Globalmates

Globalmates মানুষের সেবা করার জন্য আমরা ManobSheba.com ওয়?

ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ পূর্ণগঠিত(প্রেস বিজ্ঞপ্তি)ই-কমার্স উদ্যোক্তাদের বাণিজ্য সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাং...
14/03/2024

ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ পূর্ণগঠিত
(প্রেস বিজ্ঞপ্তি)
ই-কমার্স উদ্যোক্তাদের বাণিজ্য সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ পূর্ণগঠিত হয়েছে। সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান পরিচালক সৈয়দা আম্বারিন রেজা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুগ্ন সম্পাদক নাসিমা আক্তার নিশা এবং যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিচালক খন্দকার তাসফিন আলম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল এখন থেকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই প্রক্রিয়ায় মোঃ আব্দুল ওয়াহেদ তমাল সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলে পদটি শূণ্য হয়ে যায় পরে তিনি এবং যুগ্ন সম্পাদক নাসিম আক্তার নিশার নাম সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করলে অন্যান্য সদস্যদের সমর্থনের মাধ্যমে সভাপতি নতুন সাধারণ সম্পাদক নির্বাচন করেন। নবগঠিত কমিটিতে অন্যান্যরাও একইভাবে নির্বাচিত হন। সদস্য সাবেক সাধারণ সম্পাদককে বোর্ড অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করারও প্রস্তাব করা হয়। সভাপতি শমী কায়সার ও অর্থ সম্পাদক আসিফ আহনাফসহ অন্যান্য পরিচালকগণ অপরিবর্তিত রয়েছেন।
১৩ মার্চ ২০২৪ বিকেল ০৫টায় ই-ক্যাব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক সভায় বিধি মোতাবেক ও আনষ্ঠানিকভাবে এই নির্বাচন ও পদবন্টন সম্পন্ন হয়। শীর্ষপদে পূণর্গঠনের পূর্বে পদধারীগণ স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেন এবং শূণ্য হয়ে যাওয়া পদে প্রস্তাব, সমর্থন, নির্বাহী পরিষদ সদস্যদের ভোটাভোটির ও সভাপতির অনুমোদনের মধ্য দিয়ে নতুন করে দায়িত্ব বন্টন করা হয়।
ই-ক্যাবের বিগত জরুরী সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সৃষ্টপদের নির্বাচন এ সংক্রান্ত শূণ্যপদ পূরণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জরুরী সাধারণ সভার সিদ্ধান্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে ইতোমধ্যে ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ৯ জন থেকে বর্ধিত হয়ে ১১ জন হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ও বাণিজ্য সংগঠন বিধি অনুসারে মনোনীত পরিচালকদ্বয় ছিলেন খন্দকার তাসফিন আলম ও অর্নব মোস্তফা। বর্তমান কমিটিতে অন্যান্য পরিচালকেরা হলেন সাইদ রহমান, শাহরিয়ার হাসান ও ইলমুল হক সজিব।
চলতি বছর যথাসময়ে এসোসিয়েশন এর দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১১ জনের পরিচালনা পরিষদ নির্বাচিত হবে যা বিগত নির্বাচনে ০৯ জনের ছিল। বর্তমানে প্রায় ২ হাজার ৬শত ই-কমার্স এই এসোসিয়েশন এর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

ধন্যবাদান্তে
জাহাঙ্গীর আলম শোভন
নির্বাহী পরিচালক, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)

গত ০৪ ই ফেব্রুয়ারী ও আজ ২ দফায় Humanitarian Society for People of Bangladesh  ও মানবসেবা সেল (ই-ক্যাব) এর যৌথ উদ্যোগে শী...
05/02/2024

গত ০৪ ই ফেব্রুয়ারী ও আজ ২ দফায় Humanitarian Society for People of Bangladesh ও মানবসেবা সেল (ই-ক্যাব) এর যৌথ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও হিউম্যানেরেটিয়ান সোসাইটি ফর পিপল অব বাংলাদেশ এর সভাপতি জনাব ইকরামুল হক টিটু মহোদয় ও এইচপিপিবি এর সাধারন সম্পাদক ও মানবসেবা সেল,(ই-ক্যাব) এর চেয়ারম্যান এম এ ওয়ারেছ বাবুর সৌজন্যে চর ঈশ্বরদিয়া ও চর নিলক্ষিয়ার ছিন্নমূল মানুষের মাঝে ২৫০ টি কম্বল বিতরণ করা হয় ধারাবাহিক ভাবে।।

হিউম্যানিটেরিয়ান সোসাইটি ফর পিপল অব বাংলাদেশ এর সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু মহোদয় ওমানব...
04/02/2024

হিউম্যানিটেরিয়ান সোসাইটি ফর পিপল অব বাংলাদেশ এর সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু মহোদয় ও

মানবসেবা সেল, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর চেয়ারম্যান ও হিউম্যানেরিটিয়ান সোসাইটি ফর পিপল অব বাংলাদেশ (এইচপিপিবি) এর সাধারণ সম্পাদক এম এ ওয়ারেছ বাবুর সৌজন্যে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।।
Humanitarian Society for People of Bangladesh
Travel with Wares Babu

আসুন পাশে দাড়াই, শীতে বিপর্যয়ে পড়া আমাদের ভাই/বোনদের পাশে.....যে কোন বিপর্যয়ে আমাদের বসে থাকার নজির নেই,আমরা সম্মিলিত ভা...
29/01/2024

আসুন পাশে দাড়াই, শীতে বিপর্যয়ে পড়া আমাদের ভাই/বোনদের পাশে.....

যে কোন বিপর্যয়ে আমাদের বসে থাকার নজির নেই,আমরা সম্মিলিত ভাবে যে কোন সংকটে একসাথে সবাই লড়েছি,বিপর্যয় কাটিয়ে তুলতে পেরেছি।

তীব্র শীত থেকে নিন্ম আয়ের/ সুবিধা বঞ্চিতদের পাশে দাড়াতে আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় উদ্যোগ নিয়েছে
মানবসেবা সেল,ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)

মানবিক কাজে সংযুক্ত থাকতে সহায়তা পাঠাতে পারেন-

Bank Account Information-
Account Name- e-Commerce Association of Bangladesh (e-Cab)
Account Number- 1547203687885001
Brac Bank, Dhanmondi Branch

Phone No- 01770069215

কিংবা যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন-
এম এ ওয়ারেছ বাবু
চেয়ারম্যান
মানবসেবা সেল
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)
01768486466
আমাদের কার্যক্রম গুলো জানতে করুন-
www.manobsheba.com

আসুন সম্মিলিত হয়ে পাশে দাড়াই........

11/01/2024

প্রকৃত ভালোবাসার এই দুর্মূল্যের বাজারে একটা উদাহরণ-

গত দুই দিন যাবত ভাবছি তাহলে এই ম্যাটারিয়ালিষ্টিক দুনিয়াতে এখনো এমন স্ত্রী আছে?
আমার সিকিউরিটি এসে বললো দোতলার ভাড়াটিয়া ছেলেটা আপনার সাথে কথা বলতে চায়।
আসতে বললাম, এসে বললো তার পরিবারের একটা সমস্যা, তার চাচা চাচী দোতলায় বছর খানেক থাকতে চায় উত্তরের রুমটায়।
বললাম বিষয় কি? বললো তার চাচার দুইটা কিডনিই খারাপ হয়ে গেছে এখন প্রতি স্থাপন করতে হবে ইন্ডিয়ায় গিয়েছে তের লাখ লাগবে তাই চলে আসছে এখানে অনেক কমে করাতে পারবে। যেহেতু বাড়ি পাবনা তাই ঢাকা বাসা ভাড়া নিয়ে থাকতে হলে অনেক টাকা খরচ হবে তাই আমার এখানে এক রুমে রেখে চিকিৎসা করাবে, আমি রাজি হয়ে গেলাম।

জিজ্ঞেস করলাম কিডনি প্রতিস্থাপন করতে কিডনির ডোনার পেয়েছ? সে বলল আমার চাচি দিবে, সারাদিন বার বার মনে পড়লো বিষয়টা, বাসায় আমার ওয়াইফকে দোতলার ভদ্রমহিলার ঘটনাটা বললাম, তার পর বললাম আমার কিডনি দরকার হলে দিতে পারবে? দেখলাম চুপ হয়ে গেল, একচান্সে বলতে পারলো না, তোমার কিডনি লাগলে অবশ্যই আমি দিব।
আমার মনে হলো এই আল্লাহর বান্দি গ্রেট মহিলার, তাই তার সাথে দেখা করে দোয়া নিতে গেলাম এবং কিছু উদাহরণ দিলাম, আমার প্রিয় নাসিমা আক্তার নিশা ওমেন ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট, সে তার বাবাকে অনেক বছর আগে কিডনি দিয়েছে, আলহামদুলিল্লাহ সে সুস্থ এবং ভালো আছে। আরো দুই একটা উদাহরণ দিয়েছি, তার মনোবল বাড়ানোর জন্য, এবং তার এই খাশ নিয়ত, তার এই কোরবানি জান্নাতে যাবার উছিলা হয়ে যেতে পারে, আমি দোয়া করি আল্লাহ তায়ালা যেন ওনাদের স্বামী স্ত্রীকে সুস্থ করে পাবনা ফিরে যাবার তৌফিক দান করেন।
দেশে সত্যি ভালো মানুষ কমে গেছে।
আল্লাহ তায়ালা আমাদেরকেও এই ভাবে বাবা-মায়ের, স্বামী-স্ত্রী, ভাই-বোন, ছেলে-মেয়ের জন্য কোরবানি করার তৌফিক দান করুন, আমীন।

আমরা এগিয়ে আসি মানবতার খাতিরে
06/08/2023

আমরা এগিয়ে আসি
মানবতার খাতিরে

কোরবানীর জন্য আমরা মানবসেবা থেকে একটি উদ্যোগ নিচে চাচ্ছি,,তিনটি জোন থেকে ঢাকা উত্তর ও দক্ষিন জোন এবং চিটাগাং জোনে কোরবান...
23/06/2023

কোরবানীর জন্য আমরা মানবসেবা থেকে একটি উদ্যোগ নিচে চাচ্ছি,,তিনটি জোন থেকে ঢাকা উত্তর ও দক্ষিন জোন এবং চিটাগাং জোনে কোরবানীর ব্যবস্থা করতে চাচ্ছি
যেন অসহায় কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি ,,
আপনাদের মতামত জানতে চাই ….

মানবতার সেবায় আমরা

Rupa Ahmed
Member Secretary
Manobsheba

মানবসেবা  কর্তৃক আয়োজিত গতবছর ও এ বছরের কিছু কার্যক্রম নিয়ে এবং আগামির কিছু পরিকল্পনা নিয়ে আজ রাত ৯ টায় লাইভে আসবো আমি  ...
17/05/2023

মানবসেবা কর্তৃক আয়োজিত গতবছর ও এ বছরের কিছু কার্যক্রম নিয়ে এবং আগামির কিছু পরিকল্পনা নিয়ে আজ রাত ৯ টায় লাইভে আসবো

আমি

রূপা আহমেদ
মেম্বার সেক্রেটারী মানবসেবা

আর অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাথে আজ রাত ৯ টায় ইব্রাহীম খলিল ভাইও যুক্ত হবেন,,যার হাত ধরে মানবসেবার মতো একটি মহতী উদ্যোগ শুরু হয় ,,

মানব সেবা নিয়ে অনেক না জানা কথাও শুনবো তার কাছ থেকে..
আপনাদের আমন্ত্রন রইলো লাইভটি দেখবার জন্য,,

ধন্যবাদ

"সময় এসেছে,কঠিন এসময়েসেন্টমার্টিন বাসীর পাশে দাঁড়ানোর ,,আসুন এক হই,পাশে দাড়াই"ঘূর্ণিঝড় মোখায় সেন্টমার্টিন ইউনিয়নে-৭১০ ট...
17/05/2023

"সময় এসেছে,কঠিন এসময়ে
সেন্টমার্টিন বাসীর পাশে দাঁড়ানোর ,,
আসুন এক হই,পাশে দাড়াই"
ঘূর্ণিঝড় মোখায় সেন্টমার্টিন ইউনিয়নে-
৭১০ টি বাড়ি পুরোপুরি বিধস্ত,
৭০০ টি বাড়ি অর্ধেক বিধস্ত হয়।
০৪ টি মসজিদ সম্পূর্ণ বিধস্ত হয়।।

মানবসেবা ১ টি মসজিদ ও ঘর মেরামত ব্যয় প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নিন্মবিত্ত পরিবারের মাঝে।

মানবসেবার সদস্যরা পৌঁছে দিবে আপনার আমানত ক্ষতিগ্রস্তদের মাঝে।

আপনারা সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পারেন.. হতে পারেন এই মহৎ উদ্যোগের সংগী…
আপনারা সরাসরি ই ক্যাবের এ্যাকাউন্টে আপনাদের ডোনেশনটা ডিপোজিট করে দিন,,

Bank Account Information
Account name # e Commerce Association of Bangladesh (eCAB)
Account number 1547203687885001
Brac Bank
Dhanmondi Branch

বিকাশেও দিতে পারেন,,
বিকাশ নং 01770069215
(Merchant no)

বি.দ্র.পোস্ট এ দেয়া ব্যাংক এ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার ছাড়া কোন প্রকার লেনদেন এ জড়ালে ই ক্যাব এর কর্তৃপক্ষ দায়ী থাকবে না

ঘূর্ণিঝড় মোখা আপডেট,সেন্টমার্টিন-ঘূর্ণিঝড় মোখায় অধিকাংশ বাড়ীঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।সেন্টমার্টিনে উপস্থিত থাকা স্থানীয় ফয়সা...
14/05/2023

ঘূর্ণিঝড় মোখা আপডেট,সেন্টমার্টিন-

ঘূর্ণিঝড় মোখায় অধিকাংশ বাড়ীঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেন্টমার্টিনে উপস্থিত থাকা স্থানীয় ফয়সাল রহমান সার্বক্ষনিক তথ্য দিয়ে সংযুক্ত ছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের জন্য খিচুড়ি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন।
তথ্য দিয়ে সহযোগিতা করছেন স্থানীয় খোমেনি শিকদার ভাই ও সাবেক মেম্বার হাবিব ভাই।।
টেকনাফ উপজেলা প্রশাসন কাজ করছে,এসিল্যান্ড এহসানুল হক চৌধুরী তথ্য ও সমন্বয়ে কাজ করছেন।
বাড়িঘর প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।।
সমন্বয় ও প্রয়োজনীয়তা অনুসারে প্রয়োজন পড়লে কাজ করার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে মানবসেবা,ই-ক্যাব ও এইচপিপিবি Humanitarian Society for People of Bangladesh ।।

সেন্টমার্টিন ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ,এ সময় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় না করে কোন সিদ্ধান্ত গ্রহণ করা উচিৎ হবে না।
আশাকরা যাচ্ছে তারা পুনঃসংস্কারে পরিপূর্ণ ভাবে কাজ করতে সক্ষম হবেন।

এম এ ওয়ারেছ বাবু
চেয়ারম্যান
মানবসেবা
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব),

সাধারণ সম্পাদক
এইচপিপিবি বাংলাদেশ।

আপডেটঃসেন্টমার্টিনের বর্তমান অবস্থা।ঝড়বৃষ্টি বাড়তেছে ক্রমান্বয়ে ,সাগরের পানি স্থির আছে।যে কোন পরিস্থিতিতে পূর্ব প্রস্তুত...
14/05/2023

আপডেটঃ
সেন্টমার্টিনের বর্তমান অবস্থা।
ঝড়বৃষ্টি বাড়তেছে ক্রমান্বয়ে ,সাগরের পানি স্থির আছে।
যে কোন পরিস্থিতিতে পূর্ব প্রস্তুতি রেখেছে
এইচপিপিবি টিম( Humanitarian Society for People of Bangladesh ও মানবসেবা টিম,ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।।
সকলকে যে কোন বিপর্যয়ে দ্রুত রেসপন্স করার জন্য অনুরোধ করা হলো।।
সেন্টমার্টিনে আছে ফয়সাল রহমান, সার্বক্ষনিক যোগাযোগ হচ্ছে আমাদের,দোয়ায় রাখুন।।
রেডক্রিসেন্ট ও সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগ ইউনিট সক্রিয় রয়েছে।।

এম এ ওয়ারেছ বাবু
চেয়ারম্যান
মানবসেবা টিম।।

Address

House 29, Raod 6, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Globalmates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Globalmates:

Share