গন্ধ অথবা বসন্তোৎবের সময়ে শালবীথিতে শালফুলের দৃশ্যমান গন্ধ কিংবা মধু পূর্ণিমা রাতের মধু মলতী এবং রজনীগন্ধার মনোহরনকারী গন্ধ কার না ভাল লাগে, সকলেরই তাতে সমান ভাগ, সমান খুশি। সে কোনো বিশেষ কারো নয়।

এই যে নিঃশর্ত ভাবে আপনার সব কিছুই আমার ভাললাগে, এটাকে কি বলা যায়, ভালবাসা? লোকে যদি এটাকে ভালবাসা কয়, তাহলে আপনাকে আমি ভালোইবাসি।

ভাললাগা আর ভালবাসা খুব কাছাকাছি। ভাললাগাতে অনুভুতি থাকে না কিন্তু ভালবাসাতে আবেগ অনুভুতির প্রয়োজন হয়। ভাললাগাতে হারানোর কিছু নেই ভালবাসাতে হারানোর অনেক কিছু থাকে। ভাললাগাতে প্রেম থাকেনা কিন্তু প্রেম ছাড়া ভালবাসা কল্পনাতীত।

তাই তো আবারও নির্লজ্জতার সাথে বলছি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।

হ্যাঁ জানি, সময় হয়তো ফুরিয়ে আসবে।হয়তোবা এরপরে আপনার জীবনে আমার অস্তিত্বই থাকবে না।তবুও আরণ্যক বসুর ভাষায় বলতে চাই,

"পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?

বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধ্যে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?

এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?"

মনে থাকবে তো ?

ইতি

🙂🙂

 #0026From: someone you know 😉 To: Fahiza Hakim Chaity( BBA Batch 7th )তোমার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে গেছে। তোমাকে ছ...
03/12/2024

#0026

From: someone you know 😉

To: Fahiza Hakim Chaity
( BBA Batch 7th )

তোমার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে গেছে। তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। তুমি আমার স্বপ্নের পরী । তোমার জন্য এ কলিজা আমি উজাড় করে দিতে পারি। তোমাকে দেখা মাত্রই আমার হৃদয় শিহরিত হয়ে যায়। কিন্তু তোমায় কিছু বলতে পারি না। ভালোবাসা একটা মনের ব্যাপার। আমি তোমাকে বুঝতে চাই শুনতে চাই। কতবার তোমার সাথে দেখা হয়ছে কিন্তু কিছু বলে উঠতে পারি নাই। তোমার উপমা তুমি। তুমি আমার মন ভালো করা বৃষ্টি বর্ষাকালের আমেজ তুমি , ফুলের সুবাস তুমি। তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। একটা ডায়েরি করছি যাতে তোমাকে নিয়ে কিছু লিখতে পারি। তোমার জন্য আমি সব করতে পারি সব । আমাকে তুমি পছন্দ করে না কারণ চেহারা তো ভালো না কিন্তু এতে আমার কি দোষ । আমি তোমার সাথে সারা জীবন এর বন্ধুত্ব এবং ভালোবাসার বন্ধন চাই । ভালোবাসা যার আছে সেই বন্ধু।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Catech Crushes & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share