Krishibid Foundation for Humanity - KFH

Krishibid Foundation for Humanity - KFH Krishibid Foundation for Humanity is a non-profit and non-political private organization. No. : 191.110.0021873
Acc. No. : 20501910203255601
Acc.

We were established on October 17, 2020, to take part in the humanitarian program to fulfill our duty as human beings. কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) একটি অলাভজনক এবং অ-রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষ হিসাবে আমাদের দায়িত্ব পালনের জন্য, মানবিক কর্মসূচিতে অংশ নিতে ২০২০ সালের ১লা অক্টোবর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে।

কেএফএইচ পরিবারে যোগদানের জন্য https://kfhbd.org/get_involved এই লি

ংকে ক্লিক করুন। ​

প্রাতিষ্ঠানিক অনুদান নয়, কিছু মহৎপ্রাণ ব্যক্তি টাকা দেন এই কাজে। মাসিক কিংবা এককালীন অনুদান দিয়ে আপনিও দায়িত্ব নিতে পারেন কিংবা স্বেচ্ছাশ্রম দিতে পারেন আমাদের সাথে।

অনুদান দেয়ার আগে ও পরে আমাদের পেজে ম্যাসেজ করে কনফার্ম করার অনুরোধ থাকলো।

অনুদান পাঠানোর মাধ্যমঃ

💰 নগদ (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস)

Merchant Account : 01797877499

💰 বিকাশ (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস)

Personal Account : 01937775511

রেফারেন্স এ ' আপনার নাম ' লিখবেন

💰 ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড

Acc. Title: Krishibid Foundation for Humanity
Routing No. : 090271094
SWIFT Code : DBBLBDDH
Dutch Bangla Bank Ltd. Bijayngar Branch, Dhaka.

💰 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

Acc. Title : Krishibid Foundation for Humanity
Routing No. : 125263193
Swift Code : ibblbddh191
Islami Bank Bangladesh Ltd. Mohakhali Branch, Dhaka.

আমার, আপনার, আমাদের একটু ইচ্ছে ও সাহায্যই পারে আমাদের চারপাশকে সুন্দর করতে।

ধন্যবাদ, টিম কেএফএইচ।

02/04/2026

sdacsdvswdvsfv

🌿একজন মায়ের স্বপ্ন…একটি পরিবারের সংগ্রাম…আর একটু সহায়তায় বদলে যেতে পারে পুরো ভবিষ্যৎ ❤️শামিমা আক্তার—একজন সাধারণ গৃহিণী,...
30/03/2026

🌿
একজন মায়ের স্বপ্ন…
একটি পরিবারের সংগ্রাম…
আর একটু সহায়তায় বদলে যেতে পারে পুরো ভবিষ্যৎ ❤️

শামিমা আক্তার—একজন সাধারণ গৃহিণী,
দুই সন্তানের মা।
তার স্বামী ভ্যান চালিয়ে যা আয় করেন,
তা দিয়ে কোনোভাবে সংসার চলে,
কিন্তু স্বপ্নগুলো থেকে যায় অপূর্ণ…

তবুও থেমে থাকেননি শামিমা।
অন্যের বাসায় কাজ করেন,
নিজের হাতে টুকটাক কাজ করেন—
কারণ তিনি জানেন,
সংগ্রাম মানেই হাল না ছাড়া।

তার ছিল একটাই স্বপ্ন—
👉 যদি একটা সুযোগ পেতাম,
নিজের কিছু করতে পারতাম…

সেই স্বপ্নকে সম্মান জানিয়ে
কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি
এবং একজন সহৃদয় ভাইয়ের সহযোগিতায়
তাকে একটি শাহিওয়াল জাতের বকনা গরু প্রদান করা হয়েছে।

এই গরুটি শুধু একটি সম্পদ নয়—
এটি তার আত্মনির্ভরতার প্রথম ধাপ,
তার সন্তানের ভবিষ্যতের আশার আলো ✨

আপনার সামান্য সহযোগিতাও
কারও জীবনে এমনই পরিবর্তন আনতে পারে।

চলুন,
একসাথে মানুষের পাশে দাঁড়াই…
একটি স্বপ্নকে বাস্তব করি 🤝

30/03/2026

অসহায় রোকশানা আক্তারের মাথার ওপর একটি নিরাপদ ছাদ: পাশে ‘কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি’

মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি নিরাপদ আশ্রয় অন্যতম। নোয়াখালীর কবিরহাট উপজেলার রোকশানা আক্তার এক নিদারুণ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সৎ সন্তানদের কারণে শ্বশুরবাড়িতে ঠাঁই না হওয়ায় তিনি বর্তমানে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেখানেও থাকার মতো একটি নিজস্ব ঘরের অভাব ছিল প্রকট।

তার এই অসহায়ত্বের কথা জানতে পেরে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (KFH) এর যাকাত ফান্ড ২০২৫ থেকে তাকে ঘর নির্মাণের জন্য ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের আগামীর পথ চলার প্রেরণা। আসুন, আমরা যে যার অবস্থান থেকে এভাবেই অবহেলিত ও নিরুপায় মানুষের পাশে দাঁড়াই।

#মানবতা #নিরাপদআশ্রয়

30/03/2026

🌿অসুস্থ জহির উদ্দিনের পাশে 'কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি🌿

মানুষ মানুষের জন্য—এই লক্ষ্যেই আমাদের পথচলা। নোয়াখালীর কবিরহাটের ইলেকট্রেশিয়ান জহির উদ্দিন ভাই বর্তমানে ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন। মূত্রথলির টিউমার অপারেশনের পর এখন জাতীয় ক্যান্সার হাসপাতালে ডা. এ টি এম কামরুল হাসান এর তত্ত্বাবধানে তার কেমোথেরাপি চলছে।

অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (KFH)। ফাউন্ডেশনের যাকাত ফান্ড-২০২৫ থেকে তাকে ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি আগের চেয়ে অনেক ভালো ও সুস্থ বোধ করছেন।

জহির উদ্দিন ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য আপনাদের সকলের দোয়া কামনা করছি। আর্তমানবতার সেবায় আমরা এভাবেই পাশে থাকতে চাই।

#মানবতা

একটা স্বপ্ন… খুব ছোট, কিন্তু খুব মূল্যবান।জামালপুরের সরিষাবাড়ি গ্রামের বাচ্চু মিয়ার নিজের বলতে কিছুই নেই। না কোনো জমি, ন...
29/03/2026

একটা স্বপ্ন… খুব ছোট, কিন্তু খুব মূল্যবান।

জামালপুরের সরিষাবাড়ি গ্রামের বাচ্চু মিয়ার নিজের বলতে কিছুই নেই। না কোনো জমি, না কোনো ভিটা। অন্যের জমিতে ছোট্ট একটা ঘর তুলে ৩ মেয়ে আর বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কোনোমতে দিন কাটাচ্ছিলেন।

জীবনটা ছিল শুধু সংগ্রামের আরেক নাম।
অন্যের জমিতে কাজ করা, গরু বর্গা নিয়ে পালন করা—কষ্ট করেও যেন কষ্টের শেষ ছিল না। তবুও হাল ছাড়েননি তিনি। কারণ তার চোখে ছিল একটা স্বপ্ন—একদিন নিজের একটা গরু হবে।

২০২৪ সালে সেই স্বপ্নের কথাই তিনি জানালেন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির কাছে।

আমরা বিশ্বাস করি—যাকাত শুধু সহায়তা নয়, এটি হতে পারে কারও জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি মাধ্যম।
সেই বিশ্বাস থেকেই যাকাত কার্যক্রমের আওতায় বাচ্চু মিয়াকে ৩০,০০০ টাকা প্রদান করা হয়।

আর তারপর…
একটি ছোট্ট স্বপ্ন বাস্তব হলো।

নিজের গরু কেনার পর বাচ্চু মিয়ার চোখে যে আনন্দ, যে স্বস্তি—তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি আর তার স্ত্রী মিলে কঠোর পরিশ্রম করছেন। ধীরে ধীরে তাদের সংসারে ফিরছে স্বচ্ছলতা, ফিরছে নতুন আশার আলো।

আপনাদের যাকাত, আপনাদের সহযোগিতাই এমন অসংখ্য স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে।
আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

আসুন, আমরা একসাথে আরও কিছু বাচ্চু মিয়ার জীবনে আলো জ্বালাই।

মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন, সহজ করুন এবং এতে বারাকাহ দান করুন।
আমীন।

17/03/2026

মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো আসল মানবতা ❤️

কিছু গল্প আছে, যেগুলো শুধু বলা যায় না… অনুভব করতে হয়।
কিছু হাত আছে, যেগুলো নিঃশব্দে এগিয়ে আসে কোনো স্বার্থ ছাড়া।

কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির প্রতিটি উদ্যোগ,
প্রতিটি সহায়তা —
একটি করে জীবনের গল্প।

যাকাত থেকে শুরু করে চিকিৎসা সহায়তা,
কোরবানির খাবার বিতরণ থেকে শিক্ষা বৃত্তি
সবকিছুর পেছনে আছে একটাই শক্তি
👉 মানুষের জন্য ভালোবাসা।

এই পথচলা একার নয়, এটা আমাদের সবার।

আপনিও হতে পারেন এই মানবিক যাত্রার অংশ —
একটি ছোট সহযোগিতাই বদলে দিতে পারে কারও পুরো জীবন।

চলুন,
মানুষের জন্য কিছু করি…
মানবতার পথে একসাথে হাঁটি 🤝

21/02/2026

যাকাত সহায়তায় ঘুরে দাঁড়ানোর গল্প-১

মাহাবুবা খাতুন পেশায় একজন গৃহীনি ছিলো। তার স্বামী দিনমজুর। তার স্বামীর একার রেজগারে সংসার চলতো। একদিন ইটের ভাটায় কাজ করতে গিয়ে একটি দুর্ঘটনার স্বীকার হয়। তখন থেকে তেমন কোন কাজ করতে পারতো না। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি রোজগার করতে না পেরে প্রায়শই মাহাবুবাকে খেয়ে না খেয়ে সংসার চালাতে হতো।

তারপর স্থানীয় এক কারখানায় মাহাবুবা ব্যাগ তৈরির কাজ শিখে কিন্তু একটি সেলাইমেশিনের অভাবে ঠিকমত রোজগার করতে পারছিলো না। তার এই অদম্য ইচ্ছে কে সন্মান জানিয়ে বিগত একবছর আগে Krishibid Foundation For Humanity এর সহায়তা একটি ইলেকট্রিক সেলাইমেশিন কিনে দেই। আলহামদুলিল্লাহ মাহাবুবা এই একবছরে সেলাইমেশিন চালিয়ে সংসারের টুকিটাকি জিনিস কেনার পাশাপাশি জমানো সঞ্চয় দিয়ে একটি ছাগল কিনেছিলো সেই ছাগল এখন তিনটি ছাগলে রুপান্তরিত হয়েছে।

এই কাজে সার্বিক সহায়তা করে আমাদের সেচ্ছাসেবক Md Morshedul Haque. ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার এই মহতী কাজে সময় দেবার জন্য।

অসহায় মানুষের কষ্ট ঘোচাতে এগিয়ে আসুন আমাদের সাথে। আপনার যাকাতের সম্পূর্ণ কিংবা আংশিক অর্থ দান করুন কেএফএইচ যাকাত ফান্ডে।
📌যাকাত পাঠানোর একাউন্ড সংক্রান্ত তথ্য:
ব্যাংক ট্রান্সফার:
🔹 ব্যাংক: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
🔹 অ্যাকাউন্ট নম্বর: 1911100021873
🔹 ব্যাংক: ইসলামী ব্যাংক পিএলসি
🔹 অ্যাকাউন্ট নম্বর: 20501910203255601
📌 মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস:
🔹 বিকাশ (পেমেন্ট): 01550079895
🔹 নগদ (ডোনেশন): 01797877499

আপনার প্রদত্ত যাকাত একটি পরিবারকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে পারে। আসুন, একসঙ্গে মানবতার সেবায় এগিয়ে আসি।

ধন্যবাদান্তে,
যাকাত ফান্ড সংগ্রহ ও বিতরণ কমিটি - ২০২৬
কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ), ঢাকা
যোগাযোগঃ 01716-428299

19/02/2026

আপনার যাকাতে হোক একটি পরিবার স্বাবলম্বী।

যাকাতে লুঙ্গি, গামছা, শাড়ি কিংবা নগদ ২/১ হাজার টাকা দান কাউকে সাবলম্বী কিংবা দারিদ্রতা ঘোচাতে পারবে কি? কিংবা কারো কোন বড় উপকারে আসবে কি?

কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ) দশের যাকাত একসাথে করে কিছু মানুষের দারিদ্রতা ঘোচাতে উদ্যোগ গ্রহণ করছে।
অসহায়, দরীদ্র মানুষের মাঝে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, গাভী, ছাগল, কৃষি কাজ, ক্ষুদ্র ব্যবসা এমন নানান কর্মকান্ডে যাকাতের অর্থ প্রদান করে তাদের দারিদ্রতা দূর করতে সহায়তা করা হবে।

অসহায় মানুষের কষ্ট ঘোচাতে এগিয়ে আসুন আমাদের সাথে। আপনার যাকাতের সম্পূর্ণ কিংবা আংশিক অর্থ দান করুন কেএফএইচ যাকাত ফান্ডে।

📌যাকাত পাঠানোর একাউন্ড সংক্রান্ত তথ্য:
ব্যাংক ট্রান্সফার:
🔹 ব্যাংক: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
🔹 অ্যাকাউন্ট নম্বর: 1911100021873

🔹 ব্যাংক: ইসলামী ব্যাংক পিএলসি
🔹 অ্যাকাউন্ট নম্বর: 20501910203255601

📌 মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস:
🔹 বিকাশ (পেমেন্ট): 01550079895
🔹 নগদ (ডোনেশন): 01797877499

আপনার প্রদত্ত যাকাত একটি পরিবারকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে পারে। আসুন, একসঙ্গে মানবতার সেবায় এগিয়ে আসি।

ধন্যবাদান্তে,
যাকাত ফান্ড সংগ্রহ ও বিতরণ কমিটি - ২০২৫
কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ), ঢাকা
যোগাযোগঃ 01716-428299

30/03/2025

সম্মানিত সদস্যবৃন্দ, শুভাকাঙ্খী ও অংশীজন
আসসালামু আলাইকুম
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক আপনাদের জীবনজুড়ে।
ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে
কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে
মুহাম্মদ সামছুল ইসলাম

Address

Dhaka

Telephone

+8801716428299

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishibid Foundation for Humanity - KFH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Krishibid Foundation for Humanity - KFH:

Share