Bangladesh Institute of Labour Studies-BILS

Bangladesh Institute of Labour Studies-BILS Labour Rights organisation & only labour institute of the country. Dialogues: BILS organises workshops, seminars and dialogues etc.

BILS activities cover Training, Education, Publication, Research, Advocacy, Dialogue, Seminar, Workshop, Information Service, Exchange Programme and other services in the trade union and labour market sector. Training: BILS organises training and education programmes for capacity building of trade unions with a view to prepare them as effective actors in reaching out more and more general workers

and TU members with the information and knowledge on issues related to workers basic human rights. bringing people together from different sections of the society, including politicians, economists, civil society members, professionals and experts from related fields to integrate them in workers issues and to build opinion and raise voice on the issues. Research and Studies: To assist the trade unions with time worthy and precise arguments in favour of their campaign and advocacies BILS carries out studies and researches on various workers, trade union and labour market issues. Impact of Globalisation on Working People, Ogranisational Mapping in Selected Sectors, Occupational Safety and Health, Status of Minimum Wage are among the major researches of BILS. Information Sharing: BILS shares information related to workers and trade union issues with trade unions, researchers, journalists and academicians with a view to keep them updated with the present status of world of work. BILS library and Documentation Center and the Web-page (www.bilsbd.org) are the main sources of information for them. Moreover, BILS regular publications like journal named 'Labour' and magazine named 'Labour News', various campaign materials like posters, brochures, handbooks, leaflets are major sources of information.

১২ই জুন, বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। এবারের প্রতিপাদ্য "শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি", এই প্রতিপাদ্...
11/06/2026

১২ই জুন, বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। এবারের প্রতিপাদ্য "শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি", এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস এর কর্মকর্তাবৃন্দ একাত্মতা প্রকাশ করছেন শিশু শ্রমের সম্পূর্ণ অবসানের লক্ষ্যে।

একটি সভ্য ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রধান শর্তই হলো প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। কর্মক্ষেত্রে শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম কেবল তাদের ভবিষ্যৎকেই অন্ধকারের দিকে ঠেলে দেয় না, বরং দেশের সামগ্রিক উন্নয়নকে ব্যাহত করে।

ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড (International Labour Standards) বাস্তবায়নে বিলস শুরু থেকেই দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আসুন, আজ এই বিশেষ দিনে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—কোনো শিশুকে আর শ্রমে নয়, প্রতিটি শিশুকে পাঠশালায় পাঠাবো।

"শিশু শ্রম রুখবো, শিশুদের ভবিষ্যৎ গড়বো।"

চট্টগ্রামে যুব ট্রেড ইউনিয়ন নেতাদের জন্য হংকং কনভেনশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত—————————————————বাংলাদেশ ইনস্টিটিউট অব লে...
09/06/2026

চট্টগ্রামে যুব ট্রেড ইউনিয়ন নেতাদের জন্য হংকং কনভেনশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
—————————————————
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ -বিলস এর উদ্যোগে গত ৮ জুন চট্টগ্রামে যুব ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “হংকং কনভেনশন মানদণ্ড: জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিলস এলআরএসসি সেন্টার কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ. এম. নাজিম উদ্দিন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হংকং কনভেনশন বিষয়ক বিশেষজ্ঞ ড. শফিকুল ইসলাম আজিজ।
প্রশিক্ষণে হংকং কনভেনশনের বিভিন্ন মানদণ্ড, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়নের মনোনীত ২২ জন যুব ট্রেড ইউনিয়ন নেতা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।

গত ২১ মে ২০২৬, বৃহস্পতিবার বিলস সেমিনার হলে একটি সেফগার্ডিং কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিলস এর নির্বাহ...
08/06/2026

গত ২১ মে ২০২৬, বৃহস্পতিবার বিলস সেমিনার হলে একটি সেফগার্ডিং কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। লাউডেস ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় বিলস এর কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন। কর্মশালায় সেফগার্ডিং নীতির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সেফগার্ডিং, শিশু সুরক্ষা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক নীতিমালা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধি এবং নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নতুন সদস্যদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনার গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিষ্ঠানের নীতিমালা ও কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদানের ওপর জোর দেওয়া হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়। নীতিমালার কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব প্রয়োগ (Practice) নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নেতৃত্বের গুণাবলি ও কার্যকর ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করা হয়। কর্মকর্তাদের অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধে ILO Convention 190-এর গুরুত্ব তুলে ধরা হয়। কনভেনশনটির মূল বিষয়বস্তু ও বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। কর্মক্ষেত্রে মানসিক হয়রানির বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করা হয়। অভিযোগ (Complaint) দাখিলের প্রক্রিয়া এবং প্রতিকার ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

জলবায়ু সংকট শ্রম, স্বাস্থ্য ও অর্থনীতির বড় চ্যালেঞ্জ: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন...
08/06/2026

জলবায়ু সংকট শ্রম, স্বাস্থ্য ও অর্থনীতির বড় চ্যালেঞ্জ: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ এর গোলটেবিলে বক্তারা
----------------------------------------------------------------------
ঢাকা, ৮ জুন ২০২৬: ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন প্রোগ্রামের সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ “জলবায়ু সংকট ও কাজের ভবিষ্যৎ: টেকসই ও ন্যায্য বাংলাদেশের পথে যাত্রা” শীর্ষক একটি গোলটেবিল আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশের নির্বাহী সমন্বয়ক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। আলোচনায় অংশ নেন ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ এর সদস্যবৃন্দ, জাতীয় ও খাত ভিত্তিক ট্রেড ইউনিয়ন নেতৃত্ব, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধি, পরিবেশ অধিকার আন্দোলনের নেতৃত্ব, যুব এবং নারী ট্রেড ইউনিয়ন নেতৃত্ববৃন্দ।
আলোচনার শুরুতে বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর রাইসুল ইসলাম খান বলেন, জলবায়ু সংকট এখন কেবল পরিবেশগত নয়, এটি শ্রম, জনস্বাস্থ্য এবং জাতীয় অর্থনীতির জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। আলোচনায় উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)-এর প্রোগ্রাম অফিসার মোঃ জুবায়ের আলম। উপস্থাপনায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের বাংলাদেশ ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। ২০২৬ সালেও দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের উপরে অবস্থান করছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) সতর্ক করেছে যে জুন-আগস্ট ২০২৬ সময়ে এল নিনো পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ, যা দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও চরম আবহাওয়ার ঝুঁকি আরও বাড়াবে।
আরো উল্লেখ করা হয়, চরম তাপমাত্রা, বিদ্যুৎ সংকট এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে শ্রমজীবী মানুষ ভয়াবহ কর্মপরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন। শ্রমিকদের মধ্যে পানিশূন্যতা, হিটস্ট্রোক, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে পড়া ও কিডনি জটিলতার মতো স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। গবেষণায় দেখা গেছে, তাপজনিত স্বাস্থ্যঝুঁকির কারণে বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ কোটি কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং এর ফলে প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা দেশের জিডিপির প্রায় ০.৪ শতাংশ।
আলোচনায় আরও জানানো হয়, কার্যকর অভিযোজন ব্যবস্থা গ্রহণ না করা হলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশসহ আঞ্চলিক তৈরি পোশাক খাতে প্রায় ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় ক্ষতি এবং প্রায় ১০ লাখ সম্ভাব্য কর্মসংস্থান হারানোর ঝুঁকি রয়েছে।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, “বাংলাদেশের শিল্পনীতিতে শুধু উৎপাদনের পরিমাণকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু শ্রমিকদের জলবায়ু অভিযোজন পরিকল্পনায় কার্যত উপেক্ষা করা হচ্ছে।” ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারপারসন কুতুবউদ্দিন আহমেদ বলেন, “প্রকৃতির সঙ্গে লড়াই করা যাবে না। প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতি তার প্রতিশোধ নেবেই।” জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিশেষজ্ঞ ফারজানা ইয়াসমিন বলেন, “মানুষ, মুনাফা এবং পৃথিবী—এই তিনটি বিষয়ের মধ্যে আমাদের অর্থনৈতিক কাঠামো দীর্ঘদিন ধরে শুধু মুনাফাকেই অগ্রাধিকার দিয়েছে। এখন টেকসই উন্নয়ন আর বিলাসিতা নয়, এটি অস্তিত্ব রক্ষার প্রয়োজন।”
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, “বাংলাদেশে প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু সিসাজনিত বুদ্ধিবিকাশ সমস্যায় ভুগছে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ এখনিই প্রয়োজন।” বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির কল্পনা আক্তার বলেন, “বৈশ্বিক ব্র্যান্ডগুলো একদিকে ‘গ্রিন ফ্যাক্টরি’র কথা বলে, অন্যদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করে না। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে।” জাস্ট এনার্জি ট্রাঞ্জিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট) এর ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, “নীতিনির্ধারকেরা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকলে কার্যকর রূপান্তর সম্ভব নয়। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে কৃষিজমির পরিবর্তে অনাবাদি, কম ব্যবহারযোগ্য বা অবক্ষয়িত জমিকে অগ্রাধিকার দিতে হবে।”
সভাপতির বক্তব্যে সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, প্রতি বছর বৈশ্বিক স্লোগান দেওয়া হলেও শ্রমজীবী মানুষের বাস্তব জীবনে তার প্রতিফলন খুব কম দেখা যায়। তিনি শ্রমিকদের কষ্ট ও সংকটকে অগ্রাধিকার দিয়ে সামাজিক নিরাপত্তা, জলবায়ু-সহনশীল আবাসন এবং নিরাপদ গণপরিবহনকে যৌথ দরকষাকষি চুক্তির অংশ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু ফোরামে শ্রমিকদের সুস্পষ্ট দাবি তুলে ধরা, সমন্বিত যৌথ পজিশন পেপার প্রণয়ন এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী ও অঞ্চলসমূহকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা জরুরি।
আলোচনায় বক্তারা কর্মক্ষেত্রে বাধ্যতামূলক তাপ সুরক্ষা আইন প্রণয়ন, নগর সবুজায়ন ও জলাধার পুনরুদ্ধার, জলবায়ু-সংবেদনশীল সামাজিক সুরক্ষা কর্মসূচি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরো বলেন, ক্রমবর্ধমান তাপপ্রবাহ এখন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন ও মানবাধিকার চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সমন্বিত ও কার্যকর নীতিগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ জলবায়ু-সহনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্য উন্নয়নের একটি বৈশ্বিক উদাহরণ স্থাপন করতে পারে।

Climate Crisis Now a Major Policy Challenge for Labour, Public Health, and the Economy: Speakers at the Roundtable Discussion Organized by the National Alliance for Just Transition Bangladesh (NAJTB) on the Occasion of World Environment Day
----------------------------------------------------------------------
Dhaka, 8 June 2026: On the occasion of World Environment Day 2026, the National Alliance for Just Transition Bangladesh (NAJTB), in collaboration with the Sustainable Manufacturing and Environmental Pollution (SMEP) Program, organized a roundtable discussion titled “Climate Crisis and the Future of Work: Journey Towards a Sustainable and Just Bangladesh” at the Tofazzal Hossain Manik Miah Hall of the National Press Club.
The session was chaired by Syed Sultan Uddin Ahmmed, Executive Coordinator of the National Alliance for Just Transition Bangladesh. The discussion brought together members of the National Alliance for Just Transition Bangladesh (NAJTB), leaders of national and sectoral trade unions, representatives from civil society organizations, environmental rights activists, as well as youth and women trade union leaders.
At the beginning of the discussion, Raisul Islam Khan, Program Director of the Bangladesh Labour Foundation, stated that the climate crisis is no longer only an environmental issue; it is now creating serious risks for labour, public health, and the national economy. Md Zubaer Alam, Program Officer of the Bangladesh Labour Foundation (BLF), delivered the keynote presentation. The presentation highlighted that Bangladesh experienced one of the longest and most severe heatwaves in its history in 2024, with temperatures exceeding 43 degrees Celsius in different parts of the country. In 2026 as well, temperatures in most regions of the country have remained above 39 degrees Celsius. The World Meteorological Organization (WMO) has warned that there is an 80 percent probability of El Niño conditions during June–August 2026, which could further intensify prolonged heatwaves and extreme weather events.
The presentation further noted that extreme temperatures, electricity shortages, and unplanned urbanization are forcing working people to operate in highly hazardous working conditions. Workers are increasingly facing dehydration, heatstroke, dizziness, fainting, and kidney-related complications. Studies show that heat-related health risks are causing Bangladesh to lose nearly 250 million working hours annually, resulting in an estimated economic loss of around USD 1.78 billion, equivalent to approximately 0.4 percent of the country’s GDP.
The discussion also highlighted that without effective adaptation measures, Bangladesh and the regional ready-made garment sector could face export losses of nearly USD 65 billion and the loss of around one million potential jobs by 2030.
Nurul Amin, Joint Convenor of the Sramik Karmachari Oikya Parishad (SKOP), stated, “Bangladesh’s industrial policy focuses mainly on production targets, while workers are effectively excluded from climate adaptation planning.” Kutubuddin Ahmed, Chairperson of IndustriALL Bangladesh Council (IBC), remarked, “Nature cannot be fought against. If we go against nature, nature will inevitably take its revenge.” Climate change and environmental expert Farzana Yasmin stated, “Among People, Profit, and Planet, our economic system has long prioritized only profit. Sustainable development is no longer a luxury; it is essential for survival.”
Sohanur Rahman, Executive Coordinator of YouthNet Global, said, “Nearly 36 million children in Bangladesh are suffering from lead-related cognitive development problems. To ensure climate justice, integrated and inclusive actions are urgently needed.” Kalpona Akter of the Bangladesh Center for Workers Solidarity stated, “Global brands talk about ‘green factories’ on one hand, while failing to ensure minimum wages for workers on the other. This double standard must end.” Abul Kalam Azad, Manager of the Just Energy Transition Network Bangladesh (JETNET), said, “Effective transformation is impossible if policymakers remain disconnected from reality while sitting in air-conditioned rooms. Bureaucratic barriers to renewable energy projects must be removed. Particularly for solar power projects, priority should be given to fallow, low-use, or degraded land instead of agricultural land.”
In his concluding remarks, Syed Sultan Uddin Ahmmed stated that although global slogans are announced every year, very little reflection of those commitments is seen in the real lives of working people. He called for prioritizing workers’ suffering and vulnerabilities by incorporating social protection, climate-resilient housing, and safe public transportation into collective bargaining agreements. He further emphasized the importance of raising clear labour demands at global climate forums, developing coordinated joint position papers, and specifically identifying climate-vulnerable communities and regions.
The speakers stressed the need for mandatory workplace heat protection laws, urban greening and restoration of water bodies, climate-sensitive social protection programs, increased investment in renewable energy, and stronger public health awareness initiatives. They also noted that the growing frequency of heatwaves has become one of Bangladesh’s most pressing development and human rights challenges. Through coordinated and effective policy measures, Bangladesh can become a global example of climate-resilient, inclusive, and just development.

𝗠𝗲𝗲𝘁 𝘁𝗵𝗲 𝗙𝗲𝗹𝗹𝗼𝘄𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗟𝗮𝗯𝗼𝘂𝗿 𝗝𝘂𝘀𝘁𝗶𝗰𝗲 𝗙𝗲𝗹𝗹𝗼𝘄𝘀𝗵𝗶𝗽 𝟮𝟬𝟮𝟲.Coming from diverse academic backgrounds and experiences, these y...
08/06/2026

𝗠𝗲𝗲𝘁 𝘁𝗵𝗲 𝗙𝗲𝗹𝗹𝗼𝘄𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗟𝗮𝗯𝗼𝘂𝗿 𝗝𝘂𝘀𝘁𝗶𝗰𝗲 𝗙𝗲𝗹𝗹𝗼𝘄𝘀𝗵𝗶𝗽 𝟮𝟬𝟮𝟲.

Coming from diverse academic backgrounds and experiences, these young changemakers share a common commitment to learning, research, social justice, and workers' rights. Over the next three months, they will engage with labour issues, interact with workers and labour rights advocates, and strengthen their knowledge and skills to contribute to a more just world of worker rights.

As they begin this journey, we are sharing some of their reflections, aspirations, and motivations in their own words.

Today, 7 June 2026, marks the official launch of the Labour Justice Fellowship 2026.Jointly organized by Bangladesh Inst...
07/06/2026

Today, 7 June 2026, marks the official launch of the Labour Justice Fellowship 2026.

Jointly organized by Bangladesh Institute of Labour Studies-BILS, Safety and Rights Society (SRS), Karmojibi Nari (KN) and iSocial , the fellowship brings together a new generation of young leaders committed to labour rights, social justice, and decent work.

Over the next three months, Fellows will engage in organizational placements, learning sessions, research activities, field visits, and direct interactions with workers, trade union leaders, labour rights advocates, and researchers. Through this journey, they will strengthen their values, commitment, knowledge, and skills to contribute to a workers' rights-centric just society.

We welcome the first cohort of Labour Justice Fellows and wish them success in their learning, research, and advocacy journey.

চট্টগ্রামে জাহাজভাঙা শিল্পে যুব নেতৃত্ব  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত========================================জাহাজভাঙা শি...
06/06/2026

চট্টগ্রামে জাহাজভাঙা শিল্পে যুব নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
========================================
জাহাজভাঙা শিল্পে দক্ষ ও সচেতন যুব নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে গত ৩ জুন ২০২৬ তারিখে চট্টগ্রামের হোটেল এশিয়ান এসআর-এ দিনব্যাপী “জাহাজভাঙা শিল্পঃ জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক এবং শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত এবং প্রশিক্ষনের উদ্দেশ্য বর্ননা করে বক্তব্য দেন বিলস এলআরএসসি সেন্টার কোর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন।

কর্মশালায় “জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিধিমালা, ২০১১” এবং “জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন, ২০১৮” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক তথ্যকেন্দ্রের কো-অর্ডিনেটর ফজলুল কবির মিন্টু। এছাড়া আইএলও গাইডলাইন এবং বাসেল কনভেনশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ড. শফিকুল আজিজ।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন জাতীয় ফেডারেশনের মোট ২২ জন যুব ট্রেড ইউনিয়ন নেতা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জাহাজভাঙা শিল্পের জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা, শ্রমিক অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং পরিবেশগত মানদণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। এ বছরের প্রতিপাদ্য- ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’
05/06/2026

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। এ বছরের প্রতিপাদ্য- ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’

28/05/2026
A virtual meeting of Bangladeshi trade union and civil society leaders with eminent trade union leader as well as Prime ...
26/05/2026

A virtual meeting of Bangladeshi trade union and civil society leaders with eminent trade union leader as well as Prime Minister’s Political Advisor Nazrul Islam Khan was held yesterday, 26 May 2026 evening. Nazrul Islam Khan is now undergoing treatment in Singapore. His current health condition, as well as key strategic initiatives to further strengthening the labour movement were discussed in the meeting.

Despite being arranged at very short notice, the meeting was attended by several senior leaders, including Adv. Shamsur Rahman Shimul Biswas, MP; Syed Sultan Uddin Ahmmed, ED, BILS; Anwar Hoassain, President, BJSD; Abul Kalam Azad, Joint General Secretary, Bangladesh Trade Union Centre; Razequzzaman Ratan, President, Socialist Labour Front; Ahsan Habib Bulbul, General Secretary, Socialist Labour Front; Rafiqul Islam, Finance Secretary, BILS; Kohinoor Mahmood, Director, BILS; and Nazma Yesmin, Director, BILS—reflecting the collective concern and unity.
The leaders had a meaningful discussion regarding the present status of the labour movement and the need to regain its united strength for the advancement of workers’ causes. Nazrul Islam Khan suggested developing a strategic plan and arranging a discussion once he is back.

As many of us are aware, Nazrul Islam Khan is currently undergoing medical treatment in Singapore and is expected to spend the upcoming Eid there due to health considerations. Despite this situation, he warmly exchanged Eid greetings with everyone, reflecting his continued commitment and connection with all.

Let us keep Nazrul Islam Khan in our thoughts and prayers for a speedy recovery, while reaffirming our collective dedication to the cause we stand for.

Address

House: 8/A/KHA (4th Floor), Razzak Villa, Road 13, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 09:30 - 17:30
Tuesday 09:30 - 17:30
Wednesday 09:30 - 17:30
Thursday 09:30 - 17:30
Sunday 09:30 - 17:30

Telephone

+880241020280

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Institute of Labour Studies-BILS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Institute of Labour Studies-BILS:

Share