20/05/2026
ঈদ আনন্দ ভাগাভাগি
ঈদ উপহার – ঈদ উল আযহা ২০২৬
আলহামদুলিল্লাহ।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আমাদের “ঈদ উপহার” কার্যক্রমের বুকিং সম্পন্ন হয়েছে। নির্ধারিত ফর্মে আবেদনকারী ব্যাচমেট বন্ধুদের মাঝে ধাপে ধাপে — আবেদনক্রম ও প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই সাপেক্ষে — ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে কুরিয়ারে।
আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সীমাবদ্ধতার কারণে প্রতি বছরের মতো এবারও ছোট পরিসরে এই উদ্যোগ পরিচালনা করতে হচ্ছে। তারপরও ভালোবাসা, দায়িত্ববোধ ও সহমর্মিতার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন কিছু পরিবারের ঈদের আনন্দে সামান্য হলেও অংশীদার হতে পারি।
এটি শুধু একটি উপহার নয়—
এটি আমাদের সবার ভালোবাসা, বন্ধুত্ব, মানবিকতা ও একসাথে পাশে দাঁড়ানোর এক আন্তরিক প্রয়াস। আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া যায়।
এবারের ঈদ উপহার প্যাকেজে থাকছে:
* চাল (সুগন্ধি চিনিগুঁড়া পোলাও চাল) – ২ কেজি
* সেমাই – ১ প্যাকেট
* চিনি – ১ কেজি
* গুঁড়ো দুধ – ২০০ গ্রাম
* ভোজ্য তেল – ১ লিটার
* মসুর ডাল – ১ কেজি
* গরম মশলা – ছোট প্যাকেটে (এলাচ, দারুচিনি ও লবঙ্গ)
* কিশমিশ ও বাদাম – ১০০ গ্রাম
* নুডুলস – ১ প্যাকেট (ফ্যামিলি প্যাক)
* লবণ – ৫০০ গ্রাম
* সরিষার তেল – ২৫০ গ্রাম
ফান্ড সংকটের মাঝেও এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে কিছু স্বপ্নবাজ, মানবিক ও সহমর্মী মানুষের আন্তরিক সহযোগিতা ও সদিচ্ছার কারণে।
আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ও প্রিয় বন্ধুদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া।
আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি—
যেন ঈদের আনন্দ কোনো ঘরে অপূর্ণ না থাকে।
এই আয়োজনে কেউ অনুদান দিয়ে পাশে থাকতে চাইলে প্রেরণ করুন:
আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর হিসাব সমূহঃ
১। বিকাশ নাম্বার- 01406 002000 মার্চেন্ট (Payment)
২। নগদ নাম্বার- 01406 002000 মার্চেন্ট (Payment)
৩। রকেট নাম্বার- 4288, Amrai Kingbadanti Foundation (Pay Bill- Biller Code)
৪। ব্যাংক হিসাব-
A/C Name- Amrai Kingbadanti Foundation
A/C Number- 084 2201 000000083
Bank- United Commercial Bank Limited
Branch- Dhanmondi.
Routing Number- 245261183
আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন
SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী)
মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে।