পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব, অমর একুশে হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব, অমর একুশে হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব, অমর একুশে হল, ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল পরিবেশ ক্লাব- সম্পূর্ণ স্বাধীন, সামাজিক একটি সংগঠন।

অমর একুশে হলের শিক্ষার্থীরা সাইকেল সুসজ্জিতভাবে রাখার জন্য সাইকেল স্ট্যান্ড বৃদ্ধির দাবি জানান। এরই প্রেক্ষিতে, অমর একুশ...
20/03/2025

অমর একুশে হলের শিক্ষার্থীরা সাইকেল সুসজ্জিতভাবে রাখার জন্য সাইকেল স্ট্যান্ড বৃদ্ধির দাবি জানান। এরই প্রেক্ষিতে, অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের সর্বশেষ এক্সিকিউটিভ মিটিংয়ে আমরা এ বিষয়ে আমাদের সম্মানিত প্রোভোস্ট প্রফেসর Ishtiaque Syed স্যারের দৃষ্টি আকর্ষণ করি। স্যার আমাদের আশ্বস্ত করেন যে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তারই ধারাবাহিকতায়, আজ স্যারের ব্যক্তিগত উদ্যোগে নতুন দুটি সাইকেল স্ট্যান্ড নির্মাণের জন্য মাপজোখ সম্পন্ন করা হয়েছে। এটি হলের শিক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের আন্তরিকতার প্রতিফলন এবং একটি শৃঙ্খলাপূর্ণ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ২৬ অক্ট...
26/10/2024

অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ২৬ অক্টোবর, ২০২৪ সকাল ১০.০০ ঘটিকায় অমর একুশে হলে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে অগ্নি নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ক্লাস নেন একেএম শামসুজ্জোহা, উপ সহকারী পরিচালক, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফয়সালুর রাহমান, উপ সহকারী পরিচালক, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মো: আশেক আল মারুফ, স্টেশন অফিসার, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ক্লাশ শেষে তাঁরা অমর একুশে হল প্রাঙ্গণে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি হাতেকলমে প্রশিক্ষণ দেন। এছাড়াও অমর একুশে হলের মাননীয় প্রভোস্ট ড. ইশতিয়াক এম. সৈয়দ স্যারের উদোগে ও অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের ব্যবস্থাপনায় ৫০ জন শিক্ষার্থীকে ৫০ টি শোভাবর্ধক চারাগাছ প্রদান করা হয়। পরবর্তীতে আরও শিক্ষার্থী যাতে এ উদ্যোগের আওতায় আসতে পারেন তার বব্যস্থা গ্রহন করা হবে। উক্ত অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে সফলমন্ডিত করেছেন অমর একুশে হলের মাননীয় প্রভোস্ট Ishtiaque Syed স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন অমর একুশে হলের আবাসিক শিক্ষক ড. আশফাকুল খন্দকার মুইদ স্যার।

অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ২৬ অক্ট...
24/10/2024

অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ২৬ অক্টোবর, ২০২৪ সকাল ১০.০০ ঘটিকায় অমর একুশে হলে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। হল সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য জানানো যাচ্ছে।

অমর একুশে হলের মাননীয় প্রভোস্ট Ishtiaque Syed স্যারের নির্দেশনায় অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যো...
21/08/2024

অমর একুশে হলের মাননীয় প্রভোস্ট Ishtiaque Syed স্যারের নির্দেশনায় অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে হল ও হল সংলগ্ন এলাকায় ডেঙ্গু জ্বর সচেতনতা বিষয়ক ব্যানার টানানো হয়।

অমর একুশে হলের মাননীয় প্রভোস্ট Dr. Ishtiaque Syed  স্যারের নেতৃত্বে অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব হল ...
20/08/2024

অমর একুশে হলের মাননীয় প্রভোস্ট Dr. Ishtiaque Syed স্যারের নেতৃত্বে অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব হল ও হল সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অমর একুশে হলের আবাসিক শিক্ষক ড. খন্দকার আসফাকুল মুইদ ও ড. মীর শরিফুল ইসলাম। কার্যক্রম এর অংশ হিসেবে হলের সাইকেল স্টান্ড থেকে পুরাতন সাইকেল অপসারণ করা হয়, হল গেটে আবর্জনা পরিষ্কার করা হয় ও হলের সামনের দোকানীদের হলের সামনের রাস্তা পরিষ্কার রাখার জন্য সতর্ক করা হয়। হল সংলগ্ন ফুটপাতে অবস্থানকৃত মাদকাসক্ত ও ভবঘুরেদের উচ্ছেদ করা হয়। অমর একুশে হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের এ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Address

Amar Ekushey Hall, Dhaka University
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব, অমর একুশে হল, ঢাকা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share