90's Club Limited : রেজিস্ট্রেশন নম্বর: C-167058/2020
90's Club গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং নিবন্ধিত ক্লাব। উপরন্তু, 90's Club ই বাংলাদেশের এসএসসি ১৯৯০ সহপাঠীদের প্রথম এবং একমাত্র স্বেচ্ছাসেবী সামাজিক ক্লাব। ২৭ ডিসেম্বর, ২০২০ ইং তারিখে যথযথ কর্তৃপক্ষের কাছ থেকে, 90's Club Limited, Bangladesh নামে আনুষ্ঠানিকভাবে অনুমোদনপ্রাপ্ত হয়।
1. এক নজরে 90's ক্লাব (At a glance)
পূর্ন
নাম: 90'S ক্লাব লিমিটেড (90's Club Limited)
সংক্ষিপ্ত নাম: 90s Club
প্রস্তাৰক: লিপন জাহিদ
নিবন্ধন নম্বর: C-167058/2020
নিবন্ধনের তারিখ: ২৭ ডিসেম্বর ২০২০
নিবন্ধন কর্তৃপক্ষ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বানিজ্য মন্ত্রনালয়ের আওতায়- জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মস বাংলাদেশ দ্বারা নিবন্ধিত।
কোম্পানির ধরন: লিমিটেড কোম্পানি
প্রতিষ্ঠাতা সদস্য: এসএসসি ১৯৯০ ব্যাচের ১১ জন বন্ধু
অবস্থান: ঢাকা, বাংলাদেশ নিবন্ধিত ঠিকানা: বাড়ি-৩৩, রোড-০৫, সেক্টর ১১, উত্তরা, ঢাকা ১২৩০, বাংলাদেশ।
2. 90's ক্লাব গঠনের ইতিকথা (Behind the formation)
সহপাঠীদের নিয়ে নিবন্ধিত সংস্থার প্রয়োজনীয়তা অনেকের মাঝেই ছিলো। অবশেষে, বন্ধু ওসমান গণির উত্তরা অফিসে দীর্ঘ আলোচনার পর, এসএসসি ১৯৯০ এর সমমনা বন্ধুদের জন্য ক্লাব গঠনের রূপরেখা চূড়ান্ত করা হয়। প্রথম বৈঠকে উপস্থিত (সাজ্জাদ, লিপন, জিসান, জুলফিকার ও ওসমান) পাঁচজনের সর্বসম্মতিতেই নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়। বিভিন্ন নাম যাচাই-বাছাই সাপেক্ষে ২০ জন বন্ধুর খসড়া তালিকা চূড়ান্ত করা হয়। পরবর্তিতে, কিছু বন্ধু নিবন্ধন নথি জমা দিতে ব্যর্থ হলে, ১১ জনের তথ্যনিবন্ধন কর্তৃপক্ষের নিকট দাখিল হয়।
3. 90's ক্লাব নামকরণ যেভাবে (Naming ethics)
অনেক নামের ভীড়ে 90's Club নামটি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে বেছে নেওয়া হয়েছিল। তিনটি নাম প্রস্তাব করা হয়। নামগুলো হলো-
1) Club 90 Limited: প্রস্তাবক- সাজ্জাদ রহমান খান
2) 90's Friends Club Limited: প্রস্তাবক- জিসান আহমেদ
3) 90's Club Limited: প্রস্তাবক- লিপন জাহিদ
প্রস্তাবিত নামগুলো বিচার বিশ্লেষণের পর, উপস্থিত সদস্যদের ভোটে সার্বজনীন চেতনায় Lipon Jahid প্রস্তাবিত "90's Club" নামটি নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে, সর্বসম্মতভাবে এই নামটি অনুমোদন করা হয় এবং নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়।
4. 90's ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য (Founder Members)
প্রতিষ্ঠাতা সদস্য:
১. সাজ্জাদ রহমান খান
২. .মোঃ ওসমান গনি
৩. নেছার উদ্দিন জিসান
৪. মোঃ জাহেদুল ইসলাম
৫. মোঃ জুলফিকার আলী
৬. মোহাম্মদ সাইদুর রহমান
৭. মোঃ রুহুল কুদ্দুস
৮. রাজু আহমেদ
৯. হারুন অর রশিদ
১০. মোহাম্মদ এমরান
১১. রাশেদ আহমেদ
এই ১১ জনের বাইরে আর কাউকে প্রতিষ্ঠাতা সদস্যপদ দেওয়া হবে না। সকল প্রতিষ্ঠাতা সদস্যের সমন্বয়ে Board of Members গঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা সদস্যগণ এই ক্লাবের আজীবন ও সন্মানীত সদস্য।
5. কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ (Executive Committee)
বোর্ড অব মেম্বার্সদের প্রত্যক্ষ ভোটে কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্যগণ :
১. সাজ্জাদ রহমান খান- সভাপতি
২. মোঃ জাহেদুল ইসলাম- সহ সভাপতি
৩. হারুন অর রশিদ- সহ সভাপতি
৪. মোহাম্মদ সাইদুর রহমান- সাধারণ সম্পাদক
৫. মোহাম্মদ এমরান- যুগ্ন সাধারণ সম্পাদক
৬. .মোঃ ওসমান গনি- সাংগঠনিক সম্পাদক
৭. নেছার উদ্দিন জিসান- কোষাধক্ষ ও অর্থ সম্পাদক
৮. মোঃ জুলফিকার আলী- আইন ও প্রশাসন সম্পাদক
৯. মোঃ রুহুল কুদ্দুস- সমাজকল্যান সম্পাদক
১০. রাশেদ আহমেদ- প্রচার ও প্রকাশনা সম্পাদক
১১. রাজু আহমেদ- মঞ্চ ও সাংস্কৃতিক সম্পাদক
6. 90's ক্লাবের সদস্য ক্যাটেগরী (Members Categories)
90's CLub Limited এর গঠনতন্ত্রের অনুচ্ছেদে উল্লিখিত শর্তাবলী ও ইসি সদস্য বোর্ড কর্তৃক প্রণীত বিধিমালা অনুযায়ী এবং কার্যনির্বাহী কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নোক্ত ক্যাটাগরিতে নতুন সদস্য যুক্ত করা হবে:
১. প্রতিষ্ঠাতা সদস্য, ২. দাতা সদস্য, ৩. স্পন্সর সদস্য
৪. আজীবন সদস্য, ৫. স্থায়ী সদস্য, ৬. প্লাটিনাম সদস্য
৭. গোল্ড সদস্য, ৮. সিলভার সদস্য, ৯. কর্পোরেট সদস্য
১০. সাধারণ সদস্য, ১১. কূটনীতিক এবং NRB সদস্য
নতুন সদস্যদের মাসিক চাঁদা ও অন্যান্য সাবস্ক্রিপশন ক্লাবের ইসি বোর্ড কর্তৃক নির্ধারিত হবে....
7. 90's ক্লাবের ফেসবুক গ্ৰুপ যাদের জন্য (For Whom)
যারা নিবন্ধিত 90's ক্লাব সম্পর্কে জানতে ইচ্ছুক, যারা ক্লাবটির শুভাকাঙ্ক্ষী, যারা ক্লাবটির অগ্রযাত্রায় পথনির্দেশক, যারা ক্লাবের ঘোষিতব্য ক্যাটাগরীতে সদস্য হতে ইচ্ছুক, তাদেরকে 90's Club Limited® এর ফেসবুক গ্রুপ ও পেইজে স্বাগতম।
90's ক্লাবটি নিবন্ধিত সামাজিক সংগঠন, কোনো কর্পোরেট সংস্থা নয়। তাই কোনো একক ব্যক্তির ইচ্ছা আর স্বপ্ন বাস্তবায়নে যেমন প্রতিষ্ঠিত হয় নাই। তেমনি, একজন একক ব্যক্তির আবেগ, অনুভূতি, অনিচ্ছা দ্বারা পরিচালিত ও সুযোগ নেই। গণতান্ত্রিকমনা বন্ধুদের বৃহত্তর ঐক্য গঠনে স্বাগতম...
8. নিবন্ধিত ক্লাবটির সর্বশেষ অবস্থা (Latest Status)
যেহেতু 90’s Club Limited এর গঠনতন্ত্রের নির্দেশনা অনুযায়ী Board of Members এর অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়,
যেহেতু 90’s Club Limited এর Board of Members সদস্যদের ক্যাটাগরী অনুযায়ী সুযোগ সুবিধা ও ফি চুড়ান্ত করেনি,
যেহেতু 90’s Club Limited এর নামে বর্তমানে কোন ব্যাংকে জয়েন্ট একাউন্টস খোলা হয়নি.
সেহেতু আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ এবং ক্লাবের নামে ব্যক্তিগত পর্যায়ে কোন প্রকার আর্থিক লেনদেনের দায় দায়িত্ব "90’s Club Limited" তথা ক্লাবের Board of Members বহন করবে না।