17/09/2026
সমাজ কল্যাণ ও উন্নয়ণ সংস্থার উদ্যোগে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণ সম্পন্নকারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও চাকরির জন্য প্রস্তুত করার লক্ষ্যে bdjobs.com এর সহযোগীতায় সমাজ কল্যাণ ও উন্নয়ণ সংস্থার উখিয়া অফিসে একটি ক্যারিয়ার সেশন আয়োজন করা হয়।
উক্ত ক্যারিয়ার সেশনে প্রশিক্ষণার্থী ও সার্টিফিকেট অর্জনকারীদের বর্তমান চাকরির বাজার, কর্মক্ষেত্রের চাহিদা এবং বাস্তবভিত্তিক ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। পাশাপাশি চাকরির বাজারে একজন দক্ষ ও যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা অর্জন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এবং আকর্ষণীয় CV (Curriculum Vitae) প্রস্তুতের কৌশল, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা সঠিকভাবে CV-তে উপস্থাপনের পদ্ধতি, চাকরির Interview-এর জন্য প্রস্তুতি, আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর প্রদান, যোগাযোগ দক্ষতা, আচরণ ও উপস্থাপনা কৌশলসহ উপযুক্ত চাকরির বিজ্ঞপ্তি খোঁজা, অনলাইনে আবেদন করার পদ্ধতি এবং প্রার্থীর প্রোফাইল আপডেট ও তথ্য সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে ব্যবহারিক নির্দেশনা দেওয়া হয়।
সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা বিশ্বাস করে, কারিগরি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণার্থী ও সার্টিফিকেট অর্জনকারীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে আয়োজিত এই ক্যারিয়ার সেশনটি অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী ছিল। এ ধরনের ক্যারিয়ারভিত্তিক সেশন নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের চাকরির বাজারে প্রবেশের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
'
'
'